এক্সপ্লোর

EPF Interest: ২০২০-২১ অর্থবর্ষে কত সুদ পাবেন ইপিএফও গ্রাহকরা ! চূড়ান্ত ছাড়পত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রকের

PF Deposit Update: ২০১৯-২০ অর্থবর্ষে ইপিএফও-র সুদের হার ছিল ৮.৫ শতাংশ

নয়াদিল্লি : শেষমেশ মিলল সুখবর। প্রত্যাশামতোই মিলল অনুমোদন। ২০২০-২১ অর্থবর্ষেও ইপিএফও-তে ৮.৫ শতাংশ সুদেই অনুমোদন দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) অছি পরিষদের সুপারিশে কেন্দ্রীয় অর্থমন্ত্রক অনুমোদন দিয়েছে। যার ফলে জমা রাশির ওপরে ৮.৫% হারে সুদ পাবেন ইপিএফও-র ৬.৫ কোটিরও বেশি গ্রাহক। 

প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবর্ষে ইপিএফও-র সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। যা গত অর্থাৎ ২০১৯-২০ অর্থবর্ষে কমে দাঁড়ায় ৮.৫ শতাংশে। শেষ হয়ে যাওয়া অর্থবর্ষেও ইপিএফও-র সুদের হার বজায় রইল। প্রসঙ্গত, গত মার্চেই শ্রমমন্ত্রীর নেতৃত্বাধীন ইপিএফও-র ট্রাস্টি ৮.৫ শতাংশ সুদের প্রস্তাব দেয়। যা অছি পরিষদে পাশ হওয়ার পর সুপারিশ আকারে জমা পড়ে অর্থমন্ত্রকে। সেখান থেকে ছাড় মিললেও গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করে তাদের জমা রাশির ভিত্তিতে সুদের অংশ। 

কীভাবে দেখবেন অ্যাকাউন্টে কত টাকা পড়ল ?
EPFO সদস্যদের অ্যাকাউন্টে টাকা পড়লে এমনতিতেই মেসেজ পাঠায় সংগঠন। কোনও কারণে এই মেসেজ না এলে নিজেই দেখে নিতে পারবেন টাকা এল কি না। সেই ক্ষেত্রে 'EPFOHO UAN ENG' লিখে 7738299899 নম্বরে পাঠিয়ে দিন। শেষের তিনটে অক্ষর কোন ভাষায় আপনি মেসেজ পাঠাবেন তা দেখায়। তাই হিন্দিতে এই অ্যাকাউন্ট ডিটেইলস জানতে হলে 'EPFOHO UAN HIN' লিখে ওই একই নম্বরে পাঠিয়ে দিন। তবে এই ব্যালেন্স চেক করতে অবশ্যই আপনার মোবাইল নম্বর রেজিস্টার্ড হতে হবে। এ ছাড়াও রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিস কল দিলে ব্যালেন্স জানতে পারবেন EPFO সদস্য।   

এদিকে, কোভিডকালে দীপাবলির আগে হাতে টাকা না থাকলে EPFO-র সুবিধা নিতে পারবেন সদস্যরা। মেডিক্যাল ইমারজেন্সির সময় এখন এক ঘণ্টার মধ্যেই টাকা ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে। আপনি যদি EPFO থেকে আগে টাকা তুলতে চান তাহলে নিচের ধাপগুলি মেনে চলুন।

১ প্রথমে www.epfindia.gov.in-এ গিয়ে অনলাইন অ্যাডভান্স ক্লেইমে ক্লিক করুন।
২ EPFO সদস্যরা চাইলে mem.epfindia.gov.in/memberinterface-এ লগ ইন করে এই কাজ করতে পারবেন।
৩ অনলাইন সার্ভিসে অনলাইন ক্লেইমে যান। (Form-31,19,10C & 10D)
৪ এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষের চারটি সংখ্যা যাচাই করুন।
৫ এবার প্রসিডে ক্লিক করুন।
৬ ড্রপ ডাউন মেনুতে গিয়ে পিএফ অ্যাডভান্স মেনুতে ক্লিক করে (Form 31)দেখুন।
৭ কেন টাকা তুলতে চান তার কারণ লিখুন। কত টাকা ট্রান্সফার হবে তা লিখুন ও চেকের স্ক্যান কপি জমা দিন।
৮ এখানে 'গেট আধার ওটিপি' অপশনে ক্লিক করুন। এবার টাইপ করুন, OTP received on Aadhaar linked mobile.
৯ এইভাবে আপনার ক্লেইম পূরণ হয়ে যাবে। এক ঘণ্টার মধ্যেই নির্দিষ্ট অ্যাকাউন্টে চলে আসবে টাকা।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন
অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget