এক্সপ্লোর

Bihar Earthquake : দিল্লির আতঙ্ক কাটতে না কাটতেই আবার ভূমিকম্প, এবার বাংলার এত কাছে

বিহারের সিওয়ানে রিখটার স্কেলে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

নয়া দিল্লি: দিল্লির পর বিহার। ভোর হতে না হতেই  কেঁপে ওঠে রাজধানী দিল্লি, নয়ডা,ফরিদাবাদ,গাজিয়াবাদ , গুরুগ্রাম  বিভিন্ন এলাকা।ভোর ৫.৩৭ মিনিট নাগাদ কেঁপে ওঠে দিল্লির মাটি।  আর তার কয়েক ঘণ্টার মধ্যেই বিহারের সিওয়ানে রিখটার স্কেলে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। National Centre for Seismology-র দেওয়া তথ্য অনুযায়ী,  ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সপ্তাহের প্রথম দিন ভয়াবহ ভূমিকম্পে ঘুম ভাঙে দিল্লির। আতঙ্কে বাড়ি থেকে  খোলা জায়গায় বেরিয়ে আসেন বহু মানুষ। একই ছবি দেখা গেল বিহারেও। দিল্লি এনসিআর-এ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক ঘন্টা পরে, বিহারে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪ । সোমবার সকাল ৮.২৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সেখান থেকেও। 

জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বিহারের সিওয়ান জেলা। দিল্লির  রেল স্টেশনে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনার পর রাজধানীতে ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।    

আতঙ্কে এ রাজ্যও

দিল্লি ও বিহারে পরপর এই ভূকম্পনে এ রাজ্যেও তৈরি হয়েছে উদ্বেগ। এরাজ্যের কলকাতা বা পাহাড়ে এমন ভূমিকম্প হবে না তো! তেমনটা হলে কী অবস্থা হবে? এ বছরের শুরুতেই একবার কেঁপে উঠেছিল কলকাতা। তাই আতঙ্কটা বেশি। ভূবিজ্ঞানীদের মতে, উত্তর থেকে উত্তর-পূর্ব ভারত, গুজরাটের বিস্তীর্ণ অংশ, এদেশের অনেকটাই ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে পড়ে। শতাংশের হিসেবে যা অর্ধেকেরও বেশি। তাই প্রতিটি ভূমিকম্প থেকেই শিক্ষা নেওয়ার সময় এসেছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, ভূমিকম্পপ্রবণ ও মৃদু ভূমিকম্পপ্রবণ জোনের মধ্যেই পড়ে কলকাতা। বিশেষজ্ঞরা মনে করছেন, নিয়ম মেনে নগরায়ন, মাটির ধারণক্ষমতা-সহ একাধিক বিষয়ের ওপর জোর না দিলে ভবিষ্যতে বিপদ রোখা যাবে না।   

এদিন দিল্লির ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লেখেন, দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সকলকে শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার কথা বলা হয়েছে।সম্ভাব্য আফটার শকের জন্য প্রস্তুত থাকতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
Anti Paper Leak Bill 2026 : ধ্বনি ভোটে পাস অ্যান্টি-পেপার লিক বিল, প্রশ্ন ফাঁসে যুক্তদের কী শাস্তি হতে পারে ?
Anti Paper Leak Bill 2026 : ধ্বনি ভোটে পাস অ্যান্টি-পেপার লিক বিল, প্রশ্ন ফাঁসে যুক্তদের কী শাস্তি হতে পারে ?
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget