এক্সপ্লোর

Israel-Hamas War : 'প্রয়োজনে গোটা বিশ্বের বিরুদ্ধে যাবে ইজরায়েল', সমালোচনার মধ্যেই স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী নেতানইয়াহুর

Israel Palestine Conflict : শুক্রবারই আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন আর্জি জানান, গাজায় সাধারণের প্রাণহানির রুখতে আরও কিছু করার প্রয়োজন আছে

তেল আভিভ : ইজরায়েলি হামলায় গাজায় বহু সাধারণ মানুষের মৃত্যুর পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে ইজরায়েল। যদিও তাতে দমে না গিয়ে পাল্টা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু অঙ্গীকার করেছেন, হামাসকে পরাস্ত করতে প্রয়োজনে গোটা বিশ্বের বিরুদ্ধে যাবে ইজরায়েল। Times of Israel সূত্রের খবর। যৌথ এক প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতানইয়াহু, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত ও মন্ত্রী বেনি গাঞ্জ পশ্চিমী রাষ্ট্রনেতাদের কাছে আর্জি জানিয়েছেন, তাঁরা যেন এই ইহুদি-অধ্যুষিত রাষ্ট্রকে সমর্থন জানান। কারণ, তাঁদের জয় মানেই মুক্ত বিশ্বের জয়। Times of Israel-এ প্রকাশিত খবর অনুযায়ী, যুদ্ধের পর প্যালেস্তিনীয় প্রশাসনের গাজায় প্রত্যাবর্তনকেও সমর্থন করবে না ইজরায়েল। প্রসঙ্গত, গাজায় বহু মানুষের প্রাণহানির পর একাধিক দেশ উদ্বেগপ্রকাশ করার পর এনিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে ইজরায়েল।

শুক্রবারই আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন আর্জি জানান, গাজায় সাধারণের প্রাণহানি রুখতে আরও কিছু করার প্রয়োজন আছে। সেখানকার মানুষের কাছে যাতে মানবিক সাহায্য় পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। এছাড়া যুদ্ধে অনেক প্যালেস্তিনীয়রও মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, "চাপের কাছে নতি স্বীকার নয়। আমাদের যুদ্ধ আপনাদের যুদ্ধ। নিজেদের জন্য এবং বিশ্বের জন্য ইজরায়েলকে জিততে হবে। কোনওভাবেই, কোনও আন্তর্জাতিক চাপ বা আইডিএফ জওয়নাদের নিয়ে বা আমাদের রাষ্ট্রকে নিয়ে কোনও মিথ্যা অভিযোগই ইজরায়েলকে নিজেদের সুরক্ষিত করা থেকে টলাতে পারবে না। প্রয়োজনে গোটা বিশ্বের বিরুদ্ধে দৃঢ়ভাব দাঁড়াবে ইজরায়েল।" 

এর পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মন্তব্যের সমালোচনা করেন নেতানইয়াহু। ম্যাক্রো বলেছেন, "শিশু, মহিলা এবং বৃদ্ধ মানুষদের উপর ইজরায়েলের বোমা নিক্ষেপের কোনও অর্থ হয় না।" এপ্রসঙ্গে নেতানইয়াহুর জবাব, উনি খুব গুরুতর একটা ভুল করেছেন। নীতিগত ও তথ্যগতভাবে। ইজরায়েল নয়, হামাসই সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া আটকাচ্ছে। ইজরায়ের বরঞ্চ তাদের সরে যেতে বলছে। হাসপাতাল, স্কুল, UNRWA বা রাষ্ট্রসংঘের কোনও আশ্রয়ে ইজরায়েল হামলা চালাচ্ছে না, বরঞ্চ হামাস চালাচ্ছে। তাই সাধারণ মানুষের ক্ষতি ইজরায়েল নয়, হামাস করছে।" 

তাঁর সংযোজন, সাধারণ মানুষ বা নিরস্ত্রদের ক্ষতি ঠেকাতে আমরা সত্যিই সবকিছু করছি। কিন্তু, আমাদের নাগরিকদের হত্যা করার লাইসেন্স হামাসকে দেব না। আমরাও তার জবাব দেব। 

আরও পড়ুন ; ১৬০০ বলেও মৃত্যুসংখ্যা ১২০০-য় নামিয়ে আনল ইজরায়েল, সমালোচনার মধ্যেই সংশোধন পরিসংখ্যানে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget