এক্সপ্লোর

Tesla News: ভারতে কি হবে টেসলার কারখানা? ইলন মাস্কের সংস্থা নিয়ে বড় খবর জানালেন মন্ত্রী

Elon Musk's Tesla News: যদিও বিশ্বখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহ দেখায়নি। বরং প্রতিষ্ঠানটি শুধুমাত্র শোরুম খোলার পরিকল্পনা করছে।

নয়া দিল্লি: একাধিক বিদেশি গাড়ির সংস্থারা ভারতে যে কেবল শো-রুম বানিয়েছে নয়, উৎপাদন করতে কারখানাও তৈরি করেছে। সেই মোতাবেক ইলন মাস্কের সংস্থা টেসলাও ভারতে কারখানা করতে পারে, এমনটা মনে করা হয়েছিল। শুধু তাই নয়, ভারতে হবেই টেসলার কারখানা। এলন নয়, এই আশ্বাস দিলেন তাঁর বাবা এরল মাস্ক। ভারতে এসে সংবাদ সংস্থা IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন তিনি।                              

যদিও বিশ্বখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহ দেখায়নি। বরং প্রতিষ্ঠানটি শুধুমাত্র শোরুম খোলার পরিকল্পনা করছে। সোমবার এমনই জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ. ডি. কুমারস্বামী।  সূত্রের খবর, ভারতে ইলেক্ট্রিক গাড়ি উৎপাদন নিয়ে আলোচনা শুরু করেছিলেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। বিষয়টি আঁচ করে বারবার তাঁকে এই নিয়ে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘ভারতে টেসলা গাড়ি উৎপাদন শুরু করলে বড় অন্যায় হবে।’

বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। এই নতুন প্রযুক্তির গাড়ির বাজারে ভারত প্রবেশ করতে চায়। তাই এদেশে উৎপাদনের পরিবেশ তৈরি করতে বিশ্বের অগ্রণী গাড়ি উৎপাদন সংস্থাগুলির সঙ্গে আলোচনা শুরু করে কেন্দ্র। মার্সিডিজ বেঞ্জ, স্কোডা-ভিডব্লু, হুন্ডাই, কিয়ার মতো সংস্থার প্রতিনিধিরা তাতে যোগ দেন। সূত্রের খবর, প্রথম প্রথম টেসলার প্রতিনিধিরাও সে বৈঠকে যোগ দিয়েছিলেন। পরবর্তী বৈঠকগুলিতে অবশ্য তাঁদের আর দেখা যায়নি।  

সরকারের মতে, ইউরোপীয় কোম্পানিগুলো ভারতে বিনিয়োগে আগ্রহী কারণ ভারতের মতো তাদের গাড়িগুলো লেফট-হ্যান্ড ড্রাইভ। ফলে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট-হ্যান্ড ড্রাইভ গাড়ির তুলনায় তাদের রপ্তানির জন্য বেশি পরিবর্তন করতে হয় না। টেসলা ভারতে গাড়ি আমদানি করে তাদের শোরুমের মাধ্যমে বিক্রি করতে আগ্রহী বলে খবর পাওয়া গিয়েছিল। টেসলার প্রধান ইলন মাস্ক অতীতে ভারতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে তিনি ভারতের উচ্চ আমদানি শুল্ককে একটি প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছিলেন।

২০২২ সালে নতুন ইভি নীতি ঘোষণার পর, যেখানে আমদানি শুল্ক ১৫ শতাংশে হ্রাস করা হয়েছে এবং উৎপাদন প্ল্যান্ট স্থাপনের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে, টেসলার ভারতে আগ্রহ বৃদ্ধি পেয়েছিল। তবে, সাম্প্রতিক তথ্য অনুযায়ী, টেসলা ভারতে উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র শোরুম খোলার দিকে মনোনিবেশ করছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
ABP Ananda Top 10,17 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,17 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget