এক্সপ্লোর

Dooars : তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হল প্রায় তিন হাজার কিউসেক, নদীতে আটকালেন বাইক আরোহী

ভুটান পাহাড় ও ডুয়ার্সে চলছে টানা বৃষ্টি। কখনো হালকা থেকে মাঝারি আবার কখনো অতি ভারী বৃষ্টি। একাধিক নদীতে বাড়তে শুরু করেছে জল।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : ভুটান পাহাড় ও ডুয়ার্সে চলছে টানা বৃষ্টি। কখনো হালকা থেকে মাঝারি আবার কখনো অতি ভারী বৃষ্টি। একাধিক নদীতে বাড়তে শুরু করেছে জল। আজ সকালেও তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে তিন হাজার কিউসেক । এদিকে হঠাৎ করে হড়পা বানে নদীর মাঝেই আটকে গেলেন বাইক আরোহী। ডুয়ার্সের বানারহাট ব্লকের রেতি নদীর ঘটনা। নদীতে জল বেড়ে যাওয়ায় চরম বিপাকে রেতি থেকে শুরু করে বানারহাটের কারবালা বাগানে যাওয়া আসা করা মানুষজন।

বানারহাট ব্লক এবং মাদারিহাট ব্লকের শেষ সীমানা মধ্যে দিয়ে বয়ে গিয়েছে রেতি নদী। নদীর এক পাশে বানারহাট  ব্লকের কারবালা চা বাগান । অন্যদিকে ব্লকের শেষ প্রান্তে বান্দা পানি এবং রেতি বস্তি। নদীর এই দুই পাড়ের বাসিন্দাদের প্রায় প্রতিদিন বিভিন্ন প্রয়োজনের খাতিরে এই নদী পারাপার করতে হয়।

এদিনও প্রয়োজনের খাতিরে অনেকেই মোটর বাইক নিয়ে বান্দা পানি থেকে বানারহাট আসছিলেন। কেউ আবার বানারহাট থেকে বান্দাপানি যাচ্ছিলেন। যখন নদীর মাঝামাঝি জায়গায় কিছু মানুষ তখন আচমকাই ভুটানে বৃষ্টির জেরে নদীতে জল বাড়তে শুরু করে। যার ফলে নদীর মাঝখানেই আটকে পড়েন তাঁরা। অনেকেই সাহস করে পায়ে হেঁটে নদী পার করে চলে এলেও, কিছু কিছু মানুষ মোটর বাইক নিয়ে তখনও পার হতে পারেননি, নদীর মাঝে দাঁড়িয়ে থাকেন জল কমার অপেক্ষায়। অনেককেই আবার নদীর মাঝখানে মোটর বাইক ফেঁসে যাওয়ায় বাইক ঠেলে নদী থেকে নিরাপদ জায়গায়  তুলতে দেখা গেল। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার।

এদিকে ক্রমাগত বৃষ্টিতে ফুঁসছে কোচবিহারের নদীগুলি, মাথাভাঙার দইভাঙ্গিতে মানসাই নদীর বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কায় কয়েক হাজার মানুষ। সম্প্রতি মাথাভাঙা ১ নম্বর ব্লকের হাজরাহাট ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় দইভাংগী এলাকায় মানসাই নদীর নির্মীয়মাণ বাঁধ ভেঙে গেছে, সেখান দিয়ে জল  ঢুকছে গ্রামে। ফলে, বন্যার আশঙ্কা করছেন গ্রামবাসী। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে সেচ দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget