এক্সপ্লোর

Colonel Sofia Qureshi: কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, আদালতের নির্দেশে বিজেপি নেতার বিরুদ্ধে FIR

Colonel Sofia Qureshi: News: এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে মধ্যপ্রদেশ হাইকোর্ট। মন্ত্রীর বিরুদ্ধে অবিলম্বে FIR দায়েরের জন্য় মধ্য়প্রদেশ পুলিশের DG-কে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

নয়াদিল্লি: ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিজেপি শাসিত মধ্য়প্রদেশের মন্ত্রীর বিতর্কিত মন্তব্য়, মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশে দায়ের হল FIR. বিজেপি নেতা ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বিজয় শা-র বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ। পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য তুলে ধরেন কর্নেল সোফিয়া কুরেশি। উল্টে তাঁকে নিয়েই কুরুচিকর মম্তব্য করেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে মধ্যপ্রদেশ হাইকোর্ট। মন্ত্রীর বিরুদ্ধে অবিলম্বে FIR দায়েরের জন্য় মধ্য়প্রদেশ পুলিশের DG-কে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। তার প্রেক্ষিতেই দায়ের হল FIR. 

অপারেশন সিঁদুরের পর, দেশজুড়ে এখন সেনাবাহিনীর জয়কার। ভারতীয় সেনাবাহিনীর কীভাবে পাকিস্তানকে মাত দিচ্ছে তার বিবরণ দেশ ও বিশ্বের সামনে তুলে ধরে আইকনে পরিণত হয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি ও ব্য়োমিকা সিং। কিন্তু এহেন কর্নেল কুরেশি সম্পর্কেই বিতর্কিত ও কুরুচিকর মন্তব্য় করলেন মধ্য়প্রদেশের হেভিওয়েট বিজেপি নেতা ও আদিবাসী উন্নয়নমন্ত্রী বিজয় শাহ। তিনি বলেন, "ওরা (জঙ্গি) পোশাক খুলে হিন্দুদের মেরেছিল। মোদিজি তাদের (জঙ্গিদের) শিক্ষা দিতে, তাদের বোনকে বিমানে করে, তাদের ঘরে পাঠিয়েছিল।''

কর্নেল কুরেশি প্রসঙ্গে বিজেপি সরকারের মন্ত্রীর এহেন মন্তব্য়ের প্রেক্ষিতে এবার কড়া পদক্ষেপ করল জব্বলপুর হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে অবিলম্বে FIR দায়েরের জন্য় মধ্য়প্রদেশ পুলিশের DG-কে নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। মধ্য়প্রদেশের বিজেপির মন্ত্রীর মন্তব্য়ের প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস। বিজেপি নেত্রী এবং মধ্য়প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী উমা ভারতীও এক্স হ্য়ান্ডলে লিখেছেন, বিজয় শাহকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত এবং তাঁর বিরুদ্ধে FIR--- দু'টোই দ্রুত হওয়া দরকার। কারণ তিনি দেশবাসীকে লজ্জিত করেছেন। জাতীয় মহিলা কমিশনও বিজেপি নেতার মন্তব্য়ের কড়া নিন্দা করেছে। এই আবহে এবার FIR দায়ের করা হল। 

প্রবল সমালোচনার মুখে এবং হাইকোর্ট FIR-এর নির্দেশ দেওয়ার পর, ড্য়ামেজ কন্ট্রোলে ক্ষমা চেয়েছেন বিজেপি নেতা বিজয় শাহ। তিনি বলেন, "আমি বিজয় শাহ। সম্প্রতি আমার মন্তব্য়ে অনেকের ভাবনায় আঘাত লেগেছে। এর জন্য় আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আমাদের দেশের বোন সোফিয়া কুরেশি রাষ্ট্রধর্ম পালন করে, জাতি ও সমাজের ঊর্ধ্বে উঠে যে কাজ করেছেন, তিনি নিজের বোনের থেকেও বেশি। আমার ইচ্ছা এটাই ছিল, আমি তাঁর কথা ভাল ভাবে সবার মাঝে রাখতে চেয়েছিলাম। দুঃখী এবং বিচলিত মনে কয়েকটি শব্দ বলে ফেলেছি। তার জন্য় আমি দুঃখিত। গোটা সমাজের কাছে ক্ষমা চাইছি।''


সেরা শিরোনাম

সিজেপির বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী
সিজেপির বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী
CJP Protest: ময়দানে CJP ! বন্ধ ট্রেন ও মেট্রো, জারি ১৬৩ ধারা, আন্দোলন ঠেকাতে আর কী কী পদক্ষেপ ?
ময়দানে CJP ! বন্ধ ট্রেন ও মেট্রো, জারি ১৬৩ ধারা, আন্দোলন ঠেকাতে আর কী কী পদক্ষেপ ?
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget