এক্সপ্লোর

HD Kumaraswamy : "বিদ্যুৎ চুরির" অভিযোগ, ৬৮ হাজারের বেশি টাকা জরিমানা প্রাক্তন এই মুখ্যমন্ত্রীর !

Karnataka : রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হওয়ায় রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে এই পরিস্থিতিতে ফেলা হয়েছে বলে অভিযোগ

বেঙ্গালুরু : বেআইনি সংযোগ থেকে বিদ্যুৎ টানায় তাঁকে ৬৮ হাজার ৫২৬ টাকা জরিমানা দিতে হয়েছে। শুক্রবার এমনই জানালেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী (Former Karnataka Chief Minister HD Kumaraswamy)। দীপাবলি উপলক্ষে তাঁর জেপি নগরের বাসভবন আলোক মালায় সাজিয়ে তুলতে ওই সংযোগ নেওয়া হয়েছিল। যদিও এই পরিমাণ জরিমানাকে "অন্যায্য ও অতিরিক্ত" বলে দাবি করেছেন কুমারস্বামী। যেভাবে জরিমানার অর্থ ধার্য্য করা হয়েছে তা নিয়ে প্রতিবাদ জানান জেডি(এস)-এর রাজ্য ইউনিটের সভাপতি কুমারস্বামী । এছাড়া তাঁর বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে তাতেও ত্রুটি রয়েছে বলে দাবি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হওয়ায় রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে এই পরিস্থিতিতে ফেলা হয়েছে বলে অভিযোগ জানান প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার পুত্র।

এই ঘটনার জন্য বেঙ্গালুরু ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে লেখা চিঠিতে কুমারস্বামী তাঁর স্টাফ নিযুক্ত বিদ্যুৎ ঠিকাদারকে দোষারোপ করেন। যে ঠিকাদার পরীক্ষা-নিরীক্ষা করে দেখার উদ্দেশে একটি তার টেনেছিলেন এবং তাঁর বাড়ির উল্টোদিকে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সরাসরি সেই তার জুড়ে দেন।

কুমারস্বামী লেখেন, "আমি বিষয়টা জানতে পেরে সঙ্গে সঙ্গে, সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আমার স্টাফকে জানাই। যখন এই কাজ হচ্ছিল, তখন আমি বাড়িতে ছিলাম না।  আমি রামনগড় জেলার বিড়াড়ির বাড়িতে ছিলাম তখন। বিদ্যুৎকর্মী তাঁর নিজের মতো কাজ করে চলে যান। আমি জানতামই না।"  

এদিকে তাঁর বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে, তাতে ত্রুটি রয়েছে বলে অভিযোগ জানান কুমারস্বামী। কারণ তাঁর বক্তব্য, 'অভিযোগকারী BESCOM-এর অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিজেই বলেছেন যে তিনি বিদ্যুৎ চুরির বিষয়টি দেখেছেন। কিন্তু, তিনি যা দাবি করেছেন সত্যিটা তার বিপরীত। কারণ, BESCOM-এর ইঞ্জিনিয়ার এটা স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি ওই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে বিষয়টি খতিয়ে দেখতে এসেছিলেন সোশাল মিডিয়ায় একটি ভিডিও দেখে। এরকম একটা অন্যায্য ও অতিরিক্ত টাকা মেটানোর দাবির মুখে দাঁড়িয়ে, ক্রেতা হিসাবে আমার উদ্বেগের কথা তুলে ধরাটা আমার অধিকার।'  

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর কংগ্রেস তাঁর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ তোলে। দীপাবলিতে বাড়ি আলোকিত করতে এই চুরি করা হয়েছে বলে দাবি জানায় তারা। এই পরিস্থিতিতে কুমারস্বামী পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন।

আরও পড়ুন ; নেহরু নন, দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি, দাবি বিজেপি নেতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget