এক্সপ্লোর

চিরতরে ব্লক ট্যুইটারে, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানানোর হুঁশিয়ারি ট্রাম্পের

দিন কয়েক আগে মার্কিন গণতন্ত্রণের পীঠস্থান ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের জন্য অনেকেই দায়ী করেছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে।

ওয়াশিংটন: পাকাপাকিভাবে তাঁকে ব্লক করেছে ট্যুইটার। হাঙ্গামায় ইন্ধন দেওয়ার অভিযোগে কিছু সময়ের জন্য ব্লক করে দিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম। কিন্তু তাতে কুছ পরোয়া নেহি..। এবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাবেন বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প। দিন কয়েক আগে মার্কিন গণতন্ত্রণের পীঠস্থান ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের জন্য অনেকেই দায়ী করেছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে। তাঁর বিরুদ্ধে উঠেছিল হাঙ্গামায় ইন্ধন দিয়ে হিংসা ছড়ানোর অভিযোগ। সেসময় টুইটার, ফেসবুকের মতো সংস্থা সাময়িকভাবে ট্রাম্পকে ব্লক করেছিল। এবার ডোনাল্ড ট্রাম্পের তিনটি অ্যাকাউন্ট বন্ধ করে দিল টুইটার। কিন্তু এই সব কিছুর পরেও হার মানার পাত্র নন তিনি। জানিয়েছেন, এবার নিজের জন্যই সোশ্যাল মিডিয়া বানাবেন তিনি। প্রথমে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট @realDonaldTrump বন্ধ করে টুইটার। মাইক্রোব্লগিং সংস্থা জানায়, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে হিংসা ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে। তাই এই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। এরপর অন্য অ্যাকাউন্ট থেকে উদয় হন ট্রাম্প। @POTUS তথা প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকাউন্ট থেকে টুইট করা শুরু করেন তিনি। যেখানে টুইটারের উদ্দেশ্যে তোপ দেগে তিনি বলেন, বহুদিন ধরেই বলে আসছিলাম, টুইটার সংস্থা বাকস্বাধীনতা খর্ব করতে উদ্যত। কিন্তু তাদের জানিয়ে দিতে চাই, তারা সফল হবেন না। আমার গলা থামানো যাবে না। যাবতীয় বক্তব্য আমি জনসমক্ষে পেশ করবই, আপনারা সঙ্গে থাকুন। টুইটার দ্রুত ট্রাম্পের ওই অ্যাকাউন্টটিও চিরতরে বন্ধ করে দেয়। এরপর @TeamTrump অ্যাকাউন্ট থেকে ফের ট্যুইট করা শুরু করেন তিনি। বাকস্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তোলেন ট্যুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে। কিন্তু সেই অ্যাকাউন্টও বন্ধ করে দেয় টুইটার। উল্লেখ্য, ২০১৬ সালে মর্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। বিরোধী প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করেন তিনি। সংশ্লিষ্ট নির্বাচন পর্ব থেকেই টুইটারে অ্যাক্টিভ হতে শুরু করেন ট্রাম্প।গত ৪ বছরের বেশি সময় একাধিক বিষয় নিয়ে ট্যুইট করে বিতর্কে জড়িয়েছেন তিনি। তিনি বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা যার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয় ট্যুইটার। আর এবার পাকাপাকিভাবে অ্যাকাউন্ট বন্ধ করল ট্যুইটার।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jantar Mantar Quota Protest : জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget