এক্সপ্লোর

সরকারের হাতে কি করোনা টিকা কেনার জন্য ৮০ হাজার কোটি টাকা আছে? সিরাম কর্তা পুনাওয়ালা

শনিবার তিনি ট্যুইট করেন, সাফ জানতে চাই, আগামী এক বছরে সরকার কি ৮০ হাজার কোটি টাকার ব্য়বস্থা করতে পারবে? কারণ প্রত্যেক ভারতবাসীর জন্য প্রতিষেধক কিনতে ও তা পৌঁছে দিতে এই পরিমাণ টাকাই লাগবে। এটাই আগামী দিনের চ্যালেঞ্জ,যা সামলাতে হবে।‘‘

নয়াদিল্লি,২৬ সেপ্টেম্বর: দেশে একাধিক করোনা প্রতিষেধক ভ্যাকসিন দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে কোভিশিল্ডের ট্রায়াল চলেছে। দেশের প্রত্যেকের জন্য সেই টিকা কেনার মতো প্রয়োজনীয় টাকা কেন্দ্রের কাছে আছে কি না, আজ সেই প্রশ্ন তুললেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। শনিবার তিনি ট্যুইট করেন, সাফ জানতে চাই, আগামী এক বছরে সরকার কি ৮০ হাজার কোটি টাকার ব্য়বস্থা করতে পারবে? কারণ প্রত্যেক ভারতবাসীর জন্য প্রতিষেধক কিনতে ও তা পৌঁছে দিতে এই পরিমাণ টাকাই লাগবে। এটাই আগামী দিনের চ্যালেঞ্জ,যা সামলাতে হবে।‘‘ পুনাওয়ালা জানিয়েছেন, অর্থের সংস্থানের ভিত্তিতে পরিকল্পনা করতে হবে। দেশ ও বিদেশের করোনা প্রতিষেধক প্রস্তুতকারীদের আলোচনা চালিয়ে প্রয়োজনমাফিক প্রতিষেধক আনা এবং তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মূল রসদ হল অর্থ। করোনা প্রতিষেধকে ডোজের সংখ্যার নিরিখে ভারতের সিরাম ইন্সস্টিটিউট বিশ্বের সবচেয়ে বড় সংস্থা। আমেরিকার বায়োটেক সংস্থা কোডাজেনিক্স জানিয়েছে, সিরাম ইন্সস্টিটিউট করোনার সম্ভাব্য প্রতিষেধক তৈরি শুরু করেছে, সম্ভবত চলতি বছরের শেষে এই প্রতিষেধকের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা যাবে ব্রিটেনে। এছাড়াও এই সংস্থা কোডাজেনিক্স সিডিএক্স ০০৫ নামের করোনা প্রতিষেধক তৈরি করবে যেটা ইনজেকশনের বদলের নাকের মাধ্যমে দেওয়া যাবে। ভারতে আরও তিনটি প্রতিষেধক মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের স্তরে পৌঁছে গিয়েছে বলেই কেন্দ্রের বায়োটেকনোলজি মন্ত্রকের তরফে জানানো হয়েছে। গোটা বিশ্বে কমপক্ষে ১৫০ টি সম্ভাব্য করোনা প্রতিষেধক তৈরির কাজ চলছে। ৩৮টি প্রতিষেধক মানবদেহে প্রয়োগের স্তরে রয়েছে। তার মধ্যে মডার্না, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার প্রতিষেধক শেষ ধাপের পরীক্ষায় রয়েছে।

সেরা শিরোনাম

US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি
IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget