এক্সপ্লোর

কৃষকদের বছরে ৩ কিস্তিতে ৬০০০ টাকা, স্কিম ঘোষণা, গ্রাম, শহরের বিভাজন ঘোচানোর কথা, সম্পদের ওপর প্রথম অধিকার গরিবের, বললেন গয়াল

নয়াদিল্লি: বাজেট ভাষণে গ্রাম, শহরের বিভাজন ঘোচানোর কথা বললেন পীযূষ গয়াল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় ২০১৯-২০র অন্তর্বর্তী বাজেট পেশ করে বলেন, আমরা গ্রামের আত্মা বজায় রেখেই সেখানে শহরের সুযোগসুবিধার বন্দোবস্ত করতে চাই। বর্তমান সরকার গ্রাম, শহরের ব্যবধান দূর করতে পদক্ষেপ করেছে বলে জানিয়ে তিনি এও বলেন, দেশের সম্পদের ওপর প্রথম অধিকার গরিবেরই। মোদি সরকারের সাফল্যের কথা বলেন, স্বচ্ছ ভারত অভিযানেরও উল্লেখ করেন গয়াল। বলেন, প্রায় ৫ লক্ষ ৪০ হাজার গ্রাম খোলা জায়গায় শৌচকর্মমুক্ত হয়েছে, ৯৮ শতাংশের বেশি গ্রামীণ বিদ্যুতায়ন হয়েছে সারা দেশে। ভাষণে কৃষক স্বার্থরক্ষার কথাও শুনিয়েছেন তিনি। সম্প্রতি হয়ে যাওয়া কয়েকটি রাজ্যের, বিশেষ করে হিন্দি বলয়ে বিধানসভা নির্বাচনে ব্যালটবক্সে যেভাবে মোদি সরকারের বিরুদ্ধে রোষের প্রতিফলন দেখা গিয়েছে, সেই প্রেক্ষাপটে গয়াল ঘোষণা করেন, কৃষক কল্যাণে একটি স্কিম চালু হবে, যার আওতায় তিনটি কিস্তিতে ২ হেক্টর পর্যন্ত জমির মালিক কৃষকরা বছরে পাবেন ৬০০০ টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি নামে স্কিমের টাকা পুরো দেবে সরকার। এতে ১২ কোটি ক্ষুদ্র, মাঝারি কৃষক স্বস্তি পাবে বলে দাবি গয়ালের। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ জমা পড়বে। তিনি জানান, এই পদক্ষেপ বাস্তবায়িত করতে বছরে সরকারি তহবিল থেকে ৭৫০০০ কোটি টাকা ব্যয় হবে। ভাষণে কৃষকরা যেসব জ্বলন্ত সমস্যার সামনে পড়ছেন, সেগুলির কয়েকটির উল্লেখ করেন তিনি। পাশাপাশি এমএনরেগা প্রকল্পে বরাদ্দ ২০১৯-২০তে বেড়ে ৬০ হাজার কোটি হচ্ছে বলেও জানান তিনি। গয়াল দাবি করেন, ২০১৩-১৪য় সস্তায় গরিব মানুষকে খাদ্যশস্য সরবরাহ করতে খরচ হয়েছিল ৯২০০০ কোটি টাকা, ২০১৮-১৯ এ তা বেড়ে ১.৭ লক্ষ কোটি টাকা হয়েছে। এছাড়াও গয়ালের ঘোষণা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষি ২ শতাংশ ঋণ ভর্তুকি পাবেন, সময়মতো লোন পরিশোধ করলে আরও ৩ শতাংশ সুদ ছাড় মিলবে। পশুপালন, মাছ চাষে যুক্ত কৃষককেও ২ শতাংশ সুদ ছাড় দেবে সরকার। পশুপালন, মাছ চাষেও ৭৫০ কোটি টাকা সাহায্য দেবে কেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget