এক্সপ্লোর

Parliament Election 2024: লোকসভা ভোটে বাংলার জন্য় সবেচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন

Central Force for Election: জম্মু কাশ্মীরের চেয়েও বাংলার জন্য বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন।

রুমা পাল, কলকাতা: ভোটে বাংলার জন্য বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী (Central Force) চাইল নির্বাচন কমিশন (Election Commision)। জম্মু-কাশ্মীরকেও ছাপিয়ে গেল বাংলা। লোকসভা ভোটে বাংলার জন্য সবচেয়ে বেশি বাহিনী চাইল কমিশন। বাংলার জন্য ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে (Home Ministry of India) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। 

বাংলায় ভোটে সন্ত্রাস হয়, সেই কারণেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন। বাংলার পরে সবচেয়ে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হল জম্মু কাশ্মীরের জন্য। বাংলার চেয়ে প্রায় ৩০০ কোম্পানি কম বাহিনী জম্মু-কাশ্মীরের জন্য। বাংলার জন্য ৯২০ কোম্পানি চাওয়া হয়েছে, আর অন্যদিকে জম্মু-কাশ্মীরের জন্য ৬৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাহিনী চাওয়া হয়েছে। বাংলায় স্ট্রং রুমের জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য চিঠি। লোকসভা ভোটে বেলাগাম সন্ত্রাসের আশঙ্কা থেকেই কি এত বাহিনী চাইল কমিশন?

আর কোন রাজ্যের জন্য কত বাহিনী?
ছত্তিসগঢ়ের জন্য ৩৬০ কোম্পানি
বিহারের জন্য ২৯৫ কোম্পানি
উত্তরপ্রদেশের জন্য ২৫২ কোম্পানি
ঝাড়খণ্ডের জন্য ২৫০ কোম্পানি
পাঞ্জাবের জন্য ২৫০ কোম্পানি
গুজরাতের জন্য ২০০ কোম্পানি
মণিপুরের জন্য ২০০ কোম্পানি
মধ্যপ্রদেশের জন্য ১১৩ কোম্পানি
রাজস্থানের জন্য ২০০ কোম্পানি
অন্ধ্রপ্রদেশের জন্য ২৫০ কোম্পানি

সামনেই লোকসভা নির্বাচন। তাছাড়া বেশ কিছু রাজ্যের বিধানসভা নির্বাচনও রয়েছে। তার আগে জাতীয় নির্বাচন কমিশন স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখে এই বাহিনী চাইল। সব মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৩৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। কোন রাজ্যের জন্য কত সংখ্যক বাহিনী প্রয়োজন, তা স্পষ্ট জানানো রয়েছে। তার মধ্যে বাংলার জন্য়ই সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য় চাওয়া হয়েছে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুমের জন্য় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ  নির্বাচনের জন্য় এই কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, নির্বাচনের সময় এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উপর নির্ভর করছে তারা কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেবে। 

এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য় ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। গত বিধানসভা নির্বাচনের জন্য চাওয়া হয়েছিল ১০৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েত ভোটের বিষয়টি আলাদা হলেও, যদি কেন্দ্রীয় বাহিনীর হিসেব দেখা হয় তাহলে গত পঞ্চায়েত নির্বাচনে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্য় বলা হয়েছিল। 

৪ মার্চ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে। ৪ মার্চ থেকে ৬ মার্চ রাজ্যে সফর করবেন তারা। তার আগে কেন্দ্রীয় বাহিনী চেয়ে এই চিঠি চাওয়া হয়েছে।

আরও পড়ুন:২ মার্চ শনিবারও বাজার খুলবে, NSE বিশেষ ট্রেডিং সেশনের আয়োজন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget