এক্সপ্লোর

Sanjay Raut: 'মাথা নিচু করব না, লড়াই চলবে', ইডির গ্রেফতারির পর জানিয়ে দিলেন সঞ্জয় রাউত

ED Arrests Sanjay Raut: ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে হেফাজতে নেয় ইডি। মাথা নিচু করব না, লড়াই চলবে, মন্তব্য সঞ্জয় রাউতের। 

মুম্বই: জমি দুর্নীতি মামলায় উদ্ধব ঠাকরে (Uddhav Thackray) ঘনিষ্ঠ সাংসদ ও শিবসেনা (Shiv Sena) মুখপাত্র সঞ্জয় রাউতকে (Sanjay Raut) গ্রেফতার করল ইডি (ED)। ইডি সূত্রে দাবি, তাঁর বাড়ি থেকে মিলেছে নগদ সাড়ে ১১ লক্ষ টাকা। আজ সকাল সাতটা নাগাদ শিবসেনা মুখপাত্রের বাড়িতে যান ইডি আধিকারিকরা। ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে হেফাজতে নেয় ইডি। মাথা নিচু করব না, লড়াই চলবে, মন্তব্য সঞ্জয় রাউতের।  

মহারাষ্ট্রে উদ্ধব-সরকারের পতনের একমাস পর, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে, জমি দুর্নীতির মামলায় গ্রেফতার করল ইডি। উদ্ধব ঠাকরের অত্যন্ত ঘনিষ্ঠ সঞ্জয় রাউত। কট্টর মোদি-সমালোচক হিসেবেই পরিচিত। রবিবার সকাল সাতটা নাগাদ পূর্ব মুম্বইয়ে সঞ্জয় রাউতের বাড়িতে পৌঁছে যান ইডি অফিসাররা।  

খবর পেয়ে, সেখানে জড়ো হতে শুরু করেন সমর্থকরা। জানলায় এসে তাঁদের উদ্দেশে হাতও নাড়েন সঞ্জয় রাউত। ইডি সূত্রে দাবি, সঞ্জয় রাউতের বাড়িতে নগদ সাড়ে ১১ লক্ষ টাকা মেলে। বাড়িতে প্রায় ৯ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদের পর সঞ্জয় রাউতকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ মুম্বইয়ে ইডি’র সদর দফতরে। বাড়ি থেকে বেরনোর আগে, সঞ্জয় রাউতকে জড়িয়ে ধরেন তাঁর মা। মা-কে আদর করে, ইডি’র দফতরের উদ্দেশে রওনা দেন শিবসেনা সাংসদ। 

আরও পড়ুন, টাকা-সোনা বিতর্কের পর GST নম্বর কারচুপির অভিযোগ অর্পিতার বিরুদ্ধে

ডাকাবুকো নেতা বলে পরিচিত সঞ্জয় রাউতের শরীরী ভাষা ছিল রীতিমতো আক্রমণাত্মক। গাড়িতে দাঁড়িয়ে কখনও তিনি দু’হাত মুঠো করে ছুড়ে দেন। কখনও আবার শিবসেনার গেরুয়া উত্তরীয় মাথার ওপর ঘোরাতে থাকেন। ইডি’র সদর দফতরে ঢোকার আগেও কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এরপর রাতেই রাতে ED গ্রেফতার করে সঞ্জয় রাউতকে।

কী অভিযোগ রয়েছে? 

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এই মামলায় ইডি একাধিকবার তাঁকে তলবও করেছে। তবে প্রথমবার হাজিরা দিলেও পরের দুইবার তলবে তিনি হাজিরা এড়িয়ে যান। আর্থিক বেনিয়ম এবং দুর্নীতির মামলাতেই ১ জুলাই সঞ্জয় রাউত-কে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছল ইডি। কিন্তু এরপরে ফের ২০ জুলাই তাঁকে তলব করা হলে, ইডি-কে সঞ্জয় রাউতের আইনজীবী জানান, সংসদ অধিবেশন চলায় ব্যস্ত রয়েছেন তিনি। ৭ অগাস্টের পরেই হাজিরা দিতে পারবেন বলে জানান রাউতের আইনজীবী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
Kedarnath High Alert: কেদারনাথে হাই অ্যালার্ট, পাহাড় থেকে নামছে মাটির স্রোত, মন্দাকিনীর গ্রাসে রাস্তা-গ্রাম, বিছিন্ন যোগাযোগ
কেদারনাথে হাই অ্যালার্ট, পাহাড় থেকে নামছে মাটির স্রোত, মন্দাকিনীর গ্রাসে রাস্তা-গ্রাম, বিছিন্ন যোগাযোগ
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget