এক্সপ্লোর

Wipro: ফ্রেশারদের বেতনে প্রায় ৫০ শতাংশ কাটছাঁট, বার্ষিক কত প্যাকেজ দিচ্ছে উইপ্রো?

Salary Cut: ফ্রেশাররা সফলভাবে ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ সম্পন্ন করলেও প্রায় ৫০ শতাংশ কম বেতন দেওয়ার কথা বলা হচ্ছে বর্তমানে।

Wipro: উইপ্রো (Wipro) সংস্থায় ফ্রেশারদের (Freshers) বেতনে কোপ। প্রাথমিক ভাবে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ট্রেনিং শেষে তার থেকে প্রায় অর্ধেক অ্যানুয়াল প্যাকেজ (Annual Package) দেওয়া হচ্ছে ফ্রেশারদের। চরম অব্যবস্থা উইপ্রো সংস্থায়। শোনা যাচ্ছে, ফ্রেশারদের বছরে ৬.৫ লক্ষ টাকা বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল উইপ্রো কর্তৃপক্ষ। কিন্তু ফ্রেশাররা সফলভাবে ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ সম্পন্ন করলেও প্রায় ৫০ শতাংশ কম বেতন দেওয়ার কথা বলা হচ্ছে বর্তমানে। অফিশিয়াল ইমেলের মাধ্যমে ফ্রেশারদের অর্থাৎ নতুন নিয়োগ হওয়া কর্মীদের একথা জানিয়েছে উইপ্রো সংস্থা। বার্ষিক ৬.৫ লক্ষ টাকা থেকে অ্যানুয়াল প্যাকেজ নেমেছে ৩.৫ লক্ষ টাকায়। 

উইপ্রো সংস্থার চলতি বছরের Velocity graduates program- এ যেসব ফ্রেশাররা অংশগ্রহণ করেছিলেন তাঁদের সকলকেই এই ইমেল পাঠানো হয়েছে। সেখানে সংস্থার তরফে সাফ জানানো হয়েছে যে কোম্পানি এখন ফ্রেশারদের বছর ৩.৫ লক্ষ টাকাই দিতে পারবে। তবে এই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য ফ্রেশারদের কোনও ভাবেই জোরাজুরি করা হচ্ছে না বা চাপ দেওয়া হচ্ছে না। বরং ফ্রেশারদের ভাবনাচিন্তা করার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ফ্রেশারদের সিদ্ধান্ত নিতে হবে যে তাঁরা কম বেতনে কাজ করতে চান নাকি চান না।  

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে উইপ্রো সংস্থায় ফ্রেশারদের ছাঁটাইও করা হয়েছিল। তারপরই ফ্রেশারদের ছাঁটাই করার দলে নাম লিখিয়েছিল ইনফোসিস সংস্থা। সূত্রের খবর, কয়েকশো ফ্রেশারকে ছাঁটাই করেছে ইনফোসিস সংস্থা। কারণ এই ফ্রেশাররা ইনফোসিসের আয়োজন করা একটি internal fresher assessment (FA) পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ভারতের আইটি কোম্পানি ইনফোসিস প্রায় ৬০০ জন ফ্রেশারকে ছাঁটাই করে দিয়েছে বলে শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে। গতমাসে অর্থাৎ জানুয়ারি মাসে উইপ্রো কর্তৃপক্ষও ৪০০-র বেশি কর্মীকে ছাঁটাই করেছিল তাঁদের পারফরম্যান্সের নিরিখে। 

জানা গিয়েছে, ইনফোসিস কর্তৃপক্ষ একটি ইন্টারনাল টেস্টের আয়োজন করেছিল। সেখানে সব ফ্রেশারদের অংশগ্রহণ করতে বলা হয়েছিল। এই ইন্টারনাল পরীক্ষায় পাশ করতে না পারার ফলে ৬০০ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে সংস্থা থেকে। এই পরিসংখ্যান অবশ্য গত কয়েক মাসের। অর্থাৎ মোট ৬০০ ফ্রেশারকে ছাঁটাই করা হয়েছে। দু'সপ্তাহ আগে ২০৮ জন ফ্রেশারকে সরিয়ে দিয়েছিল ইনফোসিস কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত অবশ্য ইনফোসিসের তরফে এই ঘটনা প্রসঙ্গে কোনও অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি। এর আগে উইপ্রো সংস্থা ৪০০ কর্মীকে বরখাস্ত করার পর জানিয়েছিল যে বিভিন্ন ক্ষেত্রে এই কর্মীদের পারফরম্যান্স দীর্ঘদিন ধরেই বেশ খারাপ ছিল। আর সেই নিরিখে তাঁদের ছাঁটাই করা হয়েছে। 

আরও পড়ুন- অফিসে এসে কাজ করুন, সপ্তাহে অন্তত তিনদিন, অ্যামাজন কর্মীদের কাছে আবেদন সিইও-র

সেরা শিরোনাম

Vande Bharat Express: পুরোনো ট্রেনের একটা বিরাট সমস্যা মিটিয়ে দিল বন্দে ভারত স্লিপার, খুশি স্লিপারে ওঠা যাত্রীরা
পুরোনো ট্রেনের একটা বিরাট সমস্যা মিটিয়ে দিল বন্দে ভারত স্লিপার, খুশি স্লিপারে ওঠা যাত্রীরা
Blast on Railway Track: রেললাইনে তীব্র বিস্ফোরণ, ভারত-পাক সীমান্তের কাছে, ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা কি?
রেললাইনে তীব্র বিস্ফোরণ, ভারত-পাক সীমান্তের কাছে, ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা কি?
NEET PG Admission: আগামী বছর থেকে বদলাতে পারে NEET-PG-তে ভর্তির পদ্ধতি, পার্সেন্টাইল নয়, মেধাতালিকার ভিত্তিতে মিলবে সুযোগ
আগামী বছর থেকে বদলাতে পারে NEET-PG-তে ভর্তির পদ্ধতি, পার্সেন্টাইল নয়, মেধাতালিকার ভিত্তিতে মিলবে সুযোগ
Voter ID: আর চলবে না আধার, সরকারি প্রকল্পে টাকা পেতে দিতে হবে ভোটার আইডি, বায়োমেট্রিকস, জানালেন মন্ত্রী
আর চলবে না আধার, সরকারি প্রকল্পে টাকা পেতে দিতে হবে ভোটার আইডি, বায়োমেট্রিকস, জানালেন মন্ত্রী

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget