এক্সপ্লোর

Jesus Christ Real Name: জিশু খ্রিস্টের আসল নাম জানা গেল এতদিনে, বিতর্কের অবসান হবে কি?

Jesus Christ Name Row: খ্রিস্ট-ধর্মাবলম্বীদের কাছে তো বটেই, জিশু খ্রিস্ট অন্যদের কাছেও আরাধ্য।

নয়াদিল্লি: গোটা পৃথিবীতে আরাধ্য তিনি। জিশু খ্রিস্ট নামেই পূজিত হন। কিন্ত জিশু খ্রিস্টের আসল নাম কী, এবার তার খোলসা করলেন ভাষা ও ধ্বনি বিশেষজ্ঞরা। জানালেন জিশু খ্রিস্টের আসল নাম সম্ভবত ইয়েশিু নাজারিন, (Yeshu Nazareen) ছিল। New York Post-এ ভাষা এবং ধ্বনি বিশেষজ্ঞদের গবেষণার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, আর তাতেই এই দাবি করা হয়েছে।

খ্রিস্ট-ধর্মাবলম্বীদের কাছে তো বটেই, জিশু খ্রিস্ট অন্যদের কাছেও আরাধ্য। তবে তাঁর নাম ঘিরে বিতর্ক বিতর্ক ছিল বরাবর। জিশু খ্রিস্ট এবং তাঁর অনুগামীরা রোম সাম্রাজ্যের জুডেয়ায় থাকতেন। সেই সময় ইংরেজির প্রচলন ঘটেনি সেখানে। জিশু এবং তাঁর অনুগামীরা আরামাইক ভাষায় কথা বলতেন বলে জানা যায়। 

গবেষকরা জানিয়েছেন, জিশুর নামের সঙ্গে আরামাইক ভাষার সংযোগ রয়েছে। অধুনা ইজরায়েলের উত্তর এবং লেবাননের দক্ষিণের গালিলী থেকে সেই সময়কার যে সমস্ত নথি পাওয়া যায়, সেখানে আরামাইক ভাষাতেই কথা বলার চল ছিল।  গালিলীর নাজরথেই সম্ভবত বেড়ে ওঠা জিশুর। এমনকি গ্রিক ভাষায় অনুদিত গসপেলেও ‘ঈশ্বরের সন্তান’ আরামাইকে কথা বলতেন বলে উল্লেখ রয়েছে।

গবেষকদের মতে, সেই সময় ‘J’ উচ্চারণ করা হতো না। জিশু খ্রিস্টের মৃত্যুর প্রায় ১৫০০ বছর পর ‘J’-র উচ্চারণ শুরু হয়, সেই মতো লেখাও শুরু হয়। সেখান থেকেই Yeshu, Jesus বা জিশু হয়ে যায়। Christ বা খ্রিস্ট কোনও পদবী নয়। বরং ‘ঈশ্বরের নামে অভিষিক্ত ব্যক্তি’ বোঝাতেই ওই শব্দটির আমদানি। এই তত্ত্ব অনুযায়ী, Yeshua বা Yeshu নামই ব্যবহার করতেন জিশু। ওই সময় গালিলী-তে ওই নামের প্রচলনও ছিল। জিশুর পুরো নাম ছিল Yeshu Nazareen. 

‘বাইবেল’-এ আগাগোড়া জিশুকে ‘Jesus of Nazareth’, প্রকারান্তরে ‘Jesus of Nazarene’ বলে উল্লেখ করা হয়েছে। গবেষকদের মতে, জন্মস্থানের নিরিখেই জিশুকে ওই নামে উল্লেখ করা হয়েছে, যাতে আলাদা ভাবে চিহ্নিত করা যায়। ক্রোয়েশিয়ার ইউনিভার্সিটি অফ জাগরিবের ইতিহাসবিদ মার্কো মারিনা জানিয়েছেন, প্রাচীন কালে পদবী ব্যবহারের চল ছিল না। বরং জাতি, জন্মস্থান এবং মা-বাবার পরিচয় নামের পাশে জুড়ে নেওয়া হতো। কিন্তু Yeshu Nazarene কী করে Jesus of Nazareth হলেন? গবেষকদের মতে উচ্চারণের ফারাকের জেরে এমনটা হয়েছে। জিশুর নাম ছিল আরামাইকে।

কিন্তু গ্রিক ভাষায় তা উচ্চারণের জন্য প্রয়োজনীয় শব্দ বা ধ্বনি ছিল না। ফলে প্রথমে Yeshu হয়ে যায় Iesous. আবার নিউ টেস্টামেন্ট যখন লাতিন ভাষায় অনুদিত হয়, Iesous হয়ে যায় Iesus. ১৭ শতকে ‘J’-র উচ্চারণ শুরু হয়। সেই অনুযায়ী Iesus হয়ে যায় আধুনিক নাম Jesus. শুধু নামেই চমক নেই। জিশু খ্রিস্টের আসল জন্মদিনও ২৫ ডিসেম্বর নয়। চার শতকে পোপ প্রথম জুলিয়াস ২৫ ডিসেম্বর দিনটিকে জিশুর জন্মদিন হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। কারণ প্রাচীন রোমে ওই একই দিনে Pagan Saturnalia (রোমের শনিদেবতা) Festival পালিত হতো। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget