এক্সপ্লোর

Government At Your Doorstep:জানেন কি পশ্চিমবঙ্গ ছাড়া এই রাজ্যগুলিতেও চালু রয়েছে 'দুয়ারে সরকার'-জাতীয় উদ্যোগ?

India News:'দুয়ারে সরকার' বা উপভোক্তা জনসাধারণের কাছে, কার্যত তাঁর বাড়ির সামনেই সরকারি পরিষেবার ব্যবস্থা। শব্দবন্ধটি শুনলেই একুশের বিধানসভা নির্বাচনের কথা মনে পড়তে পারে অনেকের।

কলকাতা: 'দুয়ারে সরকার' বা উপভোক্তা জনসাধারণের কাছে, কার্যত তাঁর বাড়ির সামনেই সরকারি পরিষেবার ব্যবস্থা। শব্দবন্ধটি শুনলেই একুশের বিধানসভা নির্বাচনের কথা মনে পড়তে পারে অনেকের। রাজনৈতিক মহলের একাংশের বিশ্লেষণ ছিল, ২০২১-এর ভোটে এই প্রকল্পই বড় সুবিধা পাইয়ে দিয়েছিল তৃণমূলকে। গত বছর পঞ্চায়েত ভোটের আগেও 'দুয়ারে সরকার' শিবির চালু করা হয়। কিন্তু জানেন কি, পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যে এই ধরনের পরিষেবা চালু রয়েছে? এক এক করে জেনে নেওয়া যাক?

কর্নাটক...
তখনও দাক্ষিণাত্যের এই রাজ্যে ক্ষমতার পালাবদল হয়নি। বাসবরাজ বোম্মাইয়ের মুখ্যমন্ত্রিত্বে বিজেপি সরকার ২০২১ সালের নভেম্বরে, ৬৬তম কর্নাটক রাজ্যোৎসব উপলক্ষ্যে ৫৬টি সরকারি পরিষেবা একেবারে উপভোক্তার ঘরের দোরে পৌঁছে দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। মল্লেশ্বরম নির্বাচনী কেন্দ্রে এটির আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, ২০২২ সালের ২৬ জানুয়ারি থেকে তা গোটা কর্নাটকে ছড়িয়ে যাবে। যে সময়ে উদ্য়োগটির আনুষ্ঠানিক সূচনা হয়েছিল, সেই সময়ের আগে যে পাইলট প্রকল্প করা হয় তাতেই ৯৩ হাজার আবেদন জমা পড়ে।

মহারাষ্ট্র....
২০২২ সাল থেকে নাগাড়ে শিন্ডে-ফড়ণবীসের সরকার 'Shasan Aplya Daari' নামে উদ্যোগের পরিসর বাড়ানোর জন্য মরিয়া। সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা যাতে একটি জায়গা থেকে পাওয়া যায়, সেটিই মহারাষ্ট্র সরকারের মূল লক্ষ্য। এই ধরনের প্রকল্প উদ্বোধনের প্রায় প্রতিটি অনুষ্ঠানে হাজির থাকার চেষ্টা করেছেন একনাথ শিন্ডে ও তাঁর দুই উপমুখ্যমন্ত্রী।   


দিল্লি ও পঞ্জাব...
আর কয়েক মাস বাদেই লোকসভা ভোট। সে কথা মাথায় রেখে গত বছর থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে দলগুলি। দিল্লি ও পঞ্জাবের ক্ষমতায় থাকা আম আদমি পার্টি একযোগে গত বছরই সাধারণের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিয়েছে। রাজনৈতিক মহলের বক্তব্য, এই উদ্যোগ স্থানীয় ও বিধানসভা নির্বাচনে দিল্লিতে, বড়সড় সুবিধা তৈরি করে দিয়েছিল আপ-কে। সে কথা মাথায় রেখে পঞ্জাবেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে জোর দিচ্ছে আপ। 

 

ঝাড়খন্ড...
সদ্যসমাপ্ত ২০২৩-র একেবারে শেষে ঝাড়খণ্ড প্রশাসন জানিয়েছিল, তাদের তরফে সাধারণ মানুষের বাড়িতে সরকারি পরিষেবার সুবিধা পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছে, তার শুধু তৃতীয় পর্যায়েই ৫৭ লক্ষ ৫২ হাজার আবেদন জমা পড়েছে। সরকারকে জনগণের কাছে নিয়ে যাওয়ার এই উদ্যোগ যে শুধু পশ্চিমবঙ্গ নয়, আরও একাধিক রাজ্যেই সাড়া পাচ্ছে ,সেটা মোটামুটি স্পষ্ট।
তবে এই সাড়া শেষ পর্যন্ত ভোটবাক্সে ঢেউ তোলে কিনা, সেটা সময়ই বলবে।

 

আরও পড়ুন:নতুন বছরে পেট্রোল ও ডিজেলের দর কমল একাধিক শহরে, কলকাতায় কত ?


 

 

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
PM Narendra Modi : 'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন
Baranagar News | সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার
Militant Arrest: হানিট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট পেয়েছিল হামিম, অর্পিতা, দাবি STF-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget