এক্সপ্লোর

Earthquake : বড় ভূকম্পন, কয়েক সেকেন্ড ধরে দুলল নেপাল, অভিঘাতে কাঁপল উত্তরবঙ্গও

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রাত ২ টো ৩৬ মিনিট নাগাদ নেপালের বাগমতি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়।

একই সপ্তাহের মধ্যে বারবার ভূমিকম্প। উৎসস্থল নেপাল। আর তার অভিঘাতে ফের কাঁপল বাংলা। জানুয়ারির স্মৃতি ফিরিয়ে ফের ভূমিকম্পের ভরকেন্দ্র নেপাল। রিখটার স্কেলে মাত্রা ৫ - এর বেশি। ভূমিকম্পের উৎসস্থল সিন্ধুপালচক। কম্পন অনুভূত হয় ভারত, তিব্বত ও চিন সীমান্তেও। শুধু নেপাল নয়, ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানও।  

নেপালের  ভূমিকম্পের প্রভাবে বেশ কয়েক সেকেন্ড ধরে কাঁপতে থাকে বিহারও। ডিএনএ সূত্রে দাবি, পশ্চিমবঙ্গে কম্পনের রেশ অনুভূত হয় শিলিগুড়ি,দার্জিলিংও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রাত ২ টো ৩৬ মিনিট নাগাদ নেপালের বাগমতি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাটির ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে। বাংলা এবং সিকিমের অনেক জায়গায়ও বহু মানুষ ভূমিকম্প টের পেয়েছেন। বিহারের মুজাফফরপুরের স্থানীয় বাসিন্দা রাম বাবু চৌধুরী এবিপি লাইভকে জানান, তিনি ঘুমোচ্ছিলেন। হঠাৎই, কেঁপে ওঠে খাট। দুলতে শুরু করে সিলিং ফ্যান।  ভয়ে পেয়ে বেরিয়ে এসেছিলেন বাড়ির বাইরে।  বিহারের সমস্তিপুরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় বাসিন্দা সুহানি যাদব বলেন, তিনিও ঘুমোচ্ছিলেন। হঠাৎ ভূমিকম্প অনুভব করেন।  ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে যান। 

নেপালে একাধিক বাড়িতে ফাটল ধরেছে বলে দাবি সোশ্যাল মিডিয়ার পোস্টে। হতাহতের খবর সম্পর্কে খবর নেই এখনও । অন্যদিকে, শুক্রবার ভোর ৫.১৪ নাগাদ কেঁপে ওঠে পাকিস্তান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। তবে ভূমিকম্পের ফলে নেপাল ও পাকিস্তান, দুই দেশে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নেপালের বড় বড় ভূমিকম্পের ইতিহাস রয়েছে। সেই কথা মাথায় রেখে আফটারশকের জন্য বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Kakoli Ghosh Dastidar: 'আমার শহিদ, তোমার শহিদ করলে হবে না', এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
'আমার শহিদ, তোমার শহিদ করলে হবে না', এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Abhishek Banerjee: 'কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায় লুকিয়ে পড়ছে...', বিধাননগর আদালতে অভিষেকের হাজিরা, কী বলছেন শমীক ভট্টাচার্য
'কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায় লুকিয়ে পড়ছে...', বিধাননগর আদালতে অভিষেকের হাজিরা, কী বলছেন শমীক ভট্টাচার্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget