এক্সপ্লোর

Farmer Protest Update: প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র‍্যালি নিয়ে ‘ভুল’ খবর, তারুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের

এই ঘটনার তীব্র নিন্দা করেছে এডিটর গিল্ড অব ইন্ডিয়া। বিবৃতি জারি করে তারা জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের টার্গেট করা হয়েছে। কারণ ওঁরা আন্দোলনকারী এক কৃষকের মৃত্যু নিয়ে খবর করেছে।

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র‍্যালি নিয়ে ভুল খবর প্রচার এবং বৈষম্য ছড়ানোর অভিযোগে কংগ্রেস সাংসদ শশী তারুর সহ ৬ সাংবাদিককে কাঠগড়ায় তোলা হল। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দন্ডবিধির রাষ্ট্রদ্রোহিতা, ফৌজদারি ষড়যন্ত্র এবং হিংসা ছড়ানোর বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

নয়ডা সহ মধ্যপ্রদেশের ভোপাল, হোসংবাদ, মুল্টাই, বেটুলে অভিযোগ দায়ের করা হয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। শশী তারুর এবং ৬ সাংবাদিকের  ডিজিটাল ব্রডকাস্ট এবং সোশাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে দিল্লির এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন।  তাঁর অভিযোগ সংশ্লিষ্টরা বলেছেন কৃষকের মৃত্যু হয়েছে দিল্লি পুলিশের গুলিতে। যা একেবারে মিথ্যে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে এডিটর গিল্ড অব ইন্ডিয়া। বিবৃতি জারি করে তারা জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের টার্গেট করা হয়েছে। কারণ ওঁরা আন্দোলনকারী এক কৃষকের মৃত্যু নিয়ে খবর করেছে। সেই খবর নিজেদের ব্যক্তিগত সোশাল মিডিয়া হ্যান্ডলেও প্রকাশ করেছেন। এটা মনে রাখতে হবে, তাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের চোখে যা দেখেছেন, পুলিশের থেকে যা জেনেছেন তাই লিখেছেন। এটা সাংবাদিকতার ধরন।

এই ঘটনার নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি লিখেছেন, বর্ষীয়ান সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের সঙ্গে যা হয়েছে তাতে আমি অবাক। এটা আরও বেশি অবাক করে যে বেশিরভাগ সংবাদমাধ্যম এই বিষয়ে চুপ করে আছে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় অবশ্যই সোচ্চার হওয়া উচিত। সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ।
মোদি সরকারের তিনটি কৃষি প্রত্যাহারের দাবিতে, প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি। রাজধানীর রাস্তা দিয়ে ঝড়ের বেগে ছুটল একের পর এক ট্র্যাক্টর। মিছিলের চাপে ভেঙে পড়ল পুলিশের ব্যারিকেড। কোথাও পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। কোথাও লাঠিবৃষ্টি করে পুলিশ। কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার সকাল দশটা থেকে। সকাল আটটা নাগাদই সিংঘু, টিকরি, গাজিপুরের দিক থেকে কৃষকরা ট্র্যাক্টর নিয়ে দিল্লির দিকে এগোতে শুরু করে। শুধু ট্র্যাক্টরই নয়, আন্দোলনকারীদের অনেকে ছিলেন ঘোড়ার পিঠে। কৃষকদের দখলে চলে যায় লালকেল্লা। স্বাধীনতা দিবসে লালকেল্লার যে জায়গায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা তোলেন, প্রজাতন্ত্র দিবসের সকালে সেই খুঁটিতে চড়ে কৃষক সংগঠনের ঝান্ডা লাগিয়ে দেন। লালকেল্লা কাণ্ডে দিল্লি পুলিশের কাছে অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

সেরা শিরোনাম

Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
Airport Missile Attack: সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget