এক্সপ্লোর

পাকিস্তানের নয়া মানচিত্রে জম্মু ও কাশ্মীর বিতর্কিত ভূখণ্ড, স্যার ক্রিক, জুনাগড়ও তাদের, প্রতিবাদে মস্কোয় এনএসএদের বৈঠক ছাড়লেন ডোভাল

প্রসঙ্গত, ৩৭০ অনুচ্ছেদের আওতায় জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্য়ের মর্যাদা লোপের প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে পাকিস্তানের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেন প্রধানমন্ত্রী ইমরান খান। তাতে গোটা জম্মু ও কাশ্মীরকে বিতর্কিত ভূখণ্ড, সিয়াচেনকেও পাকিস্তানের অংশ বলে দেখানো হয়েছে।

নয়াদিল্লি: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশগুলির জাতীয় নিরাপত্তা পরামর্শদাতাদের (এনএসএ) ভার্চুয়াল বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন ভারতের জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল। জম্মু ও কাশ্মীরকে বিতর্কিত ভূখণ্ড বলে দেখিয়ে পাকিস্তানের নতুন মানচিত্র পেশের প্রতিবাদেই তাঁর এই সিদ্ধান্ত। ভারতের বক্তব্য, আয়োজক দেশ ‘রাশিয়ার অ্যাডভাইজরিকে চরম উপেক্ষা করে’ পাকিস্তান উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দেশের ‘আজগুবি মানচিত্র তুলে ধরেছে’। এ ব্য়াপারে সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ভার্চুয়াল বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি ডঃ মঈদ ইউসুফ দেশের একটি নতুন মানচিত্র তুলে ধরেন যাতে জম্মু ও কাশ্মীরকে বিতর্কিত ভূখণ্ড বলে দেখানোর পাশাপাশি স্যার ক্রিক এলাকা ও গুজরাতের সাবেক জুনাগড়কেও তার অংশ বলে দাবি করা হয়েছে। বৈঠকের আয়োজক এসসিও-র চেয়ার রাশিয়া। পাকিস্তানি এনএসএ একটি ভুয়ো মানচিত্র হাজির করেন যা পাকিস্তান সম্প্রতি প্রচার করে চলেছে। পাকিস্তানের ওই মানচিত্র পেশ আয়োজক রাশিয়ার তার বিরুদ্ধে দেওয়া অ্য়াডভাইসরির অসম্মান, বৈঠকের রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থী বলে দাবি করেন শ্রীবাস্তব। জানান, রুশ এনএসএ-র সঙ্গে আলোচনার পর ডোভাল এর প্রতিবাদে বৈঠক ছাড়েন। শ্রীবাস্তব বলেন, পূর্ব ধারণা মতোই পাকিস্তান বৈঠক সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করে। পাকিস্তানের শাসক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের দাবি, দেশের নতুন মানচিত্র নিয়ে এসসিও তার অবস্থানে সম্মত হয়েছে, বৈঠক ত্যাগের আগে ডোভালের তোলা আপত্তিও খারিজ করেছে। প্রসঙ্গত, ৩৭০ অনুচ্ছেদের আওতায় জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্য়ের মর্যাদা লোপের প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে পাকিস্তানের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেন প্রধানমন্ত্রী ইমরান খান। তাতে গোটা জম্মু ও কাশ্মীরকে বিতর্কিত ভূখণ্ড, সিয়াচেনকেও পাকিস্তানের অংশ বলে দেখানো হয়েছে। কাশ্মীরের পূব দিকে কোনও সীমানা দেখানো নেই, যেখানে চিন বেআইনিভাবে আকসাই চিন দখল করে রেখেছে। স্যার ক্রিক, সাবেক জুনাগড়কেও পাক ভূখণ্ড বলে হদাবি করা হয়েছে। ভারত অবশ্য ওই মানচিত্রের সত্যতা খারিজ করে দিয়েছে, তাকে ‘রাজনৈতিক অবাস্তবতার উদাহরণ’ তকমা দিয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget