এক্সপ্লোর

Sikkim Floods: বাঁধভাঙা বৃষ্টি-ধসের মাঝে বন্দি! সিকিমে দুঃসহ অভিজ্ঞতা পর্যটকদের

Sikkim Cloudburst: বুধবার মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানের ধাক্কায় তছনছ হয়ে গিয়েছে সিকিম। আটকে পড়েছেন বহু পর্যটন। যাঁরা ফিরতে পেরেছেন, দুঃসহ অভিজ্ঞতা তাঁদের।

কলকাতা: সামনেই পুজো-উৎসবের মরসুম। তার আগে পরিবারের সঙ্গে সিকিমে (Sikkim) ঘুরতে গিয়েছিলেন শৈলেন্দ্র কুমার। সুরাতের বাসিন্দা এই পরিবার দুঃস্বপ্নেও ভাবেনি, এতদিনে ধরে পরিকল্পনা করে সিকিমে ঘুরতে এসে এভাবে বিপদে পড়তে হতে পারে। সবই ঠিক যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই সব ওলোটপালট হয়ে গেল বুধবার। মেঘভাঙা বৃষ্টি (Sikkim Cloud Burst) এবং হড়পা বানের (Sikkim Flash Flood) ধাক্কায় অথৈ জলে সিকিমে ঘুরতে যাওয়া বহু পর্যটক। সেখানকার বাসিন্দাদের ভোগান্তি তো রয়েইছে। সিকিমে আটকে পড়ে বিপদে পড়েছেন পর্যটকরাও। 

ওই পরিবারটি জানাচ্ছে, গ্যাংটক (Gangtok) ও পেলিংয়ে ঘোরার সময় আবহাওয়া ভালই ছিল। বুধবার পেলিং থেকে গ্যাংটকে ফেরার সময়েই গন্ডগোল হয়। ধসে কারণে মাঝরাস্তায় আটকে পড়েন তাঁরা। বৃহস্পতিবার দার্জিলিং (Darjeeling) থেকে PTI-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন শৈলেন্দ্র কুমার। তিনি জানিয়েছেন, ওই অবস্থায় তিনি তাঁর পরিচিত সৌমিক ঘোষকে ফোন করেছিলেন। সৌমিক তাঁদের পরামর্শ দেয় কোনওভাবেই গ্যাংটকের দিকে না ফিরতে- তার বদলে দার্জিলিংয়ে পৌঁছতে। কুমার জানাচ্ছেন, সৌমিক এবং স্থানীয় কিছু বাসিন্দাদের সাহায্যে দার্জিলিং পৌঁছতে পেরেছেন তাঁরা। এমন ভারী বৃষ্টি এবং ধস তাঁরা কোনওদিন দেখেননি বলে জানাচ্ছেন কুমার। ওই অবস্থায় রাস্তায় আটকে পড়ে, ইন্টারনেট সংযোগ হারিয়ে প্রবল আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা। 

সৌমিক ঘোষ পেশায় একজন ব্য়বসায়ী এবং ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের (West Bengal Radio Club) সদস্য। তিনি বলছেন, 'কুমার আর ওর পরিবার একেবারে দিশেহারা ছিল। ধসের জেরে রাস্তায় আটকে পড়েছিল, তার উপর ভারী বৃষ্টি হচ্ছিল। আমার কিছু চেনাজানা লোকের সাহায্যে ওদের দার্জিলিংয়ে আনতে পেরেছি।' 

পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে যাওয়া একটি বড় পর্যটক দলও বিপদের মুখে পড়েছিল। বাংলার ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের একটি ১৩৮ জনের দল গিয়েছিল সিকিম। এই দলের অধিকাংশ সদস্যের বয়সই ছিল ১০-১৫ এর মধ্যে। সিকিম থেকে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন (NJP Station) ফিরে আসতে পেরেছে তারা। সেখান থেকে ব্যারাকপুরে ফিরবে তারা। সিকিমে দুঃসহ অভিজ্ঞতার কথা PTI-কে জানিয়েছে তারা। ওই দলের বরিষ্ঠ সদস্য ধৃতিমান চট্টোপাধ্যায় জানাচ্ছেন, তাঁর সিকিমে গিয়েছিলেন ট্রেকিং, হাইকিং-এর জন্য। ১ অক্টোবর ওই দল পৌঁছেছিল পশ্চিম সিকিমের উত্তরে (Uttarey) গ্রামে। পেলিং ঘুরে ৪ অক্টোবর বিকেলে এনজেপি পৌঁছনোর কথা ছিল তাঁদের। কিন্তু জোরথাং থেকে মাল্লির রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল বৃষ্টি আর হড়পা বানের জন্য। সেই কারণে মাল্লি চেকপোস্ট হয়ে এনজেপি পৌঁছনোর রাস্তাও বন্ধ হয়ে যায়। সেই কারণে গোটা দলটিকে ঘুরপথে নামতে হয়। দার্জিলিং হয়ে শিলিগুড়ি পৌঁছতে হয়। জোরথাং থেকে ছোট গাড়িতে নামতে হয়েছে গোটা দলকে। আগে থেকে বাস বুক করা ছিল। কিন্তু খারাপ রাস্তায় ভারী গাড়ি চলবে না, সেই কারণে SUV-তে চেপে নামতে হয়েছে। 

ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সেক্রেটারি অম্বরীশ নাগ জানাচ্ছেন, HAM রেডিও অপারেটররা ১৫-১৬টি ছোট গাড়ির ব্যবস্থা করে দেয়। ধৃতিমান জানান, ওই গাড়ি করে ১২ ঘণ্টা ধরে জোরথাং থেকে দার্জিলিং হয়ে এনজেপি পৌঁছন তাঁরা। এইসব কারণে এনজেপি থেকে ট্রেন ধরতে পারেনি ওই দলটি। 

সিকিম সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতীয় রেল (Indian Railway)- কারও থেকে কোনওরকম সহযোগিতা মেলেনি বলে অভিযোগ ধৃতিমানের।  শেষপর্যন্ত ওই স্কাউট দলের ২০ জন পদাতিক এক্সপ্রেসে ওঠেন। বাকিরা অন্য ট্রেন ধরে রাতেই কলকাতার দিকে ফেরেন। 

আরও পড়ুন: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮, উদ্ধারের পাশাপাশি পর্যটকদের ফেরানোয় নজর সিকিম প্রশাসনের

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না

ভিডিও

Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget