এক্সপ্লোর

Rajya Sabha Election: পঞ্চায়েতের পর আরও এক ভোট, বাংলা সহ রাজ্যসভার ১০ আসনে নির্বাচন

Rajya Sabha Election: সামনেই পঞ্চায়েত ভোট। সেই ভোটের ফলাফল কী হবে তা জানা যাবে ১১ জুলাই। তার ১২ দিন বাদে ফের আরেকটি ভোটের মুখোমুখি হবে বাংলা।

কলকাতা: জুলাই মাসে বাংলা থেকে রাজ্যসভার ৬ আসন ফাঁকা হচ্ছে। এছাড়াও গোয়ার লুইজিনহো ফেলেইরো পদত্যাগ করায় তাঁর আসনটিও ফাঁকা রয়েছে। সেই আসনটিও এবার পূর্ণ হবে। ভোটের অঙ্ক বলছে, ৭টি আসনের মধ্যে ৬টি থাকবে তৃণমূলের। কংগ্রেসের দখলে থাকা প্রদীপ ভট্টাচার্যের আসনটি যাবে বিজেপির দখলে। ২৪ জুলাই ভোট। ওইদিনই ভোট গণনা।

এবার রাজ্য়সভার ভোট: সামনেই পঞ্চায়েত ভোট। সেই ভোটের ফলাফল কী হবে তা জানা যাবে ১১ জুলাই। তার ১২ দিন বাদে ফের আরেকটি ভোটের মুখোমুখি হবে বাংলা। বাংলার ৭টি রাজ্যসভার আসনে নির্বাচন হবে ২৪ জুলাই। ওইদিনই ভোট গণনা হবে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।



কমিশনের তরফে জানানো হয়েছে ৬ জন রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হওয়ার কারণে এই আসনগুলিতে ভোট হচ্ছে। অন্য দিকে, তৃণমূলের তরফে নির্বাচিত লুইজিনহো ফেলেইরো মেয়াদ শেষের আগেই ইস্তফা দেওয়ায় সপ্তম আসনটিতে উপনির্বাচন হবে। ২০১৭ সালের নির্বাচনে এই ছ’টি আসনের মধ্যে পাঁচটিতে জিতেছিল তৃণমূল। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী ও মানস ভুইয়াঁ পাঁচটি আসনে জিতেছিলেন। পরে ইস্তফা দেন মানস। সেই আসনে জেতেন তৃণমূলের সুস্মিতা দেব। এ বার তাঁদের সকলের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে, ২০১৭ সালে জয়ী কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যেরও মেয়াদ শেষ হচ্ছে এই দফায়।

বিধানসভার আসন অনুযায়ী, তৃণমূল পাঁচটি এবং বিজেপির একটিতে জয় কার্যত নিশ্চিত। সুতরাং ভোটাভুটি না হওয়ারই সম্ভাবনা বেশি। যদিও, তৃণমূল ও বিজেপি শেষ অবধি চূড়ান্ত কী সিদ্ধান্ত নেয় সেদিকেই সবার নজর। এছাড়াও বিজেপি প্রথমবার কাউকে বাংলা থেকে রাজ্য়সভায় পাঠাবে। তাই তাঁরা কাকে বেছে নেন সেটাও দেখার। তৃণমূল বিদায়ী সাংসদদেরই ফের রাজ্য়সভায় পাঠায়, না কি কয়েকজন নতুন মুখেরও দেখা মিলতে পারে, এমনটা হলে, ভিন রাজ্য় থেকে কোনও প্রার্থীকে বেছে নিয়ে, তৃণমূল বিশেষ কোনও চমক দেয় কি না, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget