এক্সপ্লোর

Narendra Modi: ‘মোদিকে দারুণ দেখতে, বাবার মতো, কিলার, টাফ অ্যাজ…’, বললেন ট্রাম্প

Donald Trump: দক্ষিণ কোরিয়ায় আয়োজিত Asia Pacific Economic Cooperation (APEC) CEO সম্মেলনে বক্তৃতা করতে গিয়েই মোদির প্রসঙ্গ টানেন ট্রাম্প।

নয়াদিল্লি: দুই রাষ্ট্রনেতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের জায়গায় আছে কি না, তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। সেই আবহেই ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রীর। সেই সঙ্গে ভারত ও চিনের সঙ্গে শুল্ক-সংঘাত মিটিয়ে নেওয়ার পথে এগোচ্ছেন বলেও জানালেন আমেরিকার প্রেসিডেন্ট। (Donald Trump)

দক্ষিণ কোরিয়ায় আয়োজিত Asia Pacific Economic Cooperation (APEC) CEO সম্মেলনে বক্তৃতা করতে গিয়েই মোদির প্রসঙ্গ টানেন ট্রাম্প। তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নিয়ে কথা চলছিল। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ভাল সম্পর্ক আমার। ওঁকে ভাল লাগে আমার। পাকিস্তানের প্রধানমন্ত্রীও অসাধারণ মানুষ। ফিল্ড মার্শালও, দারুণ যোদ্ধা। সংঘাত নিয়ে ফোন করে মোদিকে বলি, বাণিজ্য চুক্তি করতে পারব না। কারণ পাকিস্তানের সঙ্গে লড়ছেন। পাকিস্তানকেও একই কথা বলি। ওঁরা বলে ওঠেন, না না।” (Narendra Modi)

ট্রাম্প যোগ করেন, “ওরা স্ট্রং। প্রধানমন্ত্রী মোদিকে দেখতে দারুণ। দেখলে মনে হবে, বাবার মতো। হি ইজ আ কিলার। হি ইজ টাফ। উনি বলেন, ‘আমরা লড়ব’। আমি ভাবলাম, একই লোকের সঙ্গে কথা বলছি তো! তবে কিছু সময় পরই লড়াই বন্ধ করে দেয়। ভাল মানুষ ওরা।”

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে বাণিজ্যের বড় ভূমিকা ছিল বলে ফের দাবি করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি। শুল্ক নিয়ে শীঘ্রই ভারতের সঙ্গে মিটমাট হয়ে যাবে বলেও দাবি করেছেন। তবে শুল্কের দরুণ আমেরিকার বাণিজ্যঘাটতি একধাক্কায় ৪ ট্রিলিয়ন ডলার কমে গিয়েছে বলে জানান ট্রাম্প।

শুধু ভারতই নয়, বাণিজ্যশুল্ক নিয়ে শীঘ্রই চিনের সঙ্গে বিবাদ মিটে যাবে বলে আশাবাদী ট্রাম্প। তিনি জানিয়েছেন, চিনের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে শীঘ্রই। দুই পক্ষের স্বার্থই সুরক্ষিত থাকবে। এই ধরনের সংঘাত চালিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে মিটমাট করে নেওয়াই শ্রেয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, "গোটা দুনিয়ার নজর রয়েছে। আমার মনে হয়, শীঘ্র প্রত্যেকের জন্য দারুণ কিছু ঘটতে চলেছে।"

সেরা শিরোনাম

Saigal Hossain: অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
ABP Ananda Top 10, 23 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 23 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget