এক্সপ্লোর

জানেন কি মহাভারতে দ্রোণ-পুত্র অশ্বত্থামাকে কে এবং কী কারণে অভিশাপ দিয়েছিলেন? পড়ুন সেই কাহিনী

শিবের তপস্যা করে তাঁর বরদানে মহা-শক্তিশালী পুত্রলাভ করেছিলেন দ্রোণাচার্য।

মহাভারতের অশ্বত্থামাকে মনে আছে? গুরু দ্রোণাচার্যের পুত্র, সাহসী যোদ্ধা এবং দুর্যোধন নেতৃত্বাধীন কৌরব সেনার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই অশ্বত্থামা।

শিবের তপস্যা করে তাঁর বরদানে মহা-শক্তিশালী পুত্রলাভ করেছিলেন দ্রোণাচার্য। দেবাদিদেবের বরে অশ্বত্থামার কিছু অনন্য শক্তি ছিল। অন্যদের তুলনায় বেশি ক্ষমতাশালী হওয়ার পাশাপাশি, অশ্বত্থামার কপালে একটি রত্ন ছিল। যে কারণে, তাঁর মধ্যে দৈবিক শক্তি ছিল। অশ্বত্থামা ছিলেন অজেয়। ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা ও শ্রান্তি তাঁকে ছুঁতে পারত না। সর্বোপরি, তিনি ছিলেন 'চিরঞ্জিবী'। মহাদেবের বরে তিনি অমরত্বলাভ করেছিলেন।

অস্ত্র ব্যবহারের কলা ও রণকৌশল শেখার জন্য ছোট বয়সেই বাবা দ্রোণাচার্যের গুরুকূলে যোগ দিয়েছিলেন অশ্বত্থামা। সেই সময় কৌরব ও পাণ্ডব-- উভয় পক্ষই দ্রোণাচার্যের কাছে অস্ত্র প্রশিক্ষণ নিত। তবে, পাণ্ডবদের তুলনায় কৌরব, বিশেষ করে দুর্যোধনের বেশি কাছে ছিলেন অশ্বত্থামা।

কুরুক্ষেত্রের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দ্রোণাচার্য-পুত্র। দুর্যোধনকে গুরুতর জখম অবস্থায় দেখে, অশ্বত্থামা পণ করেছিলেন, পাণ্ডবদের থেকে তিনি এর প্রতিশোধ তুলবেন। একইসঙ্গে বাবাকে ছলের মাধ্যমে হত্যা করার বদলাও নেবেন।

সেই মোতাবেক, অশ্বত্থামা পাণ্ডবদের শিবিরে যান পাঁচ ভাইকে হত্যা করে দুর্যোধনকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে। কিন্তু, আদতে দ্রৌপদীর পাঁচ সন্তানকে হত্যা করে বসেন তিনি। সর্বোপরি, তিনি ঘুমের মধ্যে হামলা করে যুদ্ধের নিয়ম লঙ্ঘন করেন।

নিজের অপরাধের হাত থেকে মুক্তি পেতে, মহর্ষি বেদ ব্যাসের সঙ্গে দেখা করেন অশ্বত্থামা, যিনি তাঁকে প্রায়শ্চিত্ত করতে বলেন। ঠিক ওই সময়ে দ্রৌপদীর পাঁচ সন্তানের হত্যার জন্য অশ্বত্থামার থেকে বদলা নিতে পাণ্ডবরাও ব্যাস ঋষির আশ্রমে পৌঁছন।

পঞ্চ পাণ্ডবকে একসঙ্গে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন অশ্বত্থামা। পাঁচ ভাইকে একসঙ্গে মারতে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন তিনি। পাল্টা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে।

বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংসের কথা ভেবে, ব্যাস ঋষি নিজের দৈবিক শক্তি ব্যবহার করে দুটি ব্রহ্মাস্ত্রের সংঘর্ষ রুখে দেন। অর্জুন ও অশ্বত্থামাকে নিজ নিজ অস্ত্র ফিরিয়ে নিতে বলেন মহর্ষি। অর্জুন ব্যাসঋষির আদেশ পালন করেন।

কিন্তু অশ্বত্থামা বলেন, তিনি ওই অস্ত্র ফেরানোর কৌশল জানেন না। ব্যাসঋষি তখন অশ্বত্থামাকে বলেন, অস্ত্রের দিশা পাল্টে দিতে। অশ্বত্থামা ইচ্ছাকৃতভাবে অভিমন্যূর অন্তঃসত্ত্বা স্ত্রী উত্তরার দিকে তাক করেন।

গর্ভস্থ শিশুর হত্যা করায় অশ্বত্থামাকে অভিশাপ দেন শ্রীকৃষ্ণ। বলেন, তিনি শান্তি ও মোক্ষলাভের আশায় তিনি বিশ্বের সব প্রান্তে গেলেও, পাবেন না। অশ্বত্থামাকে তাঁর মাথার মণি খুলে যুধিষ্টিরকে দেওয়ারও নির্দেশও দিয়েছিলেন কৃষ্ণ।

সেরা শিরোনাম

রণবীরের 'রামায়ণ' চলাকালীন সিনেমাহলে গলগল করে ধোঁয়া, আগুন, আতঙ্ক
রণবীরের 'রামায়ণ' চলাকালীন সিনেমাহলে গলগল করে ধোঁয়া, আগুন, আতঙ্ক
Dhanteras Gold Price : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আমেরিকায় ট্রাম্পের ভরাডুবির পর কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট
আমেরিকায় ট্রাম্পের ভরাডুবির পর কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget