এক্সপ্লোর

Trump on Iran-Israel Ceasefire: ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণাকে বুড়ো আঙুল? ফের সংঘর্ষে ইরান-ইজরায়েল, এবার চরম হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

Iran-Israel Ceasefire Violation: ইজরায়েলকে সতর্ক করে আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, 'বোমা ফেলো না, বোমা ফেললে যুদ্ধবিরতি লঙ্ঘন হবে।'

কলকাতা: সংঘর্ষবিরতির পরেও ইরানে ইজরায়েলি হামলা। পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তেহরান। তেহরানের বাবোলসরে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে খবর। এদিকে, ইরানি রেডার সিস্টেমে আছড়ে পড়ল ইজরায়েলি মিসাইল। এবার ইরানের পর এবার ইজরায়েলকেও হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। 

ইজরায়েলকে সতর্ক করে আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, 'বোমা ফেলো না, বোমা ফেললে যুদ্ধবিরতি লঙ্ঘন হবে। এখনই বিমানচালকদের ঘরে ফেরাও।' তিনি এও দাবি করেছেন, 'মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইজরায়েল ও ইরানের। ইরানের পরমাণু বোমা তৈরির ক্ষমতা চলে গেছে, আর কখনও পরমাণু বোমা তৈরি করতে পারবে না তেহরান।  ইরান ও ইজরায়েলের ভূমিকায় খুশি নই, ইজরায়েলের ভূমিকায় অসন্তুষ্ট'। 

এর আগে অবশ্য ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সায় দিয়েছিল ইরানের ন্যাশাল সিকিউরিটি কাউন্সিল। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সায় দিয়েও ইজরায়েলে ফের হামলার অভিযোগ ইরানের। ইজরায়েলের ওপর মিসাইল হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে। যদিও, যুদ্ধবিরতির পর হামলা চালানো হয়নি, অভিযোগ উড়িয়ে দাবি করেছিল ইরান।                                 

তবে পিছু হটেনি ইজরায়েলও। এবার আমাদের প্রত্যাঘাতে কাঁপবে তেহরান, সেই সময়ই হুঁশিয়ারি দিয়েছিলেন ইজরায়েলের অর্থমন্ত্রী। প্রসঙ্গত, গতকাল ইজরায়েলের হামলায় নিহত হয়েছিলেন ইরানের আরও ২ পরমাণু বিজ্ঞানী।  

প্রসঙ্গত, ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ‘কার্যকর’ আছে বলে জোর দিয়ে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ান-এ রওনা হওয়ার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছিলেন যে "যুদ্ধবিরতি কার্যকর আছে।" ট্রাম্প বলেছিলেন, “ইজরায়েল ইরানে হামলা করবে না। সব বিমান ঘুরিয়ে তারা দেশের দিকে রওনা হবে এবং ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ 'প্লেন ওয়েভ' করবে। কেউ আঘাত পাবেন না, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে! এই বিষয়ে মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ!”

তবে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর ইরান ও ইজরায়েল তা লঙ্ঘন করায় অখুশি ছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
PM Modi NCPI Meeting: আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
Free Mobile Recharge: ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget