এক্সপ্লোর

Ericssion Layoffs: একধাক্কায় ১৪০০ কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা, এবার কোপ এরিকসন সংস্থায়

Layoffs: এর আগে ২০১৭ সালে ব্যাপকহারে কর্মী ছাঁটাই হয়েছিল এরিকসন সংস্থায়। সেই সময় কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছিল এই সংস্থা।

Ericssion Layoffs: এবার কর্মী ছাঁটাই (Employee Layoffs) করতে চলেছে এরিকসন সংস্থা। শোনা যাচ্ছে, সুইডেনে প্রায় ১৪০০ কর্মী ছাঁটাই করতে পারে এরিকসন (Ericcsion) কর্তৃপক্ষ। এছাড়াও গ্লোবাল স্তরে আরও বেশি সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে তাদের। এর আগে এরিকসন সংস্থা ঘোষণা করেছিল ২০২৩ সাল অর্থাৎ চলতি বছর শেষ হওয়ার আগেই তারা খরচ কমাবে প্রায় ৮৮০ মিলিয়ন ডলার। কারণ একাধিক দেশে এরিকসনের বাজার ক্রমশ খারাপ হচ্ছিল। চাহিদা কমছিল প্রোডাক্টের। এই তালিকায় রয়েছে উত্তর আমেরিকার নামও। আপাতত সুইডেনে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করলেও আগামী দিনে, বলা ভাল খুব তাড়াতাড়িই বিশ্বের অন্যান্য দেশেও ব্যাপকহারে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করতে পারে এরিকসন কর্তৃপক্ষ। 

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে ব্যাপকহারে কর্মী ছাঁটাই হয়েছিল এরিকসন সংস্থায়। কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছিল এই সংস্থা। এর পাশাপাশি কীভাবে সংস্থাকে ভরাডুবি অবস্থা থেকে অর্থাৎ ক্ষতির দিক থেকে তুলে এনে লাভজনক জায়গায় বসানো যায় সেই চেষ্টাই করা হয়েছিল। অন্যদিকে আবার জানা গিয়েছে, এইওকসন কর্তৃপক্ষ এতদিন সুইডেনে তাদের কর্মী সংগঠনের সঙ্গে আপোস করেই চলছিল। বেশ কয়েকমাস ধরে খরচ নিয়ন্ত্রণ কীভাবে করা যায় সেই রাস্তাই খোঁজা হচ্ছিল। তবে এবার ছাঁটাইয়ের পথেই হাঁটতে চলেছে এরিকসন সংস্থা। 

অ্যামাজনে ওয়ার্ক ফ্রম অফিস

অন্যদিকে অ্যামাজন কর্তৃপক্ষ আবার কর্মীদের অফিসে এসে কাজ করার পরামর্শ দিয়েছে। সংস্থা সিইও অ্যান্ডি জেসি কর্মীদের জানিয়েছেন, তাঁরা যেন সপ্তাহে অন্তত তিনদিন অফিসে কাজ করেন। সেই সঙ্গে অফিসে এসে কাজ করার বেশ কিছু উপকারিতাও কর্মীদের জানিয়েছেন তিনি। কোম্পানির ব্যবসায়িক উন্নতির জন্যই কর্মীদের সপ্তাহে অন্তত তিনদিন অফিস থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। সম্প্রতি একটি অফিশিয়াল ব্লগ পোস্টে একথা জানিয়েছেন তিনি। সেখানেই অফিসে এসে কাজ করার সুবিধা প্রসঙ্গেও উল্লেখ করেছেন তিনি। অ্যান্ডি জেসির অনুমান, এভাবে ধীরে ধীরে কর্মীরা অফিসে এসে কাজ করা শুরু করলে কোম্পানির ব্যবসায়িক উন্নতি হবে। এমনিতেই বেশ কয়েকটি পর্যায়ে কর্মী ছাঁটাইয়ের পর অ্যামাজন কোম্পানিতে এখন বেশ আতঙ্কের পরিবেশ রয়েছে। তবে তার মধ্যে নতুন করে কর্মীদের অফিসে এসে কাজ করতে বলার মতো সিদ্ধান্ত সংস্থার হিতেই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ২০২২ সাল অর্থাৎ গতবছরের শেষভাগ থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই (Layoffs) করেছে বিশ্বের তাবড় কয়েকটি টেক জায়ান্ট (Tech Giant)। এর মধ্যে বেশ কয়েকটি কোম্পানির ক্ষেত্রে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তার মধ্যে অন্যতম অ্যামাজন। 

আরও পড়ুন- ফ্রেশারদের বেতনে প্রায় ৫০ শতাংশ কাটছাঁট, বার্ষিক কত প্যাকেজ দিচ্ছে উইপ্রো?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget