এক্সপ্লোর

Voter List Revision: ভোটার তালিকা সংশোধনের নামে কি নাগরিকত্ব যাচাই? প্রশ্ন বিরোধীদের, বিহারের পর নজর কোথায়

Voter List Revision Row: নাগরিকত্ব যাচাইয়ের অধিকার কি আছে কমিশনের?

নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধনের ((Special Intensive Revision/SIR) নামে গোটা দেশে NRC হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও সেকথা শোনা গিয়েছে। নির্বাচনের ঠিক মুখে বিহারে যেভাবে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে ৫২ লক্ষের নাম বাদ পড়েছে, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও তার পুনরাবৃত্তি হবে বলে দাবি শোনা যাচ্ছে। কিন্তু এভাবে নাগরিকত্ব যাচাইয়ের অধিকার আদৌ নির্বাচন কমিশনের আছে কিনা, সেই নিয়ে উঠছে প্রশ্ন। কমিশন যদিও দাবি করছে, ভোটারতালিকার মর্যাদা অক্ষুণ্ণ রাখাই তাদের লক্ষ্য়। তবে নাগরিকত্ব যাচাইয়ের অধিকার যে তাদেরও রয়েছে, সেকথাও জানিয়ে দিয়েছে। সংবিধানই তাদের এই অধিকার দিয়েছে বলে দাবি করছে কমিশন। (SIR Electoral Row)

দেশের সংবিধান অনুযায়ী, ১৮ বছর বয়সি প্রত্যেক নাগরিকের ভোটাধিকার রয়েছে। তবে মানসিক ভাবে অসুস্থ হলে, দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হলে, অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি তাঁদের ভোটাধিকার বাতিল হয়, সেক্ষেত্রে আলাদা কথা। কিন্তু গত ২৪ জুন SIR নিয়ে নির্বাচন কমিশন যে নির্দেশিকা জারি করে, তাতে তারা জানায়, সংবিধানের ৩২৬ নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে, ভোটার তালিকায় নাম রাখতে হলে ভারতের নাগরিক হওয়া জরুরি। ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তি যে ভারতীয় নাগরিক, সংবিধান অনুযায়ী তা নিশ্চিতকরণে দায়বদ্ধ নির্বাচন কমিশন। (Voter List Revision Row)

এমনিতে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে একাধিক নথি পেশ করা যায়, যেমন, পাসপোর্ট, নাগরিকত্বের শংসাপত্র, জন্মের শংসাপত্র অথবা মাধ্যমিকের শংসাপত্র যাতে জন্মের তারিখ রয়েছে, যে রাজ্যের বাসিন্দা, তার বাসিন্দা হিসেব প্রাপ্ত নথি, অসমের বাসিন্দা হলে NRC-র নথি, সচিত্র ভোটার পরিচয়পত্র। 

বৈধ ভোটার বাছাইয়ে SIR করতে গিয়ে কমিশন যে ১২টি নথির উল্লেখ করে, সেগুলি  হল---

১) যে কোনও পরিচয়পত্র/পেনশনের কাগজ/রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রায়াত্ত সংস্থার কর্মী হলে পেনশনের নথি।

২) ১৯৮৭ সালের আগে ভারত সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাঙ্ক, পোস্ট অফিস, LIC, রাষ্ট্রায়াত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র, সার্টিফিকেট বা অন্য নথি।

৩) বৈধ জন্মের শংসাপত্র।

৪) পাসপোর্ট।

৫) মাধ্যমিক পরীক্ষা বা সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের দেওয়া শংসাপত্র।

৬) সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী ভাবে বসবাসের নথি।

৭) অরণ্যের অধিকার সংক্রান্ত শংসাপত্র।

৮) OBC/SC/ST এবং অন্য যে কোনও জাতির বৈধ শংসাপত্র।

৯) NRC-র নথি থাকলে (যে যে রাজ্যে NRC হয়েছে)

১০) রাজ্য ও স্থানীয় প্রশাসনের কাছে পরিবারের নথিভুক্তির নথি। 

১১) জমি ও বাড়ির সরকারি নথি। 

১২) ২০০৩ সালের ভোটার তালিকায় নাম থাকলে, তার নথি।

বিহারের ক্ষেত্রে পরে নিয়ম কিছুটা শিথিল করা হয়। কমিশন জানায়, ১২টির পরিবর্তে ১১টি নথির দিলে চলবে। ২০০৩ সালের ভোটার তালিকায় নাম থাকার নথি থাকলেই হল। আর কিছু লাগবে না। তার পরও ৫২ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে সেখানে।

এর আগে, সুপ্রিম কোর্ট প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড করতে বলেছিল কমিশনকে। কিন্তু সোমবার  সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়েছে, বৈধ ভোটার হওয়ার ক্ষেত্রে আধার, ভোটার বা রেশন কার্ড মাপকাঠি হিসেবে গণ্য হবে না। নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার কমিশনের আছে বলে শীর্ষ আদালতে জানায় তারা। তবে নাগরিকত্ব প্রমাণে নথি জমা করতে না পারলে, কারও নাগরিকত্ব বাতিল হবে না  বলেও আদালতে জানিয়েছে কমিশন। বলা হয়েছে, তাদের লক্ষ্য শুধু ভোটার তালিকার পবিত্রতা রক্ষা করা। 

বিহারে নির্বাচনের মুখে কেন ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন পড়ল, সেই নিয়ে সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়ে কমিশন। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্ন উঠছে, তা হল, বছর ঘুরলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বিহারের পর পশ্চিমবঙ্গেও কি ভোটারদের বৈধতা যাচাই করা হবে? এই জল্পনার মধ্যেই মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে চিঠি দেয় জাতীয় নির্বাচন কমিশন। চিঠিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের অভাব রয়েছে। CEO দফতরকে স্বাধীন করা হোক। 

কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে আলাদা নির্বাচনী দফতর তৈরি করতে হবে, যার সঙ্গে রাজ্য় সরকারের কোনও দফতরের কোনও সম্পর্ক থাকবে না। এই নির্বাচনী দফতরের জন্য় আলাদা বাজেট রাখতে হবে। এর ফলে মুখ্য় নির্বাচনী আধিকারিক বা CEO-র পূর্ণ আর্থিক এবং প্রশাসনিক স্বাধীনতা থাকবে, যা সুষ্ঠ এবং নিরপেক্ষভাবে ভোট পরিচালনার জন্য় প্রয়োজন। বিভিন্ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, সেক্রেটারি কিংবা প্রিন্সিপাল সেক্রেটারির সমতুল্য উপযুক্ত আর্থিক ক্ষমতা মুখ্য নির্বাচনী আধিকারিককে দিতে হবে। 

শুধু তাই নয়, গত ২৪ জুন যে নির্দেশিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, তার ১০ নম্বর প্যারাগ্রাফে বলা ছিল যে, সংবিধান মেনে ভোটার তালিকার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গোটা দেশে SIR শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের অন্যত্র কোথায়, কখন SIR হবে, সময় মতো তার নির্ঘণ্ট প্রকাশিত হবে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসার সর্বশেষ ভোটার তালিকা জমা দিতে শুরু করেছেন বলেও খবর। এমনকি বুথ স্তরের আধিকারিকদের প্রশিক্ষণও শুরু হয়েছে। ফলে বিহারের পর নির্বাচনমুখী পশ্চিমবঙ্গ, তার পর তামিলনাড়ু, অসম, কেরল, পুদুচ্চেরীতে বিধানসভাতেও SIR শুরু হবে বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র - নির্বাচন কমিশন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget