এক্সপ্লোর

Mahua Moitra:মহুয়া মৈত্রকে এবার ইডি-র তলব? ইঙ্গিত পিটিআইয়ের, দাবি নস্যাৎ বহিষ্কৃত তৃণমূল সাংসদের

Foreign Exchange Violation Case:নতুন অস্বস্তিতে মহুয়া মৈত্র? পিটিআই সূত্রে খবর, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন ভাঙার মামলায় তাঁকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

নয়াদিল্লি: নতুন অস্বস্তিতে মহুয়া মৈত্র? পিটিআই সূত্রে খবর, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন (FEMA) ভাঙার মামলায় তাঁকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Summons Mahua Moitra)। আগামী ১৯ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় এজেন্সির নয়াদিল্লির দফতরে তাঁকে হাজির হতে বলা হয়েছে বলেও পিটিআইয়ের দাবি। যদিও বৃহস্পতিবার এবিপি আনন্দকে মহুয়া মৈত্র জানান, এই ধরনের কোনও নোটিস তিনি পাননি।

বিশদ...
পিটিআইয়ের অবশ্য দাবি, হাজিরার পর ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা FEMA-র আওতায় তাঁর বয়ান করা হবে। লোকপালের সুপারিশের ভিত্তিতে ইতিমধ্যে বহিষ্কৃত তৃণমূল সাংসদের বিরুদ্ধে একটি তদন্ত চালাচ্ছে সিবিআই। তার উপর এই নতুন সমন। যদিও মহুয়ার দাবি, এমন কোনও নোটিস তাঁর হাতে আসেনি।

প্রেক্ষাপট...
'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে মহুয়ার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তা নিয়ে অতীতে বিপুল আলোড়ন তৈরি হয়।বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন,  ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে উপহারের বদলে সংসদে আদানি গোষ্ঠী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশ্ন করেন মহুয়া। জাতীয় নিরাপত্তার সঙ্গে আপসেরও অভিযোগ ছিল তাঁক বিরুদ্ধে। যদিও তিনি কখনও এই অভিযোগ মানতে চাননি। বরং মহুয়ার বক্তব্য ছিল. আদানি গোষ্ঠীকে নিয়ে প্রশ্ন করাতেই তাঁকে নিশানা করা হচ্ছে। এই নিয়ে তীব্র টানাপড়েনের মধ্যে গত নভেম্বরে,  তাঁর সাংসদ পদ বাতিলের খসড়া রিপোর্টে সিলমোহর দেয় সংসদের নীতি কমিটি। তাঁকে লোকসভা থেকে বহিষ্কারের পক্ষে ভোট দেন ছ'জন সাংসদ,বিরুদ্ধে ভোট দিয়েছিলেন চার জন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নীতি কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর বলেন, "মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে একটি খসড়া রিপোর্ট তৈরি করে নীতি কমিটি।  বৈঠকে খসড়া প্রস্তুত করা হয়। ছয় সদস্য তাতে সমর্থন জানান, বিরোধিতা করেন চার সাংসদ।"যদিও নীতি কমিটির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বহুজন সমাজ পার্টির সাংসদ, তথা নীতি কমিটির সদস্য দানিশ আলি। তিনি বলেন, "...লাগাতার ধারা ২৭৫ নলঙ্ঘন করে চলেছেন নীতি কমিটির চেয়ারপার্সন। আমরা শুধু একটাই কথা বলতে পারি, অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছি, আগামী দিনেও তাই করব। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই।" বিতর্ক ও সমালোচনার মাঝে, গত ডিসেম্বরে, লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন তিনি। মামলার শুনানি এখনও বাকি। এর মধ্যে ইডি-র সমনের খবর।

 

আরও পড়ুন:বাদ গেল ইন্দিরা গাঁধী, নার্গিসের নাম, পরিবর্তনের হাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Joe Biden Health Updates: অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget