এক্সপ্লোর

Myanmar Earthquake: ঘুমের মধ্যেই প্রচণ্ড কম্পন! আতঙ্কে ছোটাছুটি, ফের ভয়ঙ্কর ভূমিকম্প মায়ানমারে

আজ মিয়ানমারে ভূমিকম্প। এর আগে, ২৭শে সেপ্টেম্বর বাংলাদেশে ৩.৫ মাত্রার ভূমিকম্প হয়, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মায়ানমারে মঙ্গলবার ভোরে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
  • ভূমিকম্পের কেন্দ্র মণিপুরের উখরুল থেকে ২৭ কিমি দক্ষিণ-পূর্বে।
  • ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিও কম্পন অনুভব করেছে।
  • ২৮ মার্চের ভূমিকম্পের পর থেকে এটি অন্যতম বড় কম্পন।

২৮ মার্চের ভয়ঙ্কর ভূমিকম্পের স্মৃতি এখনও  দগদগে। ৭.৭ মাত্রার সেই ভূমিকম্পে মায়ানমারে প্রাণ হারিয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছিলেন প্রায় ৬ হাজার মানুষ। ধূলিসাৎ হয়ে গিয়েছিল বহু বহুতল। এর মধ্যেই ফের ভয়ঙ্কর ভাবে দুলে উঠল মায়ানমারের মাটি। ফিরল অতীতের স্মৃতি। মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর, ২০২৫) ভোরে ভূমিকম্পে দুলল দেশ। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৪.৭ । ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, কেঁপে ওঠে উত্তর-পূর্ব রাজ্যগুলিও । দুলে ওঠে মণিপুর, নাগাল্যান্ড এবং অসমও। 

ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি (এনসিএস)-র মতে, সকাল ৬টা ১০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের কেন্দ্র ছিল মণিপুর থেকে দক্ষিণ-পূর্বে ২৭ কিলোমিটার দূরে উখরুলে।  মাটির ১৫ কিলোমিটার নিচে। নাগাল্যান্ডের ওখা থেকে দক্ষিণ-পূর্বে ১৫৫ কিলোমিটার দূরে এবং ডিমাপুর থেকে ১৫৯ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বে অবস্থিত। 

মণিপুরের উখরুল থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্র
জাতীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের মতে, ভূমিকম্পটি মায়ানমারে ভারতের সীমান্তের খুব কাছে মণিপুরের উখরুল থেকে মাত্র ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হয়। এনসিএস-এর মতে ভূমিকম্পের কেন্দ্রটি অবস্থিত।  অক্ষাংশ ২৪.৭৩ উত্তর এবং দ্রাঘিমাংশ ৯৪.৬৩ পূর্ব। এখনও পর্যন্ত ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার বাংলাদেশেও ৩.৫ তীব্রতার একটি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের কেন্দ্রটি ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। কলকাতা থেকে মাত্র ৮৯ কিলোমিটার পূর্বে-উত্তর-পূর্বে হয়।

ভূমিকম্প বিজ্ঞানীরা বলছেন, ২৮ মার্চের ভয়াবহ ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত  শ-খানেক আফটারশক অনুভূত হয়েছে। বারার কেঁপে উঠেছে সাগাইং, মান্দালয় ও মাগওয়ের মতো বড় শহরগুলো। ধ্বংসের ছবি এখনও স্পষ্ট সেসব জায়গায়। ৮০ শতাংশেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মহারাষ্ট্রের সাতারাতে ভূমিকম্প 
সোমবার রাতে মহারাষ্ট্রের সাতারাতেও ভূমিকম্প হয়।  গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে মাটি। ভূমিকম্পের কেন্দ্র কোলাপুর থেকে ৯১ কিলোমিটার উত্তর-পশ্চিমে মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল। এর পরে, তিব্বতে ভোর ৪টা ২৮ মিনিটে ৩.৩ তীব্রতার একটি ভূমিকম্প হয়, যাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

 

সেরা শিরোনাম

Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget