এক্সপ্লোর

Cyclone Yaas Effect:ঘূর্ণিঝড় ইয়াসের পর সবজির মূল্যবৃদ্ধি, মানিকতলা বাজারে অভিযান ইবি-র

মানিকতলা বাজারে এক সপ্তাহ আগেও পটলের কেজি ছিল ৩০ টাকা, এখন ৪০-৫০ টাকা।পেঁপের দামও সাত দিনের মধ্যে বেড়ে কেজি পিছু বিক্রি হচ্ছে ৫০ টাকায়।পেঁয়াজের কেজি এক সপ্তাহে ২৫ থেকে পৌঁছে গেছে ৩৫-৪০ টাকায়।

কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকেই সবজির বাজারে আগুনে দাম। এই পরিস্থিতিতে মানিকতলা বাজারে অভিযান চালালেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। পাইকারি ও খুচরো বাজারের দামের পার্থক্য কেন হচ্ছে, সে সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা। ক্রেতরা বলছেন, জিনিসপত্রের   দাম ভীষণ আগুন, সংসার চালাব কী করে? আয়ের থেকে ব্যয় তো বেশি হচ্ছে।

সারা দেশ জুড়ে করোনাভাইরাসের দাপট চলছে। হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। প্রাণও গিয়েছে অনেক আক্রান্তর। করোনাভাইরাস রুখতে জারি হয়েছে বিধিনিষেধ। এরফলে অনেকেই কাজ হারিয়েছেন। হারিয়েছেন রুটিরুজির সংস্থান। এর ওপর জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে। বাজারে  ভোজ্য তেল থেকে সবজির দাম আকাশছোঁয়া। নিত্য প্রয়োজনের সামগ্রীটুকু কিনতেও নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ।

মানিকতলা বাজারে এক সপ্তাহ আগেও পটলের কেজি ছিল ৩০ টাকা, এখন ৪০-৫০ টাকা।পেঁপের দামও সাত দিনের মধ্যে বেড়ে কেজি পিছু বিক্রি হচ্ছে ৫০ টাকায়।পেঁয়াজের কেজি এক সপ্তাহে ২৫ থেকে পৌঁছে গেছে ৩৫-৪০ টাকায়।

বিক্রেতাদের মতে, ইয়াসের ধাক্কায় চাষের ক্ষতি হওয়ায় কাঁচা আনাজের দাম হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে পাইকারি ও খুচরো বাজারে দামের কতটা তফাত হচ্ছে তা জানতে বুধবার মানিকতলা বাজারে অভিযান চালান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।  তাঁরা জিনিসপত্রর দাম খতিয়ে দেখেন। তাঁরা বোঝার চেষ্টা করেন, পাইকারি বাজারের সঙ্গে খুচরো দাম কতটা বেড়েছে।

ইবি-র এক আধিকারিক বলেছেন,দাম সামান্য একটু বেড়েছে, আনার খরচ বেড়েছে, তাই বেশি দাম পেঁয়াজের, ঝড়ের প্রভাব কিনা বলতে পারব না।ক্রেতাদের অভিযোগ, দাম বাড়ার পরপরই অভিযান চলে। কিন্তু তারপরও পরিস্থিতি বদলায় না।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় সাইক্লোনের পর মাছের দামও অনেকটাই বেড়ে গিয়েছে।ইয়াসের পূর্বাভাসে সমুদ্রে যাননি মৎস্যজীবীরা। ঘূর্ণিঝড়ের প্রভাবেও ধাক্কা খেয়েছে ওড়িশা, দিঘার মাছ ব্যবসা। ফলে সামুদ্রিক মাছের আকাল দেখা দিয়েছে হাওড়ার পাইকারি বাজারে। স্টোরের মাছ বিকোচ্ছে আকাশছোঁয়া দামে। এর পাশাপাশি ভেড়ির মাছের যোগানেও টান পড়েছে।

 

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget