এক্সপ্লোর

BLO Remuneration: BLO - দের ভাতাবৃদ্ধির খবর অগাস্টেই জানিয়েছিল কমিশন, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কত পারিশ্রমিক তাঁদের ?

SIR BLO Remuneration: বিএলও-দের পারিশ্রমিক প্রতি ইলেকশন সাইকেলে ৬০০০ টাকা থেকে দ্বিগুণ করে ১২০০০ টাকা করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় অগাস্টেই।

কলকাতা : গতকালই  SIR-এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, এনুমারেশন ফর্ম সংগ্রহ করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ৯ ডিসেম্বরের বদলে খসড়া তালিকা প্রকাশ হবে ১৬ ডিসেম্বর। সেই আবহে ফের চর্চায় উঠে আসে এ বছর বুথ লেভেল অফিসারদের বেতনবৃদ্ধির বিষয়টি। ২০১৫ সালের পর এই বছর ২০২৫ সালে বিএলও, বিএলও সুপারভাইজারদের বেতন ও ইনসেনটিভ বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ERO (Electoral Registration Officers) এবং AERO (Assistant Electoral Registration Officer )দেরও  সাম্মানিক ভাতা চালু করা হয়েছে এই বছরই । এই সংক্রান্ত বিজ্ঞপ্তি অগাস্টেই প্রকাশ করে কমিশন। এসআইআর নিয়ে নানা খবরের আবহে এই খবরটিও উঠে এসেছে শিরোনামে। 

নির্বাচন কমিশনের দ্বারা প্রকাশিত অগাস্ট মাসের বিজ্ঞপ্তি অনুসারে,  বাড়ানো হয় বুথ লেভেল অফিসারদের বেতন।  নির্বাচন কমিশন (ECI) এর নির্দেশে ভোটার তালিকা তৈরি ও সংশোধনের কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসার বা বিএলও-দের পারিশ্রমিক প্রতি ইলেকশন সাইকেলে ৬০০০ টাকা থেকে দ্বিগুণ করে ১২০০০ টাকা করা হয়।   বিএলও সুপারভাইজারদেরও পারিশ্রমিক বাড়ানো হয়।  তাদের পারিশ্রমিক ১২,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা করা হয়। এছাড়া ERO (Electoral Registration Officers) এবং AERO (Assistant Electoral Registration Officer )দেরও  সাম্মানিক ভাতা চালু করা হয় এ বছরই। 

কোন স্তরে কত টাকা বৃদ্ধি ?                       

কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, Booth Level Officer বা BLO রা  ২০১৫ সাল থেকে পেতেন ৬ হাজার টাকা। এখন তাঁরা পাবেন ঠিক দ্বিগুণ, ১২ হাজার টাকা । যেসব BLO রা নির্বাচনী তালিকা রিভিশনের কাজ করবেন  তাঁরা এতদিন ইনসেনটিভ পেতেন ১ হাজার টাকা, এখন তাঁরা পাবেন ২ হাজার টাকা। BLO Supervisor হিসেবে যাঁরা কাজ করেন, তাঁদের প্রাপ্য ১২ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা করা হল। AERO রাও এখন থেকে ২৫ হাজার টাকা করে পাবেন আর ERO রা পাবেন ৩০ হাজার টাকা। 

এই পারিশ্রমিক ২০১৫ সালে শেষ ধার্য হয়েছিল। তারপর ২০২৫ এ তার বড় বদল হয়েছে অগাস্টের বিজ্ঞপ্তি অনুসারে। তবে ইআরও এবং এইআরও-রা এর আগে কোনও সাম্মানিকও পেতেন না। এ বছর তাঁরা এই বড় অঙ্কের টাকা পাবেন সাম্মানিক দক্ষিণা হিসেবে। বিজ্ঞপ্তিটি ঠিক কী ছিল, বিস্তারিত দেখে নিন। এখানে ক্লিক করে। 

আমরা ক্ষমাপ্রার্থী

একলাফে ভাতাবৃদ্ধি BLO-দের। এই সংক্রান্ত খবরটি আসলে পুরনো। অগাস্টেই জারি হয় বিজ্ঞপ্তিটি। যদিও, সংবাদসংস্থা ANI-এর একটি X পোস্ট এবং কয়েকটি সংবাদমাধ্যমেও নতুন করে খবরটি প্রকাশিত হয়। এই প্রতিবেদনে খবরটি সংশোধন করে এবং সংশ্লিষ্ট সংশোধিত X পোস্টকে উল্লেখ করে দেওয়া হল। পুরনো খবরটির অর্থ অনিচ্ছাকৃতভাবে অন্যভাবে প্রচারিত হওয়ায়, আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন
Asish Banerjee Death | অধ্য়াপনা থেকে রাজনীতি, বন্ধ ঘরে মৃত্যু! কীভাবে এই পরিণতি 'মাস্টারমশাইয়ের'?
Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget