এক্সপ্লোর

ED Against Vijayan Family:কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ের বিরুদ্ধে মামলা ইডি-র

Pinarayi Vijayan:ভোটের আগে এবার আরেক বিরোধী মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে সক্রিয় ইডি। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ের বিরুদ্ধে সক্রিয় ইডি।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: ভোটের আগে এবার আরেক বিরোধী মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে সক্রিয় ইডি। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ের বিরুদ্ধে সক্রিয় ইডি। মুখ্যমন্ত্রী-কন্যা বীণা বিজয়নের বিরুদ্ধে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কী হল?
ইডি সূত্রে খবর, 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট'-র আওতায় বীণা বিজয়ন এবং তাঁর তথ্যপ্রযুক্তি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একটি খনি সংস্থার বিরুদ্ধে বীণার সংস্থাকে বেআইনি ভাবে টাকা দেওয়ার অভিযোগ রয়েছে বলে খবর। তার ভিত্তিতেই মামলা ইডি-র। সূত্রের খবর, এই নিয়ে কেন্দ্র SFIO-কে তদন্ত করতে নির্দেশ দিয়েছিল। সেই তদন্তের ভিত্তিতে একটি অভিযোগ আনে SFIO। ইডি তার ভিত্তিতে কেরলের মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। 
মামলায় দাবি, বীণা বিজয়নের 'এক্সালজিক সলিউশনস' সংস্থাকে ২০১৭-১০১৮ সালের মধ্যে ১ কোটি ৭২ লক্ষ টাকা দিয়েছিল কোচির 'কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড' নামে এক সংস্থা। অভিযোগ, টাকা দেওয়া হলেও বীণার সংস্থার থেকে কোনও পরিষেবা নেওয়া হয়নি। এই নিয়ে SFIO- তদন্ত শুরু করলে 'এক্সালজিক সলিউশনস' কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়। কিন্তু গত মাসে তাদের আবেদন খারিজ করে দেয় কর্নাটক হাইকোর্ট। জানায়, 'কেন্দ্রের হাত-পায়ে শিকল পড়াতে পারি না।' এবার মামলা দায়ের করল ইডি।

কেজরিওয়ালের গ্রেফতারি...
লোকসভা ভোটের মুখে, আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় আজ পর্যন্ত ইডি হেফাজতেই রয়েছেন তিনি। আপ জানিয়েছে, গ্রেফতার হলেও মুখ্যমন্ত্রী পদে থাকবেন কেজরিওয়াল। তাঁর গ্রেফতারির পর থেকে বিরোধী-শিবিরের প্রায় সমস্বরে সমালোচনা, কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের চেষ্টা করছে বিজেপি সরকার। সেই নিয়ে হইচই এখনও থিতোয়নি। তার মধ্যে এবার মামলা বিজয়নের মেয়ের বিরুদ্ধে। প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে তারা যে নিজ অবস্থানে অনড়, সে কথা ফের জানিয়ে দিল আমেরিকা। স্বচ্ছ, নিরপেক্ষ এবং সময়মতো আইনি শুনানির পক্ষে আরও একবার সওয়াল করে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, 'এই নিয়ে কারও কোনও আপত্তি থাকা উচিত নয়'। আমেরিকার বিদেশমন্ত্রকের মুখপাত্রের এমন মন্তব্যের কিছু আগে ভারতে মার্কিন প্রতিনিধিকে ডেকে পাঠিয়ে একপ্রস্ত প্রতিবাদ জানায় নয়াদিল্লি। তার পর আরও একবার এই বার্তা দিলেন মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র।

আরও পড়ুন:বারাসাতের বিজেপি প্রার্থীকে নিয়ে অব্যাহত ক্ষোভ, বিরোধিতায় পোস্ট দলীয় কার্যালয়ে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget