এক্সপ্লোর

Annamalai Resigns : বিজেপিতে বড়সড় ধাক্কা ? পদত্যাগ করলেন আন্নামালাই, দুপুর ১২ টায় বড় ঘোষণা

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার কথা আছে তাঁর, আজ ঠিক দুপুর ১২ টায়। তার কয়েক ঘণ্টা আগেই দল ছাড়ার সিদ্ধান্ত


চেন্নাই: তামিলনাড়ু বিজেপিতে বড়সড় ধাক্কা। দলের প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই শুক্রবার বিজেপি থেকে ইস্তফা দিলেন। উল্লেখযোগ্যভাবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার কথা আছে তাঁর, আজ ঠিক দুপুর ১২ টায়। তার কয়েক ঘণ্টা আগেই দল ছাড়ার সিদ্ধান্ত সামনে এল। 

নিজের ইস্তফাপত্রে আন্নামালাই লিখেছেন, “জাতীয় দলগুলি কখনও তামিলনাড়ুর মানুষের ভাষায় কথা বলেনি। আমি সেই ধারণা বদলানোর চেষ্টা করেছি এবং একাধিক বাধা ও প্রতিবন্ধকতার মধ্যেও কিছুটা সফল হয়েছি।” বৃহস্পতিবার X হ্যান্ডেলে একটি পোস্ট করে আন্নামালাই জানিয়েছিলেন, শুক্রবার দুপুর ১২টা নাগাদ তিনি সোশ্যাল মিডিয়ায় এসে নিজের মতামত জানাবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করবেন। তাঁর সেই পোস্ট ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়।

যদিও এর আগে বিজেপির তরফে আন্নামালাইয়ের ইস্তফার জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছিল। সূত্রের খবর, ৪১ বছরের আন্নামালাই গত মঙ্গলবার দিল্লিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি ‘সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই’ দল ছাড়তে চান বলে জানান। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সংগঠন নেতা বিএল সন্তোষের সঙ্গেও তাঁর বৈঠক হয়।  সেখানেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন বলে জানা গিয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁকে দলে থেকে যাওয়ার অনুরোধও জানিয়েছিল বলে খবর। তবে শুক্রবার এবার আন্নামালাইয়ের ইস্তফাপত্র গ্রহণ করেছে বিজেপি। দলের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, “ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন তামিলনাড়ুর প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাইয়ের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা গ্রহণ করেছেন।”

রাজনৈতিক সূত্রে দাবি, তামিলনাড়ুর যুব সমাজের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল গড়ার পরিকল্পনা করছেন আন্নামালাই। পাশাপাশি, রাজ্য বিজেপিতে তাঁকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল বলেও তাঁর ঘনিষ্ঠ মহলের অভিযোগ। এছাড়াও AIADMK-এর সঙ্গে আসন সমঝোতা নিয়েও অসন্তোষ ছিল আন্নামালাইয়ের। সেই ইস্যুতেও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। তামিলনাড়ুর রাজনীতিতে আন্নামালাইয়ের এই পদক্ষেপ বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'একান্ত ভক্ত' হিসেবে পরিচিত আন্নামালাই ২০২০ সালে সিভিল সার্ভিসের চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেন। যোগদানের কয়েক সপ্তাহের মধ্যেই তাঁকে রাজ্য বিজেপির সহ-সভাপতি করা হয়। এক বছরের মধ্যেই বিজেপি তাঁকে তামিলনাড়ু রাজ্য ইউনিটের সভাপতি পদে উন্নীত করে। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ৩৭ বছর।
 
আরও পড়ুন : এবার কি সংসদেও তৃণমূল কংগ্রেসের ভাঙন? জল্পনা উস্কে দিল সুখেন্দুশেখরের মন্তব্য, কল্যাণ বললেন ...

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget