এক্সপ্লোর

Facebook India Head Resigns: চাকরি ছাড়লেন মেটা-র ভারতীয় প্রধান অজিত মোহন, কোন প্রতিদ্বন্দ্বী শিবিরে যাচ্ছেন?

Ajit Mohan: জানা গিয়েছে, মেটা-র ভারতীয় সংগঠনের প্রধান থাকাকালীন সংস্থায় নতুন বিনিয়োগ আনার ক্ষেত্রেও সাহায্য করেছিলেন অজিত মোহন।

Meta: সম্প্রতি ট্যুইটারের মালিকানা নিজের অধীনে নিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Mask)। এর মধ্যেই আর একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, মেটা ইন্ডিয়ার (Meta India) প্রধান অজিত মোহন সংস্থার সঙ্গে সম্পর্ক মিটিয়ে দিয়েছেন। অর্থাৎ মেটা ইন্ডিয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে, সোশ্যাল মিডিয়া কোম্পানি স্ন্যাপ- এ যোগ দিতে চলেছেন অজিত মোহন। সূত্রের খবর, Snap- এর APAC business- এর প্রেসিডেন্টের পদে আসীন হতে চলেছেন তিনি। ২০১৯ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফেসবুকে যোগ দিয়েছিলেন অজিত মোহন। একই সঙ্গে মেটা-র ইন্ডিয়া বিজনেসের এমডি বা ম্যানেজিং ডিরেক্টর পদেও যুক্ত হয়েছিলেন তিনি। তারপর থেকে ফেসবুকে একাধিক পরিবর্তন হয়েছে। এমনকি ফেসবুকের পেরেন্ট অর্গানাইজেশনও বদলে গিয়েছে। নতুন পেরেন্ট কোম্পানিই হল মেটা। নিজের কর্মকালে মেটা পরিবারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। শুধু ফেসবুক নয়, অজিত মোহন নজর দিয়েছিলেন মেটা-র অন্যান্য সংস্থা যেমন ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও। ভারতে ২০০ মিলিয়নের বেশি ইউজার এই দুই মাধ্যমে যুক্তও হয়েছে তাঁরই আমলে। 

জানা গিয়েছে, মেটা-র ভারতীয় সংগঠনের প্রধান থাকাকালীন সংস্থায় নতুন বিনিয়োগ আনার ক্ষেত্রেও সাহায্য করেছিলেন অজিত মোহন। এর পাশাপাশি ভারতের জনপ্রিয় এবং অন্যতম বড় টেলিকম সংস্থা জিও-র সঙ্গে চুক্তির ব্যাপারেও সাহায্য করেছিলেন তিনি। এছাড়াও হোয়াটসঅ্যাপে ব্যবহারের ক্ষেত্রে টাকার প্রচলনের ব্যাপারেও উদ্যোগ নিয়েছিলেন এই ব্যক্তি। মেটা কর্তৃপক্ষ ভারতকে তাদের বৃহত্তম কনজিউমার মার্কেট বেস বা উপভোক্তা বাজারের ভিত্তি হিসেবে চিহ্নিত করেছে। আর ভারতে মেটা-র ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে কোম্পানির প্রধান হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অজিত মোহন। তবে এবার মেটা সংস্থা থেকে বিদায় নিয়েছেন তিনি। সম্প্রতি মেটা-র গ্লোবাল বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নিকোল মেন্ডেলসন একটি বিবৃতিতে জানিয়েছেন, অজিত মোহন মেটা কোম্পানিতে নিজের পদ থেকে সরে আসতে চেয়েছেন। কোম্পানির বাইরে অন্য সুযোগ খুঁজতে চান তিনি।  

ফেসবুকে যুক্ত হওয়ার আগে স্টার টিভি-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন অজিত মোহন। সেখানেও নিজের কর্মদক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। হটস্টার লঞ্চের পিছনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। স্টার টিভির নিজস্ব ডিজিটাল স্ট্রিমিং সার্ভিস হটস্টার এখন ভারতজুড়ে জনপ্রিয়। এরপর হটস্টারের সিইও পদেও আসীন হয়েছিলেন অজিত মোহন। ২০১৯ সালে ফেসবুকে যুক্ত হওয়ার আগের চারবছর এই পদেই ছিলেন তিনি। হটস্টারে কী ধরনের কনটেন্ট দেখানো হবে, স্থানীয় সিনেমা, হটস্টারের নিজস্ব কনটেন্ট, খেলাধুলো- এই সবকিছু স্ট্রিমিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছিলেন অজিত মোহন। 

আরও পড়ুন- ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক! চমকে দেওয়া নতুন ফিচার হোয়াটসঅ্যাপে

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget