এক্সপ্লোর

US-India Relations: ‘মোট পাঁচটি যুদ্ধবিমান নামানো হয়’, ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে ফের বড় দাবি ট্রাম্পের

Donald Trump: তাঁর এই মন্তব্যে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। 

ওয়াশিংটন: ভারত ও পাকিস্তানের সংঘাতে পাঁচটি বিমান নামানো হয়েছিল বলে এবার দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত এবং পাকিস্তানের মধ্যে কে কার বিমান নামায়, তা যদিও খোলসা করেননি ট্রাম্প। তবে তাঁর এই মন্তব্যে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতে যুদ্ধবিমান ভেঙে পড়া নিয়ে এখনও পর্যন্ত নানা দাবি সামনে এসেছে। তবে ভারত সরকার নির্দিষ্ট সংখ্যা জানায়নি। সেই নিয়ে এবার জল্পনা আরও উস্কে দিলেন ট্রাম্প। (US-India Relations)

হোয়াইট হাউসে রিপাবলিকানদের সঙ্গে নৈশভোজে বক্তৃতা করতে গিয়ে এই দাবি করেছেন ট্রাম্প। কারা আঘাত করেছে, কাদের বিমান ভেঙে পড়েছে, তা নির্দিষ্ট ভাবে না বললেও, ট্রাম্প বলেন, "আমরা অনেকগুলি যুদ্ধ থামিয়েছি। আর সেগুলি যথেষ্ট গুরুতর ছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে যা চলছিল...বিমান নামানো হচ্ছিল। চারটে-পাঁচটা...আমি যতদূর জানি, আসলে পাঁচটি বিমান নামানো হয়। দু'টি পারমাণবিক শক্তিধর দেশ পরস্পরকে আঘাত করছিল। এটা আসলে নতুন ধরনের যুদ্ধ।" (Donald Trump)

ট্রাম্প আরও বলেন, "আপনারা দেখেছেন, ইরানের কী অবস্থা করেছি আমরা। ওদের পরমাণু শক্তি ভেঙে দিয়েছি। একেবারে ভেঙে দিয়েছি...কিন্তু ভারত ও পাকিস্তান থামছিল না। দিনে দিনে (যুদ্ধ) বড় আকার ধারণ করছিব। আমরা বাণিজ্যের মাধ্যমে সমাধান বের করি। পরিষ্কার জিজ্ঞেস করি, ব্যবসা-বাণিজ্য চালু রাখতে চাও কি? এভাবে পরস্পরকে লক্ষ্য় করে অস্ত্র বা পরমাণু অস্ত্র ছুড়লে আমরা ব্যবসা করব না। দুই দেশই পরমাণু অস্ত্রে শক্তিশালী।" (India-Pakistan Conflict)

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' অভিযান চালায় ভারত। এর পরই দুই দেশের মধ্যে পরিস্থিতি তেতে ওঠে। পরস্পরকে লক্ষ্য় করে ড্রোন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলে। শেষ পর্যন্ত ট্রাম্পই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন। সেই থেকে বার বার যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। যদিও ভারত স্পষ্ট জানিয়েছে, কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপে নয়, ভারত ও পাকিস্তান পারস্পরিক সম্মতিতেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। 

সংঘাত পরিস্থিতিতে যুদ্ধবিমান নামানো নিয়েও একাধিক তথ্য় সামনে এসেছে। পাকিস্তানের দাবি ছিল, রাফাল-সহ ভারতের ছয়টি যুদ্ধবিমান নামিয়েছে তারা। সেই সংখ্যায় সিলমোহর না দিলেও, ভারত যে যুদ্ধবিমান হারিয়েছে, তা মেনে নেন CDS অনিল চৌহানও। বিদেশের মাটিতে দাঁড়িয়ে নৌবাহিনীর ক্যাপ্টেন শিবকুমার রাজনৈতিক চাপের কথাও উল্লেখ করেছিলেন। বিরোধীদের তরফে সেই নিয়ে বার বার চাপ সৃষ্টি করা হয় নরেন্দ্র মোদি সরকারের উপর। ভারত ক'টি যুদ্ধবিমান হারিয়েছে, তার নির্দিষ্ট সংখ্যা জানাতে বলা হয়। কিন্তু কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত সেই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। আর সেই আবহেই ট্রাম্পের মন্তব্য জল্পনা আরও বাড়াল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan Resign: 'দুনিয়া মাথা নত করে, করানোর লোক চাই, এঁদের লাইনে রাখতে হবে', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
'দুনিয়া মাথা নত করে, করানোর লোক চাই, এঁদের লাইনে রাখতে হবে', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Dilip Ghosh : 'অতি বাম যোগ'! ধর্মতলায় ছাত্র আন্দোলনে চরম বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ
'অতি বাম যোগ'! ধর্মতলায় ছাত্র আন্দোলনে চরম বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ
Dharmendra Pradhan Resignation Live : প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Dharmendra Pradhan Resigns : কেন আন্দোলন এতটা বেড়ে যাওয়ার পর পদত্যাগ? ইস্তফাপত্রে যা লিখলেন ধর্মেন্দ্র প্রধান
কেন আন্দোলন এতটা বেড়ে যাওয়ার পর পদত্যাগ? ইস্তফাপত্রে যা লিখলেন ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE
Gobordanga News: ধৃত ভূগোলের অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ
CJP Protest: বাম ও SUCI-এর ছাত্র সংগঠন, যাদের কলেজে অস্তিত্ব নেই, আন্দোলনে ঢুকে পড়ে : মুখ্যমন্ত্রী
NEET Paper: NEET প্রশ্নফাঁসে আন্দোলনের মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget