এক্সপ্লোর

ED At Kejriwal House: গ্রেফতারি থেকে রক্ষাকবচের আর্জি ফিরিয়েছে আদালত, তার পরই কেজরিওয়ালের বাড়িতে ED

Arvind Kejriwal: কেজরিওয়ালের বাসভবনে ঢুকেছেন ED-র ১২ জন আধিকারিক।

নয়াদিল্লি: গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রক্ষাকবচ দেয়নি দিল্লি হাইকোর্ট (ED At Kejriwal House)। তার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিতে  কেজরিওয়ালের বাসভবনে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবগারি দুর্নীতি মামলায় তল্লাশি চালাতে সেখানে ED পৌঁছেছে বলে খবর। কেজরিওয়ালের বাসভবনে ঢুকেছেন ED-র ১২ জন আধিকারিক। সঙ্গে রয়েছেন দিল্লি পুলিশের ACP-ও। (Arvind Kejriwal)। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন।

দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ কেজরিওয়ালের বাসভবনের বাইরে রয়েছেন। তিনি বলেন, "যেভাবে পুলিশ ভিতরে ঢুকে গিয়েছে...কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মনে হচ্ছে তল্লাশি চলছে। আমার মনে হয়, কেজরিওয়ালকে গ্রেফতারির পরিকল্পনা রয়েছে। "

দলের নেত্রী অতিশী বলেন, "এটা পরিষ্কার যে ED এবং তাদের প্রভু, BJP আদালতকে সম্মান করে না। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা অরবিন্দ কেজরিওয়ালেক গ্রেফতার করতে এসেছে।"

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির জাতীয় আহ্বায়কও। আবগারি দুর্নীতি মামলায় এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদও করে ED. কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, এর পর কমপক্ষে আট বার সমন পাঠানো হয়েছিল কেজরিওয়ালকে। কিন্তু একবারও হাজিরা দেননি তিনি। দিল্লি জল বোর্ড মামলায় আর্থিক তছরুপ সংক্রান্ত একটি মামলায় সোমবারও ডেকে পাঠানো হয়েছিল কেজরিওয়ালকে। কিন্তু হাজিরা দেননি তিনি।

আরও পড়ুন: Electoral Bonds: কার টাকা কার কাছে, নির্বাচনী বন্ডের ক্রমিক সংখ্যা-সহ তথ্য প্রকাশ কমিশনের

বাতিল হয়ে যাওয়া দিল্লি আবগারি নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের বিরোধিতায় এদিন কেজরিওয়ালও আদালতে একটি আবেদন জমা দেন। সেই নিয়ে ED-কে জবাব দিতে নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। আদালত বলে, "দু'পক্ষের কথাই শুনেছি। আপাতত কোনও রক্ষাকবচ দিচ্ছি না আমরা।" বেআইনি ভাবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বার বার সমন পাঠানো হচ্ছে বেল দাবি করেন কেজরিওয়াল।

এই আবগারি দুর্নীতি মামলাতেই জেলবন্দি রয়েছেন আম আদমি পার্টির মণীশ সিসৌদিয়া এবং সঞ্জয় সিংহ। মামলার চার্জশিটে একাধিক বার কেজরিওয়ালের উল্লেখ করেছে ED. তদন্তকারীদের দাবি, আবগারি নীতির রূপরেখা তৈরিতে কেজরিওয়ালের সঙ্গে সংযোগ ছিল অন্য অভিযুক্তদের। তাঁদের সুবিধা করে দেওয়া হয়, যাতে AAP-এর ঝুলিতে টাকা ঢোকে।

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget