এক্সপ্লোর

ISRO Chief Salary: নাসার বিজ্ঞানীদের নিরিখে ইসরো-প্রধানের বেতন ঠিক কতটা?

Do You Know: যাঁর নেতৃত্বে এই সাফল্য, সেই ইসরো প্রধান তিনি কি প্রাপ্য পারিশ্রমিক পান? এই নিয়ে শুরু হয়েছে তরজা। বিশেষত আরপিজি গ্রুপের অধিকর্তার ট্য়ুইটে এই বিতর্ক আরও বেড়েছে। 

কলকাতা: কোনও দেশকে উন্নতির শিখরে পৌঁছতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ক্রমাগত এগিয়ে যেতে হবে, বলেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। সেই সময় তিনি 'ইন্ডিয়ান স্পেস ইনস্টিটিউট'-এ কর্মরত। আজ, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো (ISRO Chief) বিশ্বমঞ্চে স্বমহিমায় উজ্জ্বল। তার চেয়ারম্যান এস সোমনাথের (S Somenath) তত্ত্বাবধানে চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে ল্যান্ড করেছে। কিন্তু যাঁর নেতৃত্বে এই সাফল্য, তিনি কি প্রাপ্য পারিশ্রমিক পান? এই নিয়ে শুরু হয়েছে তরজা। বিশেষত আরপিজি গ্রুপের অধিকর্তার ট্য়ুইটে এই বিতর্ক আরও বেড়েছে। 

নাসার বিজ্ঞানীর নিরিখে কোথায়?
সপ্তম বেতন কমিশনের বিচারে, ইসরো প্রধানের মাসিক বেতন আড়াই লক্ষ টাকা। এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে আরও কিছু সুযোগসুবিধার অধিকারী তিনি। যেমন, বাড়ি, গাড়ি ও যাতায়াত বাবদ সুযোগ-সুবিধা পাওয়ার কথা তাঁর। এছাড়া ওয়াই প্লাস লেভেল নিরাপত্তা পেয়ে থাকেন এস সোমনাথ। কিন্তু যে গুরুদায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন, তার সাপেক্ষে এই বেতন ও সুযোগসুবিধা কি যথেষ্ট? এই নিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীদের বেতনের সঙ্গে তুলনা উঠে এসেছে। একটি সূত্রের দাবি, নাসা তার বিজ্ঞানীদের বছরে ৭২ হাজার ৪১৬ মার্কিন ডলার পারিশ্রমিক দেয়। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ৫৭ লক্ষ টাকা। তফাতটা দিনের আলোর মতোই স্পষ্ট, বলে মনে করছেন অনেকে।

ইসরোর বিজ্ঞানীদের বেতন...
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা কে কত বেতন পাবেন, তা নির্ভর করে তাঁদের পদের উপর। পিওন থেকে বিজ্ঞানী, বিভিন্ন পদের জন্য নিয়োগ করা হয়। এক এক পদে নিয়োগের জন্য এক এক রকম পরীক্ষা রয়েছে। এবার ধরা যাক, কোনও ব্যক্তি ইসরোয় ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিলেন। সেক্ষেত্রে তাঁর বেতন ৩৭ হাজার ৪০০ টাকা থেকে ৬৭ হাজার টাকার মধ্যে হওয়ার কথা। কিন্তু যাঁরা সিনিয়র সায়েন্টিস্ট পদে যোগ দেবেন, তাঁদের বেতন আবার শুরুতেই ৭৫ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করবে। এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখার। এই সব অঙ্কই কিন্তু 'বেসিক পে'। এর সঙ্গে নানা ধরনের অ্যালাওয়েন্স বা ভাতা যোগ হয়ে বেতন প্রায় লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে যায়। 
এখন প্রশ্ন হল, যাঁরা দেশকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উন্নতির পথে নিয়ে যাচ্ছেন তাঁদের জন্য কতটা পারিশ্রমিক পর্যাপ্ত? অনেকের মতে, এর কোনও সঠিক উত্তর হয় না। তবে একটি বিষয় মনে রাখা দরকার। এই ধরনের কাজে মেধাবী মানুষ যত আসবেন, তত দেশের মঙ্গল। তাই বেতন পরিকাঠামো সে দিকে মাথায় রেখে তৈরি করলে ও অন্যান্য দেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে পারলে দেশের 'সম্পদ' দেশে রাখার চেষ্টা করা সম্ভব।  

আরও পড়ুন:"দুবাইতে কিছু আইন আছে যেখানে বেআইনি টাকা সাইফন হয়", মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে বিঁধলেন শুভেন্দু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget