এক্সপ্লোর

কুলটিতে দামোদরে তিন মেয়েকে ভাসিয়ে দিল বাবা! উদ্ধার একটি, বাকি দুজন ভেসে গেল! তল্লাশিতে পুলিশ, সিভিল ডিফেন্স

দেবীপক্ষের মধ্যে এই চাঞ্চল্যকর অভিযোগে স্তম্ভিত পশ্চিম বর্ধমানের কুলটির চিনাকুড়ি ২ নম্বর এলাকার বাসিন্দারা। অভিযুক্ত বাবা মিথিলেশ ঠাকুরকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পশ্চিম বর্ধমান: সবে পিতৃগৃহে এসেছেন উমা। তাঁর আগমনীতে মাতোয়ারা গোটা বাংলা। এমন সময়ে ‘ঘরের উমাকেই’ দামোদরে বিসর্জন দিলেন বাবা! পশ্চিম বর্ধমানের কুলটিতে ৩ মেয়েকে দামোদরে ভাসিয়ে দেওয়ার অভিযোগ। আটক অভিযুক্ত বাবা। স্থানীয় এক বাসিন্দার তৎপরতায় উদ্ধার এক মেয়ে। নিখোঁজ ২ শিশুকন্যা। তাদের খোঁজে নদে তল্লাশি পুলিশ ও সিভিল ডিফেন্সের। দেবীপক্ষের মধ্যে এই চাঞ্চল্যকর অভিযোগে স্তম্ভিত পশ্চিম বর্ধমানের কুলটির চিনাকুড়ি ২ নম্বর এলাকার বাসিন্দারা। অভিযুক্ত বাবা মিথিলেশ ঠাকুরকে হেফাজতে নিয়েছে পুলিশ। জানা গিয়েছে, এলাকায় যেখানে সিভিল ডিফেন্সের লোকজন আছে, সেই রাস্তা ধরেই নদে নামিয়ে এনে ৩ শিশুকন্যাকে নিয়ে যায় মিথিলেশ। পাথর-চূড়ার ওপারে গভীর জলে তাদের ফেলে দেয় সে। সেটি দেখতে পান ওয়াটার রিজার্ভঅয়্যারের এক কর্মী। তিনি জলে ঝাঁপ দিয়ে উদ্ধার করেন বড় মেয়েটিকে। বুধবার সকাল সাড়ে ৯টার সময় এই ঘটনা ঘটে। কুলটির নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ও সিভিল ডিফেন্সের লোকজন গিয়ে তল্লাশিতে নামে। বাকি দুটি মেয়ের খোঁজে নেমেছে সিভিল ডিফেন্সের লোকজন। মনে করা হচ্ছে ২টি শিশুকন্যা নদের স্রোতে ভেসে গেছে । পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মিথিলেশ ঠাকুরের দু’টি বিয়ে। প্রথম পক্ষের এক মেয়ে, এক ছেলে। দ্বিতীয় পক্ষের ৩ কন্যা। কী কারণে এমন কাণ্ড ঘটাল মিথিলেশ? খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

ছাতা মাথায় গলির পথে যাচ্ছিল ৫ বছরের শিশু, আচমকাই ভেঙে পড়ল বাড়ি! CCTV-তে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত
ছাতা মাথায় গলির পথে যাচ্ছিল ৫ বছরের শিশু, আচমকাই ভেঙে পড়ল বাড়ি! CCTV-তে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
Left Student Organizations : জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ৫ বামপন্থী ছাত্র সংগঠনও
জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ৫ বামপন্থী ছাত্র সংগঠনও
Smit Machchhar : মাথায় 'ক্র্যাশ কুঠার'-এর আঘাত, ভেঙে ঢুকে গিয়েছে খুলি, সৌদিতে কঠিন অস্ত্রোপচার স্মিত মচ্ছরের
মাথায় 'ক্র্যাশ কুঠার'-এর আঘাত, ভেঙে ঢুকে গিয়েছে খুলি, সৌদিতে কঠিন অস্ত্রোপচার স্মিত মচ্ছরের

ভিডিও

Birbhum News: পঞ্চায়েত প্রধান নির্বাচন ঘিরে উত্তপ্ত তারাপীঠের বুধিগ্রাম! এলাকায় বোমাবাজির অভিযোগ
Adhir Chowdhury:
Abhishek Banerjee: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, জ্ঞানেশ কুমারকে আক্রমণে অভিষেক, বললেন...
Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget