এক্সপ্লোর

Durga Puja 2023: মালা গাঁথা থেকে ঢাকে কাঠি! বর্নমাউথ যেন একটুকরো বাংলা

Durga Puja in UK: বিদেশের মাটিতে পুজো হলেও, নিয়ম-কাজে একেবারে বাংলার ছোঁয়া। পঞ্জিকা মেনে, তিথি মেনে দেবী দুর্গা পূজিতা হন এখানে।

কলকাতা: বিলেতের মাটিতে বাংলার দুর্গা (Durga Puja 2023)। প্রতিবারের মতোই এবারও জমাটি আয়োজন ইউনাইটেড কিংডমের (UK) বর্নমাউথে (Bournemouth)। প্রবাসী বাঙালির হাতে তৈরি এই পুজোর এবার অষ্টম বর্ষ। ২০১৬ সালে Dorset India Association-এর হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। ২০২৩ -এ এসে আরও জাঁকজমক বেড়েছে পুজোর, বেড়েছে সদস্য সংখ্যাও। মণ্ডপ থেকে প্রতিমা-ভোগ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর কদিন বর্নমাউথের দেবী আবাহন যে তুলে ধরবে একটুকরো বাংলাকে। 

বিদেশের (Durga Puja in UK) মাটিতে পুজো হলেও, নিয়ম-কাজে একেবারে বাংলার ছোঁয়া। পঞ্জিকা মেনে, তিথি মেনে দেবী দুর্গা পূজিতা হন এখানে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নির্ঘণ্ট মেনে পুজো চলে। প্রতিদিনই থাকছে ভোগের ব্যবস্থা। আরতি দেখতে, অঞ্জলি দিতে ভিড় করেন প্রবাসী বাঙালিরা। শুধু দুর্গাপুজোই নয়, সরস্বতী পুজো থেকে নববর্ষ-সবকিছুই উদযাপন করে এই সংগঠনটি।          

২০১৭ সালে কুমোরটুলি থেকে সাবেকি প্রতিমা আনা হয়েছিল এখানে। এবারও পুজো হবে সেই প্রতিমাতেই। বর্নমাউথের পুজোর প্রতিমার দৈর্ঘ্য ৬ ফুটের। আর চালা-সহ মাপলে ছাড়িয়ে যাবে ৮ ফুট।            

হাতে হাতে জোগাড়:
ডরসেট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের (Dorset India Association) পুজোর সঙ্গে অদ্ভুত মিল পাওয়া যায় বাংলার কোনও পাড়ার ক্লাবের পুজোর। এখানে অ্যাসোসিয়েশনের সদস্যরা সবটাই নিজে হাতে আয়োজন করেন। পুজো কমিটি অন্যতম সদস্য রোহন সেন জানাচ্ছেন, পাঁচ দিন ধরে রান্না, ভোগ তৈরি, আরও নানা জোগাড়- সবটাই তাঁরাই নিজেরা ভাগ করে সেরে ফেলেন। পুজোর জোগাড়ের একটা বড় অংশের দায়িত্বে থাকেন মহিলা সদস্যরা। তাঁরা নিজে হাতে মালা গাঁথেন, পুজোর যাবতীয় জোগাড় করে থাকেন। এবারও অন্যথা হচ্ছে না। এই পুজোর পুরোহিতও কিন্তু প্রবাসী বাঙালি। লন্ডন (London) থেকে আসেন তিনি।

বর্নমাউথে ঢাকের আওয়াজ!
দুর্গাপুজোয় ঢাক থাকবে না তা আবার হয় নাকি। কিন্তু এখানে রেকর্ড করা ঢাক বাজে না। পুজো কমিটির নিজস্ব ঢাক আর কাঁসর আছে। ঢাকি ভূমিকায় দেখা যায় আয়োজকদেরই। পালা করে ঢাক বাজান তাঁরা।

রয়েছে গান-নাচ-কবিতা নিয়ে জমজমাটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। বিজয়া সম্মিলনীতে থাকবেন একাধিক শিল্পী। সেদিনই রয়েছে বিপুল ভোজের আয়োজনও।

মাঝে মোটে একটা দিন, ষষ্ঠীর বোধনের অপেক্ষায় বিশ্বের সব জায়গায় বাঙালি- তালিকায় রয়েছে বর্নমাউথও।

আরও পড়ুন: বার্লিনে পঞ্জিকা মেনে দেবীর আবাহন, সঙ্গে ফুড ফেস্টিভ্যালও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget