এক্সপ্লোর

Manish Sisodia : ৭ দিনের ইডি হেফাজত মণীশের

Enforcement Directorate : মণীশকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা

নয়াদিল্লি : দিল্লি আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হেফাজতে পাঠানো হল আম আদমি পার্টির নেতা মণীশ শিসোদিয়াকে। সাত দিনের হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। যদিও মণীশকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় এই সংস্থা। 

গতকালই মণীশকে গ্রেফতার করে ইডি। তার আগে দিল্লির আবগারি নীতি নির্ধারণে দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। এই মামলায় আজই তাঁর জামিনের আর্জির শুনানি হওয়ার কথা ছিল বিশেষ আদালতে। কিন্তু, তার পরিবর্তন হয়ে ২১ মার্চ হয়েছে। 

কিন্তু, মণীশের হেফাজত কেন প্রয়োজন ? এই প্রশ্নের উত্তরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিশেষ আদালতকে জানায়, তারা জানতে চায় এই টাকা কোথায় গেছে। এই কাণ্ডে প্রায় ২৯২ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ইডির আইনজীবী বলেন, আমরা একাধিক অফিসারকে ডেকে পাঠিয়েছি। শিসোদিয়াকে হেফাজতে নিয়ে মুখোমুখি তাঁদের বসিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই। 

রাজধানীতে মদ নিয়ে নতুন নিয়ম তৈরির ক্ষেত্রে বিশেষ কয়েকজন ডিলারকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে এই আপ নেতার বিরুদ্ধে। দলের তরফে যদিও যে কোনও ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে বিজেপির দাবি, যদি সত্যি নতুন নিয়মে কোনও ভুলত্রুটি না থাকত তা হলে আপ কি এই নিয়ম প্রত্যাহার করত? প্রসঙ্গত, এই মামলাতেই আরও রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁর নাম কে কবিতা। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতা কেন্দ্রের অন্যতম বিরোধী নেতা। আগামী ১১ মার্চ ইডি তাকে জিজ্ঞাসাবাদ করবে। যদিও এর মধ্যেই তাঁর বিরুদ্ধে আনা সব রকম অভিযোগ অস্বীকার করেছেন কেসিআর কন্যা।

এদিকে গ্রেফতার হওয়ার দু'দিন পরই দিল্লির উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মণীশ সিসৌদিয়া (Manish Sisodia)। ইস্তফা দেন সত্যেন্দ্র জৈনও (Satyendra Jain)। তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arbvind Kejriwal)।

তিন পাতার পদত্যাগপত্রে সিসৌদিয়া লেখেন, 'এই অভিযোগ কিছু ভীরু এবং দুর্বল মানুষের ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। আমি ওদের নিশানায় নই, ওদের নিশানায় আসলে অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতিগ্রস্ত হতে জোর করা যায় না। ভারতের স্বাধীনতা সংগ্রামীরা আমার শক্তি। সত্যের জন্য় দাঁড়ালে, জয় আসবেই'।

আরও পড়ুন ; গ্রেফতার হওয়ার পর সিদ্ধান্ত, দিল্লির উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা সিসৌদিয়ার, সরলেন সত্যেন্দ্রও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Municipal Recruitment Scam: 'ফিরহাদ হাকিমের সুপারিশ করা ৬ চাকরিপ্রার্থীদের...', নিতাইকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর দাবি ED-র
Municipal Recruitment Scam: 'ফিরহাদ হাকিমের সুপারিশ করা ৬ চাকরিপ্রার্থীদের...', নিতাইকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর দাবি ED-র
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত সিপিএম নেতা লাহেক আলির ৮ দিনের পুলিশ হেফাজত, আদালতে ঢোকার সময় কী বলেছেন তিনি?
বারুইপুরকাণ্ডে ধৃত সিপিএম নেতা লাহেক আলির ৮ দিনের পুলিশ হেফাজত, আদালতে ঢোকার সময় কী বলেছেন তিনি?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget