এক্সপ্লোর

US-Iran Conflict: ট্রাম্পকে খুনের পরিকল্পনা? উস্কানিমূলক মন্তব্য আয়াতোল্লার উপদেষ্টার, আমেরিকার প্রেসিডেন্ট বললেন…

Donald Trump: ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে এই দাবি করেছেন দেশের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের উপদেষ্টা জাভেদ লারিজানি।

নয়াদিল্লি: যুদ্ধবিরতি ঘোষণা হলেও, সংঘাত কাটেনি পুরোপুরি। সেই আবহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করল ইরান। তাদের দাবি, মোটেই সুরক্ষিত নন ট্রাম্প। এমনকি ফ্লোরিডায় নিজের বাড়ি Mar-a-Lago-তেও সুরক্ষিত নন তিনি। তাহলে কি প্রাণের ঝুঁকি রয়েছে ট্রাম্পের? উঠছে প্রশ্ন। ট্রাম্প যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। (US Iran Conflict)

ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে এই দাবি করেছেন দেশের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের উপদেষ্টা জাভেদ লারিজানি। তাঁর দাবি, নিশ্চিন্তে রোদ পোহাতে গেলেও ট্রাম্পকে নিশানা করা হতে পারে। তাঁর বক্তব্য, “ট্রাম্প এমন কাজ করেছেন যে, Mar-a-Lago-তে রোদ পোহাতেও পারবেন না আর। সূর্যের দিকে মুখ করে, খালি গায়ে হয়ত শুয়ে রয়েছেন, পেটের উপর ছোট ড্রোন আছড়ে পড়তে পারে। খুবই সহজ বিষয়।” (Donald Trump)

২০২০ সালে ইরানের শীর্ষ সেনা আধিকারিক কাসেম সোলেইমনি খুন হন। আমেরিকায় তৈরি ড্রোন নিয়ে হামলা চালানো হয় তাঁর উপর। সেই হামলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়েই এমন মন্তব্য করেছেন জাভেদ। তাঁর এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক ভূরাজনীতিতে। তাহলে কি ট্রাম্পকে প্রচ্ছন্ন হুমকি দিলেন তিনি? ট্রাম্পকে খুনের ষড়যন্ত্র চলছে কি? উঠছে প্রশ্ন।

উদ্বেগের যথেষ্ট কারণও রয়েছে। কারণ সম্প্রতি ডিজিটাল মিডিয়ায় ‘Blood Pact’ বা ‘Ahde Khoun’ ক্রাউডফান্ডিং ক্যাম্পেন শুরু হয়েছে, যার আওতায় ৮ জুলাই পর্যন্ত প্রায় ২৭ মিলিয়ন টাকা উঠেছে। ইরানের শত্রু, বিশেষ করে খামেনেইকে বিপদে ফেলার চেষ্টা করছে যারা, তাদের বিরুদ্ধেই ওই ক্রাউডফান্ডিং বলে জানা গিয়েছে। দেশ-বিদেশ থেকে সমর্থনও আসছে বলে প্রচার করা হচ্ছে সর্বত্র। 

যদিও প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। জাভেদের মন্তব্যকে হুমকি মনে করছেন কিনা, জানতে চাওয়া হয় তাঁর কাছে। জবাবে ট্রাম্প বলেন, “হয়ত হুমকি। তবে আমি নিশ্চিত নই। আবার হতেও পারে।” তিনি কি আদৌ রোদ পোহান? জবাবে ট্রাম্প বলেন, “বহুদিন হয়ে গিয়েছে। যখন সাত বছর বয়স ছিল, সেই সময় হয়ত করেছিলাম। রোদ পোহাতে ভাললাগে না।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Mamata Banerjee: 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন কুণাল ঘোষ, হতচকিত সকলেই
'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন কুণাল ঘোষ, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget