এক্সপ্লোর

Peru Earthquake : তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, রিখটার স্কেলে মাত্রা ৭.২, সুনামির আশঙ্কা ?

Tsunami Alert Lifted: উপকূলবর্তী এলাকায় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২

লিমা : তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। শুক্রবার মধ্য পেরুর উপকূলবর্তী এলাকায় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। এমনই জানিয়েছে আমেরিকার জিওলজিক্যাল সার্ভে। এর জেরে সুনামির সতর্কবার্তা থাকলেও, পরে সেই আশঙ্কা কেটে যায়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেরুর অ্যাটিকুইপা জেলায়। প্রাথমিক পর্যবেক্ষণের পর পেরুর প্রধানমন্ত্রী ঘোষণা করেন, হতাহতের কোনও খবর নেই। 

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, পড়শি আয়াকুচো ও ইকাতেও ভূমিকম্পের রেশ ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা AFP সূত্রের খবর, প্রশান্ত সুনামি সতর্কবার্তা কেন্দ্রের তরফে প্রাথমিকভাবে বলা হয়েছিল, সুনামির কোনও আশঙ্কা নেই। পরে অবশ্য তারা সতর্কবার্তা জারি করে জানিয়ে দেয় যে, জল স্তর ১ থেকে ৩ মিটার পর্যন্ত হতে পারে। যদিও তারও পরে জানিয়ে দেওয়া হয় যে, ভূমিকম্পের জেরে আর সুনামির আশঙ্কা নেই।

বিশ্বের অন্য প্রান্তে ভূমিকম্প

চলতি মাসে আচমকা ভূমিকম্পে  (Earthquake) কেঁপে ওঠে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়, ভোররাত নাগাদ আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের (Afghanistan) বিস্তীর্ণ এলাকা। এই ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৪.৩। প্রসঙ্গত উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ জায়গা হিসেবে এমনিতেই অনেক উপরের তালিকায় নাম রয়েছে আফগানিস্তানের। মাঝে মধ্যেই হিন্দুকুশ পর্বত সহ বিভিন্ন এলাকার মানুষগুলিকে মুখোমুখি হতে হয় ভূমিকম্পের। ভূ-বিজ্ঞানীদের মতে এমনিতেই আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের বিভিন্ন অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা বলে পরিচিত। তারমধ্যে আফগানিস্তানে ভূমিকম্প বেশি হয়। ফলে বাড়ে ক্ষয়ক্ষতির সংখ্যাও

গত এপ্রিল মাসে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া। গভীর রাতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫। ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার দক্ষিণ অংশে তীব্র কম্পন অনুভূত হয়। 

এমনিতে দ্বীপরাষ্ট্রগুলিতে প্রায়শই ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়াও তার ব্যতিক্রম নয়। বরং ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবেই পরিচিত ইন্দোনেশিয়া। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের মধ্যেই পড়ে, অর্থাৎ সেখানে মাটির নীচের পাতগুলি তুলনামূলক ভাবে বেশি সক্রিয়।

এর আগে, ২০২২ সালে জাভার পশ্চিমের চিয়ানজুর শহরে তীব্র ভূমিকম্প হয়। সেবার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬।  ওই ভূমিকম্পে কমপক্ষে ৬০২ জন প্রাণ হারান। ২০১৮ সালেও ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ায়, সেবার কম্পনের দোসর হয় সুনামি, তাতে প্রায় ৪৩০০ মানুষ মারা যান। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget