এক্সপ্লোর

টানা ২ বছর চিনা গোয়েন্দাদের দেশের নথি পাচার করেছেন গ্রেফতার ফ্রিল্যান্স সাংবাদিক রাজীব শর্মা, দাবি দিল্লি পুলিশের

৪০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রাজীব শর্মা। দেশের বহু সংবাদমাধ্যমে তিনি কাজ করেছেন। চিনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’এর হয়ে নিবন্ধ লিখতেন বলেও জানিয়েছে পুলিশ।

নয়াদিল্লি:গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজীব শর্মা নামে এক ফ্রিল্যান্স সাংবাদিককে সোমবার গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। আপাতত ছ'দিনের পুলিশে হেফাজতে রয়েছেন তিনি। টানা ২ বছর ধরে দেশের নানা সংবেদনশীল ও কৌশলগত তথ্য তিনি চিনে পাচার করেছেন বলে শনিবার জানাল দিল্লি পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বা সরকারি গোপনীয়তা রক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশের মতে, ২০১৬ থেকে ১০১৮ পর্যন্ত প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত তথ্য চিনা গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন তিনি। এমনকি বিভিন্ন দেশে গিয়ে তাঁদের সঙ্গে নানা জায়গায় তিনি দেখাও করতেন বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডিসিপি সঞ্জীব কুমার যাদব। ডিসিপি বলেছেন, ’’গ্রেফতারির পর তাঁর কাছ থেকে প্রতিরক্ষা সংক্রান্ত কিছু গোপন নথি উদ্ধার হয়েছে।‘‘ সূত্রের দাবি, দিল্লি পুলিশ ক্লাসিফায়েড নথিপত্র হাতানোয় রাজীবের জড়িত থাকার ব্যাপারে গোপন খবর পায়, তাই সরকারি গোপনীয়তা রক্ষা আইনে তাঁকে গ্রেফতার করে স্পেশাল সেল। ৪০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রাজীব শর্মা। দেশের বহু সংবাদমাধ্যমে তিনি কাজ করেছেন। চিনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’এর হয়ে নিবন্ধ লিখতেন বলেও জানিয়েছে পুলিশ। সোমবার তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। শেল কোম্পানির মাধ্যমে তাঁকে বিপুল পরিমাণ অর্থ পাঠানোয় এক চিনা মহিলা ও তার নেপালি সহযোগীকেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। রাজীব শর্মাকে গ্রেফতারির পরে তাঁর ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে তাঁর মোবাইলের কল লিস্ট। গ্রেফতারির পর তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে বার্তা দেওয়া হয় যে, সন্দেহজনক কাজকর্মের জন্য রাজীব শর্মার অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ জারি করা হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget