এক্সপ্লোর

অর্থনীতি ফেরাতে পদক্ষেপ, লকডাউনে শিথিলতা- মূলত এ নিয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা মুখ্যমন্ত্রীদের

সরকার মনে করছে, শ্রমিকরা নিজ নিজ রাজ্যে ফিরলেও করোনা সংক্রমণ যাতে না ছড়ায় সে জন্য নজরদারি বজায় রাখতে হবে। রেড, অরেঞ্জ ও গ্রিন জোন যেমন চলছে তেমনই চলুক আপাতত। তবে রাজ্যের মধ্যে চলাফেরা আরও সহজ করা হোক।

নয়াদিল্লি: জনস্বাস্থ্যের ওপর প্রভাব না ফেলেই কীভাবে তুলে নেওয়া যায় লকডাউন? আজ বেলা ৩টেয় এ নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগের কয়েকটি বৈঠকের মত এটিও হবে ভিডিও কনফারেন্সে। মনে করা হচ্ছে, চলবে বেশ কয়েক ঘণ্টা। দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। বিশেষ করে গুরুত্ব পাবে সব থেকে বেশি করোনা সংক্রমিত ২ রাজ্য মহারাষ্ট্র এবং গুজরাত। এরপর কথা হবে লকডাউন পরবর্তী আর্থিক কাজকর্মে গতি আনা নিয়ে। পরিযায়ী শ্রমিকরা বেশিরভাগই নিজ নিজ রাজ্যমুখী, অথবা ইতিমধ্যে ফিরে গিয়েছেন। ফলে অর্থনৈতিক কাজকর্ম ফের শুরু করায় সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সগুলিতে সব মুখ্যমন্ত্রী মতামত রাখেননি। কিন্তু এবার তাঁরা প্রত্যেকেই নিজস্ব মতামত ও অবস্থান জানাবেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী এ মাসের ৪ তারিখের পর কড়াকড়ি শিথিল করার পর রাজ্যে রাজ্যে কী পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে জানতে চান। তাঁর আরও প্রশ্ন, মুখ্যমন্ত্রীরা কড়াকড়ি কমানোর মধ্যেই লকডাউন চালিয়ে যেতে চাইছেন কিনা। গতকাল কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবের যে বৈঠক হয়েছে, তাতে মুখ্য সচিবরা গৌবাকে বলেন, অতিমারী রুখতে পদক্ষেপ করার পাশাপাশি আর্থিক কাজকর্ম সংহতভাবে শুরু করা জরুরি। তবে কেন্দ্রীয় সরকার এখনও সাবধানী, তাদের ধারণা লকডাউনের ফলে করোনা সংক্রমণ প্রতিরোধে যেটুকু ইতিবাচক ফল দেখা গিয়েছে, কড়াকড়িতে পুরোপুরি ঢিলে দিয়ে তা আবার ঝুঁকির মুখে ফেলা উচিত নয়। সরকার মনে করছে, শ্রমিকরা নিজ নিজ রাজ্যে ফিরলেও করোনা সংক্রমণ যাতে না ছড়ায়  সে জন্য নজরদারি বজায় রাখতে হবে। রেড, অরেঞ্জ ও গ্রিন জোন যেমন চলছে তেমনই চলুক আপাতত। তবে রাজ্যের মধ্যে চলাফেরা আরও সহজ করা হোক। অফিসগুলো চালু হলেও বেশি কর্মী আনা উচিত নয়, বজায় রাখা হোক সোশ্যাল ডিসট্যান্সিং। ব্যবসা বাণিজ্য চালু হোক ধীরে ধীরে কিন্তু পরিযায়ী শ্রমিক সমস্যা কীভাবে মেটানো যাবে তার উপায় খুঁজছে কেন্দ্র।

সেরা শিরোনাম

Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Supreme Court: ভোটগণনার ভিডিও হারিয়ে গিয়েছে? নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, বিচারপতিরা বললেন, ‘কোনও অজুহাত শুনব না’
ভোটগণনার ভিডিও হারিয়ে গিয়েছে? নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, বিচারপতিরা বললেন, ‘কোনও অজুহাত শুনব না’
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget