এক্সপ্লোর

সীমা টপকিও না, তাইওয়ানের কড়া বার্তা চিনকে

সংবাদপত্রে প্রকাশ, তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, বিশ্বের সব থেকে বেশি অহংকারী রাষ্ট্র কোনও কিছু চিন্তাভাবনা না করেই যুদ্ধে উসকানি দিতে পারে, যুদ্ধের আগুন জ্বালাতে পারে এই গণ্ডমূর্খ প্রশাসন।

তাইপে: তাইওয়ান শান্তি চায়। কিন্তু তারা দেশবাসীকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবে। চিনকে এবার তাইওয়ান এই বার্তা দিল। দেশের ভাইস প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন এ কথা। টুইট করে ভাইস প্রেসিডেন্ট বলেছেন, সীমা টপকিও না। তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে আরও চিনা যুদ্ধবিমান উড়েছে। ভুল কর না, তাইওয়ান শান্তি চায় ঠিকই কিন্তু দেশবাসীকে তারা অবশ্যই রক্ষা করবে। চিনা আপত্তি উড়িয়ে গত মাসে তাইওয়ানে ঐতিহাসিক সফর করেছেন মার্কিন স্বাস্থ্য সচিব আলেক্স আজার। সে সময় চিনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মাঝামাঝি টপকে যায়। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানায়, চিনের পিপলস লিবারেশন আর্মির ফাইটার জেটগুলি তারা জমি থেকে টার্গেট করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে, নিজেদের সীমা থেকে বার করে দেয়। করোনা পরবর্তী দুনিয়ায় আমেরিকা-চিন তিক্ততা এখন চরমে। আমেরিকা বারবার চিনের সমালোচনা করে অন্যান্য দেশগুলিকে অনুরোধ করেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তাদের বক্তব্য, বেজিং পড়শি দেশগুলিকে উত্যক্ত করছে, দক্ষিণ চিন সাগরে সেনা নিয়োগ করে উত্তেজনা বাড়াচ্ছে কিন্তু করোনায় ব্যতিব্যস্ত দুনিয়ার পরিস্থিতি স্বাভাবিক করার কোনও উদ্যোগ নিচ্ছে না। স্বাধীন তাইওয়ান চিন স্বীকার করে না, এই পরিস্থিতিতে তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রক গত মাসে একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে তাইওয়ান সেনাকে দেখা গিয়েছে বিমান বিধ্বংসী, ট্যাঙ্ক বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুঁড়তে।  শোনা গিয়েছে, চিনকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেছে, তাদের আত্মরক্ষার ক্ষমতাকে ছোট করে দেখলে চিন ভুল করবে। সংবাদপত্রে প্রকাশ, তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, বিশ্বের সব থেকে বেশি অহংকারী রাষ্ট্র কোনও কিছু চিন্তাভাবনা না করেই যুদ্ধে উসকানি দিতে পারে, যুদ্ধের আগুন জ্বালাতে পারে এই গণ্ডমূর্খ প্রশাসন।  চিনা সেনার বারংবার  উসকানি আর কাজ করবে না বলেও জানিয়ে দিয়েছে তারা।

সেরা শিরোনাম

South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget