এক্সপ্লোর

Elon Musk: যুদ্ধপরিস্থিতি নিয়ে আলোচনায় মোদি ও ট্রাম্প, ফোনে ছিলেন ইলন মাস্কও? প্রোটোকল নিয়ে উঠছে প্রশ্ন

Donald Trump-Narendra Modi: গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের তরফে ইরানে হামলা চালানোর পর, মঙ্গলবারই প্রথম ফোনে কথা হয় ট্রাম্প এবং মোদির।

নয়াদিল্লি: ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে কথা। আর সেই কথোপকথনে অংশ নিলেন ধনকুবের ইলন মাস্ক। আমেরিকার The New York Times এই তথ্য সামনে এসেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে মাস্কের কী ভূমিকা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। (Donald Trump-Narendra Modi)

The New York Times-এর রিপোর্টে আমেরিকার এক আধিকারিককে উদ্ধৃত করা হয়, যিনি বলেন, ‘মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ফোনালাপে অংশ নেন ইলন মাস্কও, যুদ্ধকালীন সঙ্কটে দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে কথোপকথনে একজন ‘প্রাইভেট সিটিজেনে’র এহেন অংশগ্রহণ অস্বাভাবিক’। (Elon Musk)

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের তরফে ইরানে হামলা চালানোর পর, মঙ্গলবারই প্রথম ফোনে কথা হয় ট্রাম্প এবং মোদির। সেই কথোপকথনে মাস্ক কেন যোগ দেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কে তাঁর কী ভূমিকা, তা নিয়ে দুই দেশের কেউই সরকারি ভাবে কিছু খোলসা করেনি।

আমেরিকার মসনদে দ্বিতীয়বার ট্রাম্পের প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মাস্কের। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কের অবনতি ঘটে, এমনকি ‘এপস্টিন ফাইলস’ নিয়ে প্রকাশ্যে ট্রাম্পকে কটাক্ষও করেন মাস্ক। বর্তমানে আমেরিকায় ট্রাম্প সরকারের কোনও পদেই নেই তিনি। তার পরও দুই রাষ্ট্রনেতার মধ্যে কথোপকথনে তাঁর যুক্ত হওয়ার কোনও যুক্তিযুক্ত কারণ মিলছে না। 

The New York Times জানিয়েছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা হয় ট্রাম্প এবং মোদির মধ্যে। বিশেষ করে হরমুজ প্রণালী যেভাবে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ইরান, তাতে জ্বালানি সরবরাহে কতটা প্রভাব পড়ছে, তা নিয়ে কথা বলেন দুই রাষ্ট্রনেতা। সেই আলোচনায় মাস্কের অংশগ্রহণ ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্কের উন্নতিরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আমেরিকার আধিকারিকরা। অন্য দিকে, ভারতকেও বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন মাস্ক। কারণ নিজের স্যাটেলাইনট নির্ভর ইন্টারনেট পরিষেবা ভারতেও পৌঁছে দিতে উদগ্রীব তিনি। কিন্তু বিধিনিয়ং সংক্রান্ত জটে এখনও পর্যন্ত অনুমোদন মেলেনি। 

ট্রাম্প এবং মোদির ওই কথোপকথন নিয়ে এর আগে মুখ খুলেছিলেন ভারতে আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি জানান, যুদ্ধ থেকে সরে এসে শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করেছে ভারত। কিন্তু ওই কথোপকথন, যার সঙ্গে দুই দেশের জাতীয় নিরাপত্তার প্রশ্নও জড়িয়ে, তাতে মাস্কের অংশ নেওয়া আদৌ প্রোটোকলের মধ্যে পড়ে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মাস্কও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cyber Crime : সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
Bihar News : মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget