এক্সপ্লোর

Durga Puja 2023: কানাডায় থিম পুজো! 'চন্দ্রযান ৩'-এ আবাহন দেবী দুর্গার

Puja in Canada: কানাডার অন্টারিওর ডারহামে জোর প্রস্তুতি চলছে দেবী দুর্গার আবাহনের।

কলকাতা: আশ্বিন মাস পড়লেই বাঙালির চোখ বারবার চলে যায় আকাশে। শরতের আকাশের কোনও এক কোণায় পেঁজা তুলোর মতো মেঘ দেখতে পেলেই মন বলে- মা আসছে। বাংলায় শরত কালে যদি নিম্নচাপের চোখ রাঙানি না হয়, এমন পেঁজা তুলো মেঘ চোখে পড়ে--জানান দেয় পুজো আসছে। কিন্তু ভিন দেশের আকাশ-বাতাসে সেই গন্ধ তো মিলবে না। আর এই দেশটায় এখন Fall-এর মরসুম। সবজে থেকে লালচে-বাদামি হচ্ছে পাতার রং। ভিন দেশ হোক, মরসুম অন্য়রকম হোক- এই সময় এলেই বাঙালির মনে বেজে ওঠে দুর্গাপুজোর ঢাক। এই দেশটিও তার ব্য়তিক্রম নয়। কানাডার (Canada) অন্টারিওর ডারহামে জোর প্রস্তুতি চলছে দেবী দুর্গার (Durga Puja 2023) আবাহনের।

বহুদিন ধরেই বিভিন্ন দেশে বসবাস করা বাঙালিরা তাঁদের মতো করে দুর্গাপুজোর আয়োজন করে এসেছেন। কানাডার মাটিতেও বহু প্রবাসী বাঙালির বাস। সে দেশে হওয়া দুর্গাপুজোগুলির মধ্যেই অন্যতম হল এটি। কানাডার দক্ষিণ অন্টারিওর মধ্যে রয়েছে ডারহাম এলাকা। তারই মধ্যে সাজানো-গোছানো একটি শহর হল এজাক্স (Ajax)। গ্রেটার টরন্টোর পূর্ব প্রান্তে অবস্থিত এই শহরটির নামকরণ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা একটি যুদ্ধজাহাজের নামে। এখানেই পিকারিং হাই স্কুলে আয়োজিত হচ্ছে এবারের দুর্গাপুজো। দেবী আরাধনার আয়োজনে ডারহাম (Durham) দুর্গোৎসব পুজো কমিটি। এবার তৃতীয় বছরের পুজো।

ভিনদেশে বসবাস। তার নিয়ম-কাজের সময় সবই আলাদা। মন থাকলেও ছুটি সম্ভব নয়। অন্যদিকে দুর্গাপুজোও করতে হবে। তাই উপায় করে মধ্যপন্থা নিয়েছেন আয়োজকরা। কানাডার অনেক জায়গাতেই পুজোর সময়ের সবচেয়ে কাছের যে উইকএন্ড, সেখানেই পুজোর আয়োজন করা হয়। ডারহামের এই পুজো হচ্ছে ১৪ অক্টোবর ও ১৫ অক্টোবর। ১৪ অক্টোবর মহালয়া- দেবীপক্ষেই কানাডার মাটিতে পুজো পেতে চলেছেন দেবী। সময় আলাদা হলেও পুজোর নিয়মে কোনও রকম বদল নেই। চন্ডীপাঠ থেকে সন্ধি পুজো সব হবে। থাকছে ১০৮ প্রদীপ ও ১০৮ পদ্মও। 

ডারহাম দুর্গোৎসবের অন্যতম আয়োজক পৌলমী রায় বিশ্বাস জানাচ্ছেন, এই বছর একটা বিশেষ কারণে অন্য সব পুজোর থেকে আলাদা হচ্ছে এটি। একেবারে বাংলার থিম পুজোর আদলেই সেখানেও থিম তৈরি হচ্ছে। চন্দ্রযান-৩ -এর আদলে তৈরি মণ্ডপ। ISRO-এর ঐতিহাসিক চাঁদ অভিযানকে সম্মান জানাতেই এমন ভাবনা। আয়োজকরা খেয়াল রাখছেন পরিবেশেরও। মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হচ্ছে পুনর্ব্যবহার যোগ্য উপাদান। প্রায় মাস দুয়েক ধরে একাধিক স্বেচ্ছাসেবকের প্রচেষ্টায় তৈরি হয়েছে এই মণ্ডপ, শিল্পীর নাম হিমাদ্রি দাস। কুমোরটুলি থেকে আসছে সাবেকি প্রতিমা। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও, শিল্পী ইন্ডিয়ান আইডল খ্যাত অমিত পাল।

আরও পড়ুন: বিলেতের মাটিতে বাংলার নাগরদোলা! চন্দননগরের আলো! আয়োজনে 'আড্ডা'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget