এক্সপ্লোর

Unemployment in India: বেড়েছে শিক্ষিত বেকার, কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার মহিলারা, বলছে আন্তর্জাতিক রিপোর্ট, মানছে না কেন্দ্র

Unemployment Data: ভারত ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গন্য হবে বলে দাবি শোনা যায় প্রায়শই। ভারতের সার্বিক পরিস্থিতি নিয়ে উল্টো কথা বলছে আন্তর্জাতিক পরিসংখ্যান।

নয়াদিল্লি: ভারত ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গন্য হবে বলে দাবি শোনা যায় প্রায়শই। ভারতের সার্বিক পরিস্থিতি নিয়ে উল্টো কথা বলছে আন্তর্জাতিক পরিসংখ্যান। আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের (ILO) দাবি, কর্মক্ষম ভারতীয় যুবসমাজের ৮৩ শতাংশই বেকার।  গত দুই দশকে দেশে মাধ্যমিক পাশ এবং উচ্চশিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্বের হার প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে বলে জানিয়েছে তারা। (Unemployment in India)

ILO এবং ইনস্টিটিউট অফ হিউম্যান ডেভলপমেন্ট (IHD)-র তরফে ২০২৪ সালের ভারতীয় কর্মসংস্থান রিপোর্ট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ওই রিপোর্ট প্রকাশ করা হয়। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০০০ সালে ভারতে মাধ্যমিক পাশ এবং উচ্চশিক্ষায় শিক্ষিত বেকার যুবকের হার ছিল ৩৫.২ শতাংশ। ২০২২ সাল পর্যন্ত তা বেড়ে ৬৫.৭ শতাংশ হয়েছে। (Unemployment Data)

সদ্য প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতের শ্রমবাজারে আপাতবিরোধী উন্নতি চোখে পড়ছে। ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতীয় যুবসমাজের কর্মসংস্থান এবং কর্মহীনতায় উন্নতি চোখে পড়ে। অর্থনৈতিক সঙ্কটও কর্মসংস্থানে বাধা হয়ে দাঁড়ায়নি সেভাবে। করোনার সময়ও তেমন কোনো বিরাট পরিবর্তন চোখে পড়েনি। কিন্তু যত সময় এগিয়েছে শিক্ষিত যুবকদের বেকারত্বের হার ক্রমশ বেড়েছে। 

আরও পড়ুন: Varun Gandhi: ‘যত চরম মূল্যই দিতে হোক না কেন...’, BJP-র টিকিট না পেয়ে পিলিভিটবাসীকে আবেগতাড়িত চিঠি বরুণের

বেকারত্বের হারের পাশাপাশি কর্মসংস্থানে দুরাবস্থার কথাও তুলে ধরেছে ওই রিপোর্ট। বলা হয়েছে, নিজের জমিতে কৃষিকাজের বাইরে মজুরি নির্ভর কাজ করেন যাঁরা, তাতেও বড় পরিবর্তন দেখা গিয়েছে। মহিলারা স্বনির্ভর হওয়ার দিয়ে ঝুঁকেছেন বেশি করে। বাড়িতে যে কাজ করেন তাঁরা, তার জন্য মজুরি পান না।  অভিজ্ঞদের যাও বা কাজের সুযোগ রয়েছে, যুবকদের সকর্মসংস্থানের সুযোগ তেমন নেই। মজুরি এবং আয় লাগাতার কমছে। ২০২২ সালের নিরিখে স্বনির্ভরতাই ৫৫.৮ শতাংশের আয়ের উৎস। অস্থায়ী এবং স্থায়ী কর্মসংস্থানের হার যথাক্রমে ২২.৭ এবং ২১.৫ শতাংশ।

রিপোর্টে আরও বলা হয়েছে, কর্মশক্তিতে অংশগ্রহণের হার (রাজ্যের কর্মক্ষম জনসংখ্যা, যাঁরা সক্রিয় ভাবে শ্রমবাজারের সঙ্গে যুক্ত, চাকরি করেন বা চাকরি খুঁজছেন), কর্মরত জনসংখ্য়ার অনুপাত (প্রতি হাজার মানুষে যতজন কর্মরত) এবং বেকারত্বের হারে ২০০০ থেকে ২০১৮ সালের মধ্যে পতন দেখা দেয়। ২০১৯ সালের পর পরিস্থিতির উন্নতি চোখে পড়ে। কর্মসংস্থানের ক্ষেত্রে এই ইতিবাচক বিষয়গুলিকে কাজে লাগানো প্রয়োজন। 

দেশের কর্মরত মানুষের ৯০ শতাংশই অংসগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ওই রিপোর্ট। বলা হয়েছে, ২০০০ সালের পর থেকে স্থায়ী কর্মসংস্থানে সুযোগ তৈরি হলেও, ২০১৮ সালের পর থেকে সঙ্কট দেখা দিয়েছে। জীবনযাপনের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা বেড়েছে।  অতি অল্প সংখ্যক কর্মীরাই সামাজিক নিরাপত্তা পান, যাঁরা কৃষিক্ষেত্রের বাইরে সংগঠিত ক্ষেত্রে যুক্ত। রিপোর্টে বলা হয়েছে, দেশের মোট কর্মশক্তির ৮২ শতাংশ অসংগঠিত ক্ষেত্রে যুক্ত, ৯০ শতাংশ অস্থায়ী কর্মী।

স্থায়ী কাজের সুযোগের চেয়ে বর্তমানে ঠিকে শ্রমিকের সংখ্যা বেড়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে। শ্রমিকদের মধ্যে অতি অল্প সংখ্যকই দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় পড়েন না। ভারতের যুব কর্মশক্তি ভারতের অন্যতম শক্তি হলেও, কিন্তু অধিকাংশের মধ্যেই দক্ষতার অভাব রয়েছে। ৭৫ শতাংশ অ্যাটাচমেন্ট-সহ ইমেল পাঠাতে পারেন না, কপি-পেস্ট করে ফাইল পাঠাতে অক্ষম ৬০ শতাংশ, ৯০ শতাংশ স্প্রেডশিটে গাণিতিক ফর্মুলা বসাতে পারেন না।

কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের বিষয়টিও উঠে এসেছে রিপোর্টে। বলা হয়েছে, চাকরির গুণমানও যুবসমাজের বেকারত্বের জন্য অনেকাংশে দায়ী। উচ্চশিক্ষায় শিক্ষিত যাঁরা, তাঁরা এই সমস্যায় ভুগছেন বেশি। কম বেতনের, অনিশ্চিত চাকরিতে যোগ দিতে আগ্রহী নন উচ্চশিক্ষিতরা। এর পরিবর্তে ভাল সুযোগের আশায় বাড়িতে বসে থাকতে আপত্তি নেই তাঁদের। একই কাজে পুরুষ সহকর্মীদের চেয়ে কম বেতন পান মহিলারা। ভাল মানের চাকরি পাওয়ায় এখনও পিছিয়ে রয়েছেন তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিরা। সর্বস্তরে শিক্ষার প্রসার ঘটলেো, সমাজে শ্রেণি এবং জাতির বিভাজন আজও বিদ্যমান। 

রিপোর্টে বলা হয়েছে, ভারতে যুবসমাজের মধ্যে বেকারত্বের হার বেড়েছে, বিশেষ করে শহরাঞ্চলের পড়ুয়াদের মধ্যে বেকারত্ব চোখে পড়ছে। কিন্তু এই রিপোর্টকে নস্যাৎ করে দিয়েছেন কেন্দ্রের যুবসমাজ  বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, ভারতীয় সংস্থার সমীক্ষাই সঠিক চিত্র তুলে ধরছে। ৬ কোটি ৪০ লক্ষের বেশি মানুষ EPFO-তে নাম নথিভুক্ত করেছেন, যা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরও অনেক দেশের জনসংখ্যার চেয়ে বেশি। ৩৪ কোটির বেশি মুদ্রা ঋণ দেওয়া হয়েছে, তাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। চাকরিপ্রাপকরাই এখন চাকরিদাতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Amit Shah : গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget