এক্সপ্লোর

শুভেন্দু দল ছাড়লে অনুগামীরা কী করবেন? জল্পনার মধ্যেই হলদিয়ার তৃণমূল কাউন্সিলরদের মন বুঝতে বৈঠক ফিরহাদের

দুপুর ১ নাগাদ তৃণমূল ভবনে একে একে এসে হাজির হন হলদিয়া পুরসভার ২৯ কাউন্সিলরের মধ্যে ২৫ জন। অসুস্থতার কারণ দেখিয়ে আসেননি ৪ জন। বৈঠক চলে টানা ৪৫ মিনিট ধরে। এ ব্য়াপারে জানতে চাওয়া হলে ফিরহাদ বলেন, দলের অভ্যন্তরীণ বৈঠক নিয়ে বাইরে বলতে হলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বলতে হবে।

কলকাতা: কী করবেন শুভেন্দু অধিকারী? তিনি দল ছাড়লে তাঁর অনুগামীরা কী করবেন? পূর্ব মেদিনীপুরে তৃণমূলের অবস্থা কী হবে? এসব নিয়ে জল্পনার মধ্যেই সোমবার তমলুকে হলদিয়া পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বেশ কয়েকজন কাউন্সিলরও। এর ২৪ ঘণ্টাও কাটতে না কাটতেই তড়িঘড়ি হলদিয়া পুরসভার ২৯ জন কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসল তৃণমূল! সূত্রের দাবি, সোমবার এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে দলীয় কাউন্সিলরদের রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটাতে চাইছে তৃণমূল। মঙ্গলবার শুভেন্দুর গড় হলদিয়ার তৃণমূল কাউন্সিলরদের মন বুঝতে তৃণমূল ভবনে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই বৈঠক। দুপুর ১ নাগাদ তৃণমূল ভবনে একে একে এসে হাজির হন হলদিয়া পুরসভার ২৯ কাউন্সিলরের মধ্যে ২৫ জন। অসুস্থতার কারণ দেখিয়ে আসেননি ৪ জন। বৈঠক চলে টানা ৪৫ মিনিট ধরে। এ ব্য়াপারে জানতে চাওয়া হলে ফিরহাদ বলেন, দলের অভ্যন্তরীণ বৈঠক নিয়ে বাইরে বলতে হলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বলতে হবে। তবে পুরমন্ত্রী সরাসরি কিছু বলতে না চাইলেও বৈঠকের আগাগোড়া খোলসা করেন শুভেন্দু-বিরোধী নেতা হিসেবে পরিচিত হলদিয়ার কাউন্সিলর দেবপ্রসাদ মণ্ডল। তিনি বলেন, হলদিয়াতে তৃণমূলে যে ক্রাইসিস চলছে, সেই বিষয়ে ববিদা ডেকেছিল, মিটিংয়ে তিনি সমস্ত কাউন্সিলরকে বলেছেন, যাদের যেতে হয় এখুনি চলে যান, তৃণমূলের টিকিটে জিতেছেন, দল করতে হলে দলে থাকতে হবে। ববি হাকিম জিজ্ঞেস করেন, বলার থাকলে বলুন, যদিও সমস্ত কাউন্সিলররা দাবি করেছেন দলের সঙ্গেই আছেন। এখানেই থামেননি হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যান। শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূলের অন্দরে যখন চ্যাপ্টার ক্লোজ হওয়ার জল্পনা তখন শুভেন্দুর তৃণমূল ছাড়লে আদতে দলের লাভ দেখছেন তিনি। দেবপ্রসাদবাবুর দাবি, শুভেন্দু দলত্যাগ করলে দলে প্রভাব পড়বে না, জোর জবরদস্তি ট্রেড ইউনিয়নের নেতাদের দিয়ে কাউন্সিলরদের উস্কানোর চেষ্টা করছেন শুভেন্দু, তাই ববিদা ডেকেছে। কাউন্সিলররা বলেছে দলের সঙ্গে থাকবে। তবে এখনই স্পষ্ট হচ্ছে না। যদিও পুরমন্ত্রীর পথে হেঁটে হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক বৈঠকের বিষয়ে কিছুই বলতে চাননি। শুধু সৌহার্দ্যপূর্ণ ডাক এসেছিল, পুরসভার কাজ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত সোমবারই মেদিনীপুরে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশিত ভাবেই উপস্থিত ছিলেন না অধিকারী পরিবারের কেউই। জল্পনা বাড়িয়ে এদিনই কোলাঘাট থার্মাল পাওয়ারের গেস্ট হাউসে নিজের অনুগামীদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু। তারপরই মঙ্গলবার তৃণমূলের এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget