এক্সপ্লোর

ট্যাংরায় গাড়ির সার্ভিস সেন্টারে আগুন

ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কারও আহত হওয়ার খবর নেই।

কলকাতা: ট্যাংরায় গাড়ির সার্ভিস সেন্টারে আগুন। সকাল পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কারও আহত হওয়ার খবর নেই। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে বউবাজারে বহুতলে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছয়। অত্যন্ত ঘিঞ্জি ও সংকীর্ণ জায়গা হওয়ায় আগুন ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। পাশের বহুতল থেকে আতঙ্কিত বাসিন্দারা জল দিতে শুরু করেন। দমকলের আরও কয়েকটি ইঞ্জিন আনার চেষ্টা করা হয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। বহুতলের মধ্যে কেউ আটকে নেই, সকলেই বেড়িয়ে গিয়েছে বলে জানা যায়।

বউবাজার থানার ঠিক উল্টো দিকে শম্ভু দাস লেন। সেখানেই একটি বহুতলে আগুন লেগেছিল। আর এতেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ওই গলি ঢেকে যায় কালো ধোঁয়ায়। পাশের একটি বহুতল থেকেও আগুন নেভানোর জন্য জল দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বহুতলের মধ্যে কেউ আটকে ছিল না। আগুন লাগার সঙ্গে সঙ্গে বেড়িয়ে যান তাঁরা। ফলে এই ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি। 

ট্যাংরার এক বহুতলে ছিল সার্ভিস সেন্টারটি। আগুন লাগে ওই বহুতলেই। কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। 

পুলিশ সূত্রে খবর, ওই বহুতলে কেউই আটকে ছিলেন না। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বেড়িয়ে যান সকলে। ঘটনায় বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। পুরো ঘটনাস্থল খতিয়ে দেখছেন তাঁরা।

এক প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জানান, সপ্তাহের আর পাঁচটা ব্যস্ত দিনের মতই এদিন কাজ শুরু হয় ওই সার্ভিস সেন্টারটিতে। কিছুক্ষন পরেই অনেক চিৎকার-চেঁচামেচি শুনতে পাই। গিয়ে দেখি আগুন জ্বলছে, ভেতর থেকে সবাই বাইরে বেরিয়ে আসেন।

 

সেরা শিরোনাম

Jantar Mantar Delhi Protest: যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget