এক্সপ্লোর

Elon Musk: শেষ মুহূর্তে বাজিমাত, ফের একবার 'বিশ্বের ধনী ব্যক্তি'-র খেতাব জিতলেন এলন মাস্ক

World's Richest Person: ৭৪ বছরের ফ্রেঞ্চম্যান Bernard Arnault- এর সঙ্গে জোরদার লড়াই হয়েছে এলন মাস্কের।

Elon Musk: বিশ্বের ধনী ব্যক্তির (World's Richest Man) খেতাব ফের একবার জিতে নিলেন এলন মাস্ক (Elon Musk)। আর এক ধনকুবের Bernard Arnault- এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এলন মাস্কের। কিতু শেষ পর্যন্ত জয়ী হয়েছেন টেসলার কর্ণধার। কারণ Bernard Arnault- এর LVMH প্যারিস ট্রেডিগয়ে ২.৬ শতাংশ পতন ঘটিয়েছে। এর পরেই বিশ্বের ধনী ব্যক্তির খেতাব আরও একবার জিতে নিয়েছেন এলন মাস্ক। ৭৪ বছরের ফ্রেঞ্চম্যান Bernard Arnault- এর সঙ্গে জোরদার লড়াই হয়েছে এলন মাস্কের। এইবছর বিশ্বের ধনী ব্যক্তি হওয়ার দৌড়ে কার্যত এই দুই বিজনেস টাইকুন একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। Bloomberg Billionaires Index- যা বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তির নামের তালিকা প্রকাশ করে সেখানে এমনটাই দেখা গিয়েছিল। তবে যার শেষ ভাল তার সব ভাল। এক্ষেত্রে শেষ পর্যন্ত জিতে গিয়েছিলেন এলন মাস্ক। 

গত ডিসেম্বরে মাসে অবশ্য Bernard Arnault মাত দিয়েছিলেন এলন মাস্ককে। কারণ সেই সময়ে তথ্য প্রযুক্তির দুনিয়ায় বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। কার্যত সংগ্রাম চলছিল টেক ইন্ডাস্ট্রিতে। তবে বিলাসবহুল ব্র্যান্ড মুদ্রাস্ফীতির সম্মুখে স্থিতিস্থাপকতা দেখিয়েছিল। আর তার জেরেই সেই সময়ে বিশ্বের ধনী ব্যক্তি হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন লাক্সারি গুডস কোম্পানি LVMH- এর কর্ণধার Bernard Arnault। এই ব্যক্তির Louis Vuitton, Fendi Hennessy-র মতো ব্র্যান্ডেরও মালিকানা রয়েছে। তবে ডিসেম্বরে এলন মাস্ককে Bernard Arnault মাত দিলেও পাঁচ মাসের মাথাতেই নিজের জায়গা ফিরে পান এলন মাস্ক। 

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর মধ্যে মোট সম্পত্তির ব্যবধান খুব একটা বেশি নয়। বরং অন্যান্য স্থানাধিকারীদের মধ্যে সম্পত্তির পরিমাণের ব্যবধান অনেকটাই। জানা গিয়েছে, বর্তমানে এলন মাস্কের সম্পত্তির পরিমাণ ১৯২ বিলিয়ন ডলার। গতবছর ট্যুইটারের দায়িত্ব নিয়েছিলেন মাস্ক। তারপর ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেন তিনি। ফলে এলন মাস্ককে নিয়ে শুরু হয় শোরগোল। ট্যুইটার কেনার সময়েই টেসলার শেয়ারে বেশ ভাল পরিমাণ ক্ষতি করেছিলেন মাস্ক। এর পরেও টেসলার শেয়ার ধাক্কা খেয়েছিল বাজারে। কিন্তু এত কিছুর পরেও এলন মাস্কের সম্পত্তির পরিমাণ কিন্তু নজরকাড়া। অন্যদিকে দ্বিতীয় স্থানাধিকারী Bernard Arnault- এর সম্পত্তির পরিমাণ ১৮৭ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস। তাঁর সম্পত্তির পরিমাণ রয়েছে ১৪৪ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে রয়েছেন বিল গেটস। এই প্রবীণ ধনকুবেরের সম্পত্তির পরিমাণ ১২৫ বিলিয়ন ডলার। পাঁচ নম্বর স্থান দখল করেছেন ল্যারি এলিসন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ রয়েছে ১১৮ বিলিয়ন ডলার।

আরও পড়ুন- ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget