এক্সপ্লোর

Earthquake : দোলের সকালেই বড় ভূমিকম্প, কাঁপল ভারতের বিস্তীর্ণ এলাকা

কার্গিলসহ ভারতের বিভিন্ন স্থানে ভূমিকম্পের আঘাত। লাদাখ ও জম্মু-কাশ্মীরে রাতে, অরুণাচলে সকালে অনুভূত কম্পন।

কেঁপে উঠল ভারতের পার্বত্য উত্তরাঞ্চল। গভীর রাতে ভূমিকম্প অনুভূত হল ভূস্বর্গে।  লে-লাদাখের থেকে কার্গিল এক ধাক্কায় কাঁপল বিরাট এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.২।  রাত ২.৫০ মিনিটে কয়েক মুহূর্ত ধরে চলে এই কম্পন। কার্গিলের সঙ্গে সঙ্গে  সমগ্র লে-লাদাখ এবং জম্মু-কাশ্মীরে এই কম্পন অনুভূত হয়।

জাতীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের ( National Center for Seismology ) মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ১৫ কিলোমিটার গভীরে ছিল। এই ভূমিকম্পের তিন ঘন্টা পরেই উত্তর-পূর্ব ভারতেও কম্পন অনুভূত হয়। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং অঞ্চলে ৪.০ মাত্রার ভূমিকম্প মাপা হয় সকাল ৬টায়। অন্যদিকে ১৩ মার্চ দুপুর ২ টোয় তিব্বতেও ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

লে এবং লাদাখে ভূমিকম্পের ঘটনা ঘন ঘন ঘটে
লেহ লাদাখ এমনিই ভূমিকম্পপ্রবণ অঞ্চল,  অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চল। লেহ এবং লাদাখ উভয়ই দেশের Seismic Zone-IV-এ অবস্থিত, যার অর্থ ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে  এই অঞ্চল অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ। হিমালয়ের যে অঞ্চল টেকটোনিকভাবে সক্রিয়,  লে এবং লাদাখ  সেখানেই অবস্থান করছে 

গত মাসেও একাধিক জায়গায় ভূমিকম্প হয়েছে। কখনও কেঁপে উঠেছে দিল্লি, কখনও বাংলা, বিহার আবার কখনও উত্তপূর্বাঞ্চল। গত ১৭ ফেব্রুয়ারি সকাল সকাল ভূমিকম্পে ঘুম ভাঙে রাজধানী দিল্লির, সঙ্গে বিকট শব্দ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। উৎসস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়ার কাছে মাটির পাঁচ কিলোমিটার গভীরে। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে লোকজন। কেঁপে ওঠে বিহারের সিওয়ানও।

এরপরে গত ২৫ ফেব্রুয়ারি সকালে কেঁপে ওঠে কলকাতা। কম্পন অনুভূত হয় ওড়িশা ও বাংলাদেশেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল কলকাতা থেকে ৩৪০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, সেদিন সকাল ৬টা ১০ মিনিটে ভূমিকম্প হয়। কলকাতা, দমদম, ডায়মন্ড হারবার-সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের হলদিয়া-সহ উপকূলের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ফেব্রুয়ারি মাসের একদম শেষে কয়েকঘণ্টার ব্যবধানে কেঁপে ওঠে দুই প্রতিবেশী দেশ নেপাল ও পাকিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, সেদিন রাত ২.৫১ নাগাদ নেপালে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের উৎসস্থল সিন্ধুপালচক। কম্পন অনুভূত হয় ভারত, তিব্বত ও চিন সীমান্তেও। পরপর ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget